Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

তিবরানী, ইবনে মাজা এবং আবু নাঈমের বর্ণনাসূত্রে এসেছে, হজরত হারেস বিন খাজরাজ বলেছেন, একবার রসুল স. এক আনসারীর শিয়রে হজরত আজরাইলকে দেখতে পেয়ে বললেন, হে মৃত্যুর ফেরেশৃতা! আমার এই একাস্ত অনুচরের সঙ্গে শিষ্ট আচরণ করুন। হজরত আজরাইল বললেন, হে আল্লাহ্‌র রসুল! আপনি প্রফুল্চিত্ত থাকুন। শীতল রাখুন আপনার চক্ষৃদ্বয়কে। জেনে রাখুন, আমি বিশ্বাসী লোকদের সঙ্গে কোমল আচরণ করি। আরো জেনে রাখুন হে রহমতের নবী! কোনো ব্যক্তির জীবন হরণের সময় তার পরিবার পরিজনেরা যখন চিৎকার করে বিলাপ করতে থাকে, তখন আমি মৃত ব্যক্তির রূহ হাতে নিয়ে তাদেরকে উদ্দেশ্য করে বলি, হে রোদনার্ত স্বজনেরা! আল্লাহ্র শপথ আমি তোমাদের এই প্রিয়জনের উপর কোনো অন্যায় আচরণ করিনি । তোমাদের প্রতিও আমি কোনো জুলুম করিনি | আর নির্ধারিত সময়ের পূর্বে বা পরেও আমি এ কাজ করিনি। এ আমার স্বসিদ্ধান্ত নয় (আল্লাহই সিদ্ধান্তদাতা)। এখন যদি তোমরা আল্লাহতায়ালার ফয়সালায় প্রসন্ন থাকো, তবে আল্লাহ্‌র পক্ষ থেকে উত্তম বিনিময় লাভ করবে । আর যদি অপ্রসন্্ন হও, তবে তোমরা হয়ে যাবে পাপী এবং পাপের প্রতিফলও নিশ্চয় পাবে। আমি তো এভাবে বারংবার তোমাদের কাছে আসতেই থাকবো । অতএব তোমরা ভীত হও, সতর্ক হও। তাবুর মধ্যে, দূর দেশে, গুহায়__ যে স্থানেই তোমরা থাকো না কেনো, সকলের নিকট আমার আগমন সুনিশ্চিত। এ কথার অর্থ__ তোমরা যাযাবর হও, গৃহবাসী হও, পর্বতবাসী হও__ বিশ্বাসী হও, অথবা হও অবিশ্বাসী__ তাতে কিছু আসে যায় না। তোমাদের মৃত্যু নিশ্চিত। তাই মৃত্যুদানের দায়িতৃপ্রাপ্ত আমার আগমনও নিশ্চিত । আমি তোমাদের ছোট বড় সকলকে চিনি। তোমরা তোমাদেরকে যতটুকু চেনো, তার চেয়েও আমি বেশী চিনি তোমাদেরকে । আল্লাহ্‌র কসম, আল্লাহতায়ালার অনুমতি ব্যতীত আমি কোনো মশার প্রাণও হরণ করি না। আল্লাহ্‌্পাকই প্রাণ হরণের নির্দেশ দাতা । এ রকম আলোচনা ইবনে আবীদ্‌ দুন্ইয়া, আবু শায়েখ এবং হাসানও করেছেন । (মসজিদের মধ্যে) খোজ খবর নিতে থাকেন। মৃত্যুপথযাত্রী ব্যক্তি যদি পাচ ওয়াক্ত নামাজে অভ্যস্থ থাকে, তবে হজরত আজরাইল তার কাছে উপস্থিত হয়ে শয়তানকে তাড়িয়ে দেন এবং ওই মুমূর্ষ ব্যক্তিকে লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মাদুর রসুলুল্লহ' কলেমার তালকিন দিতে থাকেন। তাফসীরে মাযহারী/২১৩ ॥||.11100119,.001

— পৃষ্ঠা ২১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।