ওই সাত জনের মধ্যে ছিলেন হজরত ইবনে মাজউন, হজরত আলী, হজরত ইবনে মাসউদ, হজরত মেকদাদ বিন আসওয়াদ এবং হজরত হোযায়ফার মুক্তিপ্রাপ্ত ক্রীতদাস হজরত সালেম। মুজাহিদের বর্ণনায় কেবল হজরত ইবনে মাজউন এবং হজরত আবদুল্লাহ্ বিন আমর বিন আসের কথা এসেছে। ইবনে আসাকেরের ইতিহাস গ্রন্থে সুদ্দী সূত্রে কালাবী ও আবু সালেহের মাধ্যমে এসেছে__ হজরত ইবনে আব্বাস বলেছেন, এই আয়াত অবতীর্ণ হয়েছে সাহাবীগণের একটি দলকে লক্ষ্য করে। ওই দলে ছিলেন হজরত আবু বকর, হজরত ওমর, হজরত আলী, হজরত ইবনে মাসউদ, হজরত ওসমান ইবনে মাজউন, হজরত মেকদাদ বিন আসওয়াদ এবং হজরত হোযায়ফার আযাদ করা গোলাম হজরত সালেম। তারা সকলে এইমর্ষে একমত হয়েছিলেন যে, তারা স্ত্রী সংগম করবেন না, পুরুষাংগ কর্তন করবেন, গোশত ভক্ষণ করবেন না, মসলাযুক্ত আহার্য গ্রহণ করবেন না, পরিধান করবেন কম্বলের পোশাক এবং অভ্যস্ত হবেন অল্লাহারে। জীবনযাপন করবেন জনবিচ্ছিন্ন ও সংসারত্যাগী সাধুদের মতো । তীর্থযাত্রীদের মতো । প্রথিতযশা তাফসীরকারগণের বিবরণ থেকে বাগবী উল্লেখ করেছেন, একদিন রসুলপাক স. তার বক্তৃতায় কিয়ামত সম্পর্কে বললেন। কিয়ামতের ভয়াবহ বর্ণনা শুনে শ্রোতৃবৃন্দ ভয়ে বিহ্বল হয়ে পড়লেন । ক্রন্দন করতে শুরু করলেন সকলে। বন্তৃতা শেষ হলে হজরত ওসমান বিন মাজউনের গৃহে সমবেত হলেন দশ জন সাহাবী । তাদের মধ্যে ছিলেন হজরত ওসমান বিন মাজউন জাহামী, হজরত হোযায়ফার মুক্ত দাস হজরত সালেম। সেখানে হজরত মেকদাদ বিন আসওয়াদ, হজরত সালমান ফারসী এবং হজরত মা'কাল বিন মাকরানের মধ্যে এ মর্মে একমত্য প্রতিষ্ঠিত হলো যে__ তীরা দুনিয়া পরিত্যাগ করবেন, চটের পোশাক পরিধান করবেন, গোপনাংগ কেটে ফেলবেন, প্রতিদিন রোজা রাখবেন, রাতে শয্যা গ্রহণ করবেন না__ সারারাত নামাজ পড়বেন, গোশত ও চর্বি খাবেন না, স্ত্রীগমন করবেন না, সুগন্ধি ব্যবহার করবেন না। জীবনযাপন করবেন তীর্থযাত্রীদের মতো । অথবা যাযাবরের মতো! এই সংবাদ জানতে পেরে রসুল স. উপস্থিত হলেন হজরত ওসমান ইবনে মাজউনের বাড়ীতে । কিন্তু সেখানে তাকে পেলেন না। দেখলেন, তীর স্ত্রী খাওলা উম্মে হাকিম বিনতে আবী উমাইয়া সুসঙ্জিতা ও সুবাসিতা । তিনি স. জিজ্ঞেস করলেন, তোমার স্বামী সম্পর্কে যা কিছু শুনলাম তা কি সত্য? খাওলা স্বামীর গোপন শপথের কথা জানাতে চাচ্ছিলেন না। আবার অসত্যভাষণও ছিলো তার অপছন্দনীয়। তাই তিনি বললেন, হে আল্লাহ্র রসুল! ওসমান যদি এ সম্পর্কে আপনাকে কিছু বলে থাকেন তাফসীরে মাযহারী/২১ ॥|.011100119,.001
— صفحة ٢١ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.