Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

ইবনে হাব্বান এবং আবু শায়েখের বর্ণনায় রয়েছে, রবী বিন আনাসের নিকটে একবার জিজ্ঞেস করা হলো, হজরত আজরাইল কি একাই সকল মানুষের রূহ কবজ করেন? তিনি বললেন, রূহ কবজের দায়িত্ব তারই। কিন্ত তার এই দায়িত্বের সহযোগী রয়েছেন অনেক। তার এক পা পৃথিবীর পূর্বপ্রান্তে আরেক পা পশ্চিমপ্রান্তে । পুনঃ জিজ্ঞেস করা হলো, ইমানদারদের রূহ কোথায় রাখা হয়? তিনি বললেন, সিদ্রাতুল মুন্তাহার নিকটে । আল্লামা কুরতুবী বলেছেন-_ এই আয়াত তিনটির মধ্যে কোনো বৈপরীত্য নেই। আয়াত তিনটি হচ্ছে__ ১. তাওয়াফ্ফাত্হু রুসুলুনা (আমার দূতগণ তার মৃত্যুদান করে)! ২. ইয়া তাওয়াফাকুম মালাকুল মাওতুল্রাজি উক্কিলা বিকুম (মৃত্যুর জন্য নিয়োজিত ফেরেশতা তোমাদের প্রাণহরণ করে)। ৩. আল্লাহু ইয়া তাওয়াফ্ফাল আনফুসা (আল্লাহ্পাকই সকলের মৃত্যুদান করেন)। উদ্ধৃত আয়াত তিনটির প্রথমটিতে আল্লাহ্‌ কর্তৃক প্রেরিতদের মাধ্যমে রূহ্‌ কবজ করার কথা বলা হয়েছে। দ্বিতীয় আয়াতে বলা হয়েছে হজরত আজরাইল কর্তৃক জান কবজের কথা এবং তৃতীয় আয়াতে প্রাণহরণের সম্পর্ক করেছেন আল্লাহতায়ালা তার নিজের সঙ্গে। আল্লাহ্‌ কর্তৃক প্রেরিতরা হজরত আজরাইলের রূহ কবজ করার কাজের সহযোগী । মূল দায়িত্ব হজরত আজরাইলের। তার সহযোগীরা কেবল মৃত্যুযন্ত্রণা সৃষ্টির মাধ্যমে হজরত আজরাইলের কাজে সাহায্য করে থাকে । রূহ কবজ করেন হজরত আজরাইল নিজে। আর প্রাণহরণের নির্দেশদাতা স্বয়ং আল্লাহ্‌__ সে কথাই বিবৃত হয়েছে তৃতীয় আয়াতটিতে । কুরতুবী এমনও বর্ণনা করেছেন, যা হাদিসে উল্লেখিত হয়েছে এভাবে___ মৃত্যু আসন্ন এ রকম ব্যক্তির নিকট আগমন করেন চারজন ফেরেশতা । একজন দক্ষিণ পা, একজন বাম পা, একজন দক্ষিণ হস্ত অপর জন বাম হস্ত টেনে বের করেন তার প্রাণ । বর্ণনা করেছেন আবু হামেদ । কালাবীর বিবৃতি__ মৃত্যুদূত প্রাণহরণ করে সমর্পণ করেন শাস্তি অথবা শাস্তি দূতের নিকট । জুয়াইবির তদীয় তাফসীরে উল্লেখ করেছেন হজরত ইবনে আব্বাসের বর্ণনায় এসেছে মুষ্টিবদ্ধ হস্তে ধৃত বস্তুর মতো পৃথিবীর সমগ্র বস্ত হজরত আজরাইলের অধীন। তিনি স্বহস্তে সংহার করেন যাবতীয় প্রাণ। তবে শান্তি ও শাস্তির ফেরেশতামণ্ডলী সহযোগী থাকে তার কর্মে । পবি্রাত্ী কবজ করে সমর্পণ করেন শান্তির ফেরেশতাকে আর অপবিত্র-আত্মা কবজ করে দিয়ে দেন শাস্তির ফেরেশতাকে। ইবনে মুসান্না হামাসীর বর্ণনা করেন, ইবনে আবীদ্‌ দুন্ইয়া ও আবু শায়েখ এ রকম বলেছেন। হজরত বারা বিন আজীবের বর্ণিত দীর্ঘ হাদিসে সে বর্ণনার পোষকতা লক্ষ্য করা যায়। তাফসীরে মাযহারী/২১০ . ॥|.01110011 9,001

— পৃষ্ঠা ২১০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।