Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

আল্লাহকে ডাকতে থাকে । কেননা অংশীবাদীরাও জানে, প্রতিমা বা দেবতা দ্বারা মানুষের কোনো উপকার বা ক্ষতি সাধিত হয় না। এরপর বলা হয়েছে__-তাদ্উ'নাহু তাদ্বর্রুজা'ও ওয়া খুফ্ইয়াতান (কাতরভাবে এবং গোপনে তার নিকট অনুনয় করে)। এখানে “তাদ্বর্রুআন' শব্দটির অর্থ অনুনয় করা বা বিনীতভাবে প্রার্থনা করা। 'তাদ্বরুরুআন' (অনুনয়) এবং “খিফাতান' (গোপন) -_দু'টো শব্দই মূল ধাতু। কিন্তু শব্দ দু'টো কর্তৃকারকের অর্থবহ । উল্লেখ্য যে, গোপনে দোয়া করা এবং জিকির করা সুন্নত। রসুল স, বলেছেন, তোমরা কোনো বধির কিংবা অনুপস্থিত সত্তাকে ডাকছো না (আল্লাহতায়ালা বধিরও নন কিংবা অনুপস্থিতও নন যে, তোমরা তাকে উচ্চস্বরে ডাকতে থাকবে । বরং তিনি সকল সময়ে ও স্থানে সমভাবে উপস্থিত। তার ওই অতুলনীয় বিদ্যমানতার কারণে তিনি অনুচ্চস্বরের ও অন্তরের প্রার্থনাও শ্রবণ করেন)। আলোচ্য বাক্যটির মর্মার্থ এই যে__- বিনয় ও বিশুদ্ধতার সঙ্গে ইবাদত করলে সে ইবাদতে রিয়ার (গর্বের) সম্ভাবনা থাকে না। শেষে বলা হয়েছে লা ইন আনজানা মিনহাজিহি লানা কুনান্না মিনাশৃশাকিরীন (আমাদেরকে এই বিপদ থেকে ত্রাণ করলে আমরা অবশ্যই কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হবো)। এখানে হাজিহি (এ) অর্থ__ এই ঘোর অন্ধকার সদৃশ বিপদ থেকে। আলোচ্য বাক্যটি বিপদগ্রস্তদের একটি প্রার্থনার উদ্ধৃতি। প্রার্থনাটিতে বলা হয়েছে__ এই বিপদ থেকে যদি আমরা পরিত্রাণ পাই, তবে মহাপরিত্রাতা আল্লাহ্‌র প্রতি কৃতজ্ঞ থাকবো । কৃতজ্ঞতা প্রকাশের নিয়ম হচ্ছে_ যিনি ত্রাণকর্তা তার অনুগ্রহকে স্বীকার করা এবং ওই অনুগ্রহের হক আদায় করা। অর্থাৎ অনুগ্রহদাতার সন্তোষের পথে চলা। পরের আয়াতে (৬৪) বলা হয়েছে__ কুলিল্লাহু ইউনাজ্জিকুম মিনহা ওয়ামিন কুল্পি কার্বিন ছুম্মা আনতুম তুশরিকুন (বলো, আল্লাহই তোমাদেরকে ওই বিপদ থেকে এবং সমস্ত দুঃখ-কষ্ট থেকে ত্রাণ করেন। এতদৃসর্তেও তোমরা তার শরীক করো)। এ কথার অর্থ__ হে আমার প্রিয় রসুল! আপনি বলে দিন, কেবল আল্লাহই তোমাদেরকে ওই বিপদের ঘোর অন্ধকার থেকে এবং সকল প্রকার দুঃশ্চন্তা থেকে রক্ষা করেন। এর পরেও তোমরা তার সঙ্গে শরীক করো । তোমরা ভালো করেই জানো যে___ প্রতিমা বা দেব দেবী নয়, একমাত্র আল্লাহই সকল বিপদের একমাত্র উদ্ধারকারী । তবুও তোমরা অঙ্গীকার ভঙ্গ করো । প্রতিমা পৃজায় লিপ্ত হও। এভাবে ধাবিত হও শিরিকের পথে । এখানে তৃশরিকুন শব্দটি আগের বাক্যের শাকেরীন শব্দের বিপরীত । অর্থাৎ শরীক করা ও কৃতজ্ঞ হওয়া পরস্পর বিরোধী দু'টি বিষয়। "ছুম্া আনতুম' কথাটির মাধ্যমে ওই বিষয় দু'টোকে পৃথকীকরণ করা হয়েছে। তাফসীরে মাযহারী/২১৬ ॥||.11100119,.001

— পৃষ্ঠা ২১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।