এ রকমও বর্ণিত হয়েছে যে, হজরত ইয়াকুবের এক প্রশ্রের উত্তরে হজরত আজরাইল বলেছিলেন, আল্লাহপাক পৃথিবীকে এনে দিয়েছেন আমার আওতায়। আপনার সামনে রক্ষিত খাদ্যের বাসন থেকে আপনি যেমন ইচ্ছামত খাদ্য গ্রহণ করতে পারেন, তেমনি আমিও সময়মতো পৃথিবীর বিভিন্ন মানুষের রূহ কবজ করতে পারি । আবু শায়েখ এবং আবু নাঈমের বর্ণনায় এসেছে, মুজাহিদ বলেছেন, মৃত্যুর ফেরেশৃতার সম্দুখে পৃথিবী একটি আহারের বাসনের ন্যায় । তিনি তাই যে কোনো স্থানে এবং সময়ে একাধিক ব্যক্তির রুহ কবজ করতে পারেন। জুহুদ্ পুস্তকেও মুজাহিদের এই উক্তিটি রয়েছে। আমি বলি, রসুল স. এর পবিত্র বাণী এবং তার সহচরবৃন্দের মুল্যবান বর্ণনাসমূহের মাধ্যমে এ কথাই প্রতীয়মান হয় যে, সকল সচেতন সৃষ্টির সঙ্গে যেমন সূর্যালোকের সম্পর্ক একই রকম, তেমনি পৃথিবী এবং পৃথিবীর প্রতিটি অণুপরমাণুর সঙ্গে সম্পর্ক হজরত আজরাইলের। তাই একজনের মৃত্যুর কারণে অন্য কারো মৃত্যু বিলদ্িত হয় না। এক মৃত্যু অন্য মৃত্যুর প্রতিবন্ধক নয়। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ__ সকল প্রান্তে তাই দেখা যায় অনেক লোক একই সঙ্গে মৃত্যুবরণ করছে। পরম পরাক্রমশালী আল্লাহ্ তার কোনো কোনো অলিকেও এ রকম ক্ষমতা দান করেছেন। ওই অলি আল্লাহ্গণ একই সঙ্গে পৃথিবীর বিতিনস্থানে শারীরিক সহযোগীও দিয়েছেন। তারা হজরত আজরাইলের অন্পপ্রত্যঙ্গের মতো। তারা তাকে মৃত্যু ঘটানোর কাজে প্রয়োজনীয় সহযোগিতা করে থাকেন। বিশ্বাসী অবিশ্বাসী সকলের মৃত্যুর প্রাক্কালে একদল ফেরেশতা বেহেশতের অথবা দোজখের কাফন নিয়ে উপস্থিত হয়। তারা হজরত আজরাইলের কবজকৃত রূহ নিয়ে উঠে যায় আকাশে । এই আয়াতে 'রুসুলুন' বলে ওই ফেরেশ্তাদেরকে বুঝানো হয়ে থাকবে । অথবা এখানে “রুসুলুন' অর্থ হজরত আজরাইলের সাধারণ সহযোগীবৃন্দ। কোনো কোনো আলেম বলেছেন, এখানে রুসুলুন শব্দটি বহুবচন । কিন্ত শব্দটি কেবল হজরত আজরাইলের ক্ষেত্রে প্রযোজ্য ৷ ওয়াহুম লা ইউফার্রিতুন (তারা কোনো ক্রটি করে না)__ কথাটির অর্থ, হজরত আজরাইলের সহযোগীরা কখনো কর্তব্য পালনে অবহেলা করে না। মৃত্যুর নির্ধারিত সময়ের কিঞ্তিত পূর্বাপরও তাদের ছ্বারা সংঘটিত হয় না। আর আল্লাহ্র নির্দেশ ব্যতীত রূহ কবজ করার ক্ষমতাও তারা রাখে না। তাফসীরে মাযহারী/২১ : ||| 21100118001
— পৃষ্ঠা ২১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।