Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

সুরা আনৃআ"ম $ আয়াত ৬১ 2 ক ০ 21৫ ৮5 %০ টির ৩1০ রা ৩৪1৩১48544৩ 8535/4805 ১০৮৩ পাঠা ৮ ঠগ্ভ ০৩০৮১%১-১4445৩%1 0 তিনিই স্থীয় দাসদিগের উপর পরাক্রমশালী এবং তিনিই তোমাদিগের রক্ষক প্রেরণ করেন; অবশেষে যখন তোমাদিগের কাহারও মৃত্যুকাল উপস্থিত হয় তখন আমার প্রেরিতরা তাহার মৃত্যু ঘটায় এবং তাহারা কোন ত্রুটি করে না। এরশাদ হয়েছে-_ ওয়াহুয়াল কৃহিরু ফাওকা ই'বাদিহি (তিনিই আপন দাসদের উপর পরাক্রমশালী)। এখানে পরাক্রম (ফাওক্য়াত) অর্থ প্রাধান্য বিস্তারণ বা শ্রেষ্ঠতু স্থাপন। আর 'কৃহিরু' অর্থ ওই বিজয় যার প্রতিদ্বন্বিতা অসম্ভব ৷ এরপর বলা হয়েছে__ ওয়া ইউরসিলু আ'লাইকুম হাফাজাতা হাত্তা ইজা জায়া আহাদাকুমুল মাউতু তাওয়াফ্ফাত্হু রুসুলুনা ওয়াহুম লা ইউফার্রিতুন (এবং তিনিই তোমাদের রক্ষক প্রেরণ করেন; অবশেষে যখন তোমাদের কারো মৃত্যুকাল উপস্থিত হয়, তখন আমার প্রেরিতরা তার মৃত্যু ঘটায় এবং তারা কোনো ক্রটি করে না)। এখানে “হাফাজাতা" অর্থ মানুষের আমল লিপিবদ্ধকারী ফেরেশতা বা আমলনামার রক্ষক। এই আমলনামা কিয়ামতের দিন বিচারের সময় উপস্থাপন করা হবে। হহাত্তা' শব্দটির মাধ্যমে এখানে আমলনামা সংরক্ষণের বিষয়টিকে গুরুত্বহ করে তোলা হয়েছে। অথবা এই সংরক্ষণকে করা হয়েছে আল্লাহ্তায়ালার অপ্রতিদ্বন্ী পরাক্রমের একটি নিদর্শন। ইবনে আবী হাতেম এবং ইবনে আবী শায়বার বর্ণনায় রয়েছে, হজরত ইবনে আব্বাস বলেছেন, এখানে “রুসুলুনা' (প্রেরিতরা) অর্থ মৃত্যুর ফেরেশৃতা হজরত আজরাইল ও তার সহযোগী ফেরেশ্তাবৃন্দ। নাখয়ীর মাধ্যমে আবু শায়েখও এ রকম বর্ণনা এনেছেন। আল্লামা জালালউদ্দিন সুয্যুতীর বর্ণনায় রয়েছে, ওয়াহাব বিন মুনাব্বাহ্‌ বলেছেন, যে ফেরেশৃতা সব সময় মানুষের কাছে থাকে, পৃথিবীর আয়ু শেষে সেই ফেরেশ্তাই রূহ কবজ করে মৃত্যুর ফেরেশৃতার অধিকারে দিয়ে দেয়। সুতরাং আমল লেখক ফেরেশৃতাও মৃত্যুর ফেরেশৃতার অধীনস্থ । মৃত্যুর ফেরেশৃতা হজরত আজরাইল রাজস্ব আদায়কারীর মতো। অধীনস্থ কর্মচারী যেমন রাজস্ব আদায় করে তার কাছে দিয়ে দেয়, তেমনি অধীনস্থ ফেরেশৃতারাও মানুষের প্রাণ হরণ করে হজরত আজরাইলের হাতে সোপর্দ করে। রঃ তাফসীরে মাযহারী/২০৯ ॥|.1110011 9,001

— পৃষ্ঠা ২০৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।