এর পরের আয়াতে (৬০) বলা হয়েছে__ “তিনিই রাত্রিকালে সুষুন্তি আনয়ন করেন এবং দিবসে তোমরা যা করো তা তিনি জানেন; অতঃপর দিবসে তোমাদেরকে তিনি পুনর্জাগরিত করেন, যাতে নির্ধারিত কাল পূর্ণ হয়'। এখানে “তাওয়াফ্ফা' শব্দটির অর্থ__ কোনো কিছুকে পূর্ণরূপে অধিকার করে নেয়া (আয়ত্তে আনা)। রূপক অর্থে শব্দটির উদ্দেশ্য হয় মৃত্যু । কিন্তু এখানে অর্থ করা হয়েছে__ নিদ্রা। কেননা নিদ্রাও মৃত্যুর একটি ধরন। “জারহুন' শব্দটির অর্থ__ হাত পা ও অন্যান্য অঙ্গপ্রতঙ্গ দ্বারা কোনো কাজ করা । এখানে তাই বলে দেয়া হয়েছে যে, আল্লাহপাক কর্মমুখরতার জন্য দিবসকে এবং নিদ্রায় নিমজ্জিত হওয়ার জন্য রাত্রিকে নির্ধারণ করে দিয়েছেন। তাই মানুষের পৃথিবীর জীবন এভাবেই বিবর্তিত হয়। কিন্তু সময়বিবর্তনের এই নিয়মটিকে অলংঘনীয় মনে করাও ভুল। অর্থাৎ এ রকম বলা যাবে না যে, কেউ রাতে কাজই করতে পারবে না এবং দিনে ঘুমাতেও পারবে না। এখানে আলোচ্য বাক্যটির শব্দ ব্যবহারে কিছু অগ্রপম্চাৎ ঘটেছে। বক্তব্যটির বিবরণভঙ্গি হতে পারতো এ রকম-_“হওয়াল্লাজি ইয়াতাওয়াফ্ফাকুম বিল্লাইলি ছুম্মা ইয়াবয়াছাকৃম বিন্নাহারী ওয়া ইয়া'লামু মা জারাহ্তুম ৷ “যাতে নির্ধারিত কাল পূর্ণ হয়'__ কথাটির অর্থ যাতে মানুষের পৃথিবীর আয়ুষ্কাল পূর্ণ হয়। অবশ্য মাতৃগর্ভে অবস্থানের সময়েই মানুষের মৃত্যুর সময় নির্ধারণ করে দেয়া হয়। বরং মৃত্যুর সময় নির্ধারিত হয় মাতৃগর্ভে আসার আগেই । এরপর বলা হয়েছে__-অতঃপর তার দিকেই তোমাদের প্রত্যাবর্তন।' এ কথার অর্থ__ আল্লাহ্তায়ালার ফয়সালার দিকে মৃত্যুর পর সকলকে প্রত্যাবর্তন করতে হবে। শেষে বলা হয়েছে-__-'অনন্তর তোমরা যা করো সে সম্বন্ধে তোমাদেরকে তিনি অবহিত করবেন।' এ কথার অর্থ__ কিয়ামতের দিন হিসাব গ্রহণের সময় তোমাদের সকলকে তোমাদের কৃতকর্ম সম্পর্কে জানানো হবে এবং পুণ্য ও পাপের যথাবিনিময় প্রদান করা হবে। আলোচ্য আয়াতছ্য়ের প্রথমটিতে €৫৯) আল্লাহতায়ালার অদৃশ্য জ্ঞানের একচ্ছত্র অধিকার সম্পর্কে জানিয়ে দেয়া হয়েছে। আর পরের আয়াতে (৬০) বিবৃত হয়েছে আল্লাহতায়ালার অতুলনীয় শক্তিমত্তা সম্পর্কে। নিদ্রা ও জাগরণের বিষয়টি উল্লেখ করে জানিয়ে দেয়া হয়েছে যে, নিদ্রা মৃত্যুত্ল্য। নিদ্রা থেকে মানুষকে যেমন জাগ্তত করা হয়, ঠিক তেমনি সকলকে পুনরুথিত করা হবে মৃত্যু থেকে । ওই পুনরুথান ঘটবে কিয়ামতের পর। তাফসীরে মাযহারী/২০৮ ॥||.11100119,.001
— পৃষ্ঠা ২০৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।