আরো অনেক উক্তি রয়েছে । যেমন-__ মৃত্যু কখন হবে, কোন শিশু হবে পুণ্যবান এবং কোন শিশু হবে পাপিষ্ঠ, কোন অবস্থায় নেমে আসবে মানুষের জীবনের যবনিকা ইত্যাদি । এই আলোচনাটির মাধ্যমে প্রমাণিত হলো যে, অদৃশ্যের কু্জি সম্পর্কে আমার প্রদত্ত ব্যাখ্যা নির্বিরোধ । এরপর বলা হয়েছে__ লা ইয়া'লামুহা ইল্লাহুয়া ততিনি ব্যতীত অন্য কেউ তা জানে না)। গায়েবের জ্ঞান কেবল আল্লাহ্র জন্যই সুনির্ধারিত। সে কথাটিই এখানে স্পষ্ট করে বলা হয়েছে। তিনিই সৃষ্টির সময় তাদের বিলম্বিত অথবা অবিলন্বিত আগমন ও নির্গমনের বিষয়ে উত্তমরূপে অবগত। সকল রহস্য (হেকমত) সম্পর্কে কেবল তিনিই জানেন। তবে তিনি যদি এ সকল বিষয়ে কাউকে কিঞ্চিত জ্ঞান দান করেন-_ তবে তা করতেও তিনি সক্ষম । আলোচ্য বাক্যের মাধ্যমে এ কথাটিও জানা যায় যে, অস্তিতৃশীল হওয়ার পূর্ব থেকেই তিনি সকল সৃষ্টি সম্পর্কে সবিশেষ অবহিত । এরপর বলা হয়েছে__ ওয়া ইয়া'লামু মাফিল বার্রি ওয়াল বাহ্রি (জলে ও স্কুলে যা কিছু আছে তা তিনি অবগত)। এ কথার অর্থ স্থলভাগের সকল উদ্ভিদ ও প্রাণী সম্পর্কে তিনি যেমন উত্তমরূপে অবগত, তেমনি অবগত সমুদ্ব গর্ভের সকল জড় অজড় প্রাণী ও বৃক্ষরাজি সম্পর্কে এরপর বলা হয়েছে__ ওয়ামা তাস্কুত মিউ "ওয়ারকাতিন ইল্লা ইয়া'লামুহা (তার অজ্ঞাতসারে একটি পাতাও পড়ে না)। এখানে “মা* শব্দটি নেতিবাচক অর্থ প্রকাশক । এবং 'মিন' নিমজ্জন বা ইস্তেগ্রাক অর্থ প্রকাশকল্লে ব্যবহৃত হয়েছে। এভাবে স্পষ্ট বর্ণনা দেয়া হয়েছে যে-_ প্রতিটি সৃষ্টির ক্ষুদ্রাতিতমন্দুত্র অংশ সম্পর্কে তিনি সবিশেষ অবহিত । আলোচ্য বাক্যটির মর্মার্থ হচ্ছে_ সকল বৃক্ষের সকল পাতার সংখ্যা এবং বৃক্ষশাখালগ্ন ও বৃত্তচ্যুত সকল পত্রিকার অবস্থা ও স্বরূপ সম্পর্কেও আল্লাহপাক ভালো করে জানেন। এরপর বলা হয়েছে__ ওয়ালা হাব্বাতিন ফি জুলুমাতিল আরদ্ি ওয়ালা রত্বিউ ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম্ মুবিন (মৃত্তিকার অন্ধকারে এমন কোনো শস্য কণাও অন্কুরিত হয় না অথবা রসযুক্ত কিংবা শুষ্ক এমন কোনো বস্ত্ নেই যা সুস্পষ্ট কিতাবে নেই)। হজরত ইবনে আব্বাস বলেছেন, এখানে “রতাব্" অর্থ পানি এবং “ইয়াবিস্" অর্থ মরুভূমি । আতা বলেছেন, এখানে “রতাব্" অর্থ নামিদামি বা প্রসিদ্ধ এবং 'ইয়াবিস্* অর্থ জমাট পদার্থ। কেউ কেউ বলেছেন, বর্ণিত শব্দ দু'টোর অর্থ জীবন ও মৃত্যু ৷ “ওয়ালা হাব্বাতিন', “ওয়ালা রত্ববিন' এবং “ওয়ালা ইয়াবিসিন' শব্তত্রয়ের সংযোগ রয়েছে “ওয়ারকাতিন' এর সঙ্গে। অর্থাৎ এ সকল কিছুই তার অসীম জ্ঞানের অন্তর্ভুক্ত । তিনি পত্রপতন, অঙ্করোদগম, সরস, শুষ্ক_- সব কিছু সম্পর্কে জানেন। এমতাবস্থায় “কিতাবুম্ মুবিন' কথাটির অর্থ হবে___ আল্লাহৃতায়ালার অসীম অদৃশ্য জ্ঞান । আর ইল্লা ফি কিতাবিম্ মুবিন' (যা সুস্পষ্ট কিতাবে নেই) কথাটির অর্থ হবে___ যা লাওহে মাহফুজে নেই। , অফসীরে মাযহারী/২০৭ ॥||.01110011 9,001
— পৃষ্ঠা ২০৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।