Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

রসুল পাক স. বলেছেন, মৃত্যু নিকটবর্তী হলে বিশ্বাসী বান্দার পৃথিবীসম্পৃক্তি অপসারিত হতে থাকে । নিকটতর হতে থাকে আখেরাত | ওই সময় সূর্যালোকের মতো উজ্জ্বল অবয়ব বিশিষ্ট এক ফেরেশতা নেমে আসে তার কাছে। ওই ফেরেশ্তার কাছে থাকে জান্নাতের কাফন ও সুবাস। মুমূর্ষু ব্যক্তির একটু দূরে অবস্থান গ্রহণ করে সে। ইত্যবসরে মৃত্যুর ফেরেশৃতা এসে মুমূর্ষু ব্যক্তিটির শিয়রে উপবেশন করে এবং বলে-_- হে পবিত্র আত্মা! আল্লাহৃতায়ালার ক্ষমা ও সন্তোষের প্রতি এসো । মুমূর্ষু ব্যক্তির রূহ সে ডাকে তৎক্ষণাৎ সাড়া দেয়। উপুড় করা মশক থেকে নির্গত পানির মতো দ্রুত বের হয়ে আসে সেই পবিব্র আত্মা । ফেরেশ্তারা তখন ওই পবিব্র আত্মাকে বেহেশৃতি কাফনে এবং বেহেশৃতি সুবাসে আচ্ছাদিত করে ফেলে। রসুল পাক স. আরো বলেছেন, অবিশ্বাসী বান্দার মৃত্যুর সময় তার নিকট উপস্থিত হয় অত্যন্ত কুর্থসিতদর্শন এক ফেরেশৃতা। ওই ফেরেশতা তাকে ধমক দিতে থাকে এবং তার দিকে দৃষ্টিপাত করে রোষতপ্ত চোখে । একটু দূরে বসে যায় সে। ইত্যবসরে মৃত্যুর ফেরেশতা এসে তার শিয়রে বসে যায় এবং তার রূহ কবজ করে সঙ্গে সঙ্গে দিয়ে দেয় ওই কুৎসিতদর্শন ফেরেশ্তাটির হাতে। জুহায়ের বিন মোহাম্মদের মাধ্যমে ইবনে আবী হাতেম বর্ণনা করেছেন, রসুলপাক স. কে একবার প্রশ্ন করা হলো, হে আল্লাহ্‌র রসুল! মৃত্যুর ফেরেশতা তো একজন। অথচ পৃথিবীর বিভিন্ন প্রান্তে একই সঙ্গে অনেক লোক মৃত্যুবরণ করছে (একই সঙ্গে সকলের প্রাণ তিনি হরণ করেন কি করে?)। রসুল স. বললেন, মৃত্যুর ফেরেশৃতার সম্মুখে সমস্ত পৃথিবী একটি খাদ্যের থালার মতো । তাই কেউই তার দৃষ্টির আড়াল নয়। ইবনে আবীদ্‌ দুন্ইয়া এবং আবু শায়েখের বর্ণনায় এসেছে, আশআস বিন আসলাম বলেছেন, হজরত আজরাইলের সামনে ও পিছনে দু'টি করে মোট চারটি চোখ রয়েছে । তাকে একবার হজরত ইব্রাহিম জিজ্ঞেস করলেন, এক লোক পৃথিবীর পূর্ব প্রান্তে আর এক লোক পশ্চিম প্রান্তে, পৃথিবীর বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিপদাপন্নরা অথবা চলেছে বিভিন্ন যুদ্ধ বি্হ__ এমতাবস্থায় একই সঙ্গে কি করে আপনি এতো লোকের প্রাণহরণ করেনঃ হজরত আজরাইল বললেন, আমি সকলের আত্মাকে আল্লাহ্র হুকুমের দিকে ডাকি । এই ডাক শুনে সকলের আত্মা এসে পড়ে আমার হাতের মুঠোয় । আশআস বিন আসলাম আরো বলেছেন, মালাকুল মউতের সামনে সম্পূর্ণ পৃথিবী একটি খাদ্যের থালার মতো। সেখান থেকে যখন যাকে ইচ্ছা তিনি তুলে নিতে পারেন। ||. 2|100119.00] আল সময

— পৃষ্ঠা ২১১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।