Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

(কুজি)। কুঞ্জি বা চাবি হচ্ছে অর্গলবদ্ধ কোনো কিছুকে উন্মুক্ত করে দেয়ার যন্ত্র বা অন্ত্র। অদৃশ্যের কুঞ্জি মিফতাহুল গইব) অর্থ __ ওই জ্ঞান যা জানিত বস্তর উর্ধে, যার মাধ্যমে বাস্তব জগৎ তার রূপ পরিগ্রহ করে। ওই অদৃশ্যের কুঞ্জির একক অধিকার কেবল তার। অর্থাৎ আল্লাহ্পাকই ওই অদৃশ্য জ্ঞান দ্বারা সম্ভাব্য ও অসন্ভাব্য সকল কিছুকে পরিবেষ্টন করে রয়েছেন। সুতরাং অদৃশ্যের কুঞ্জি তিনি ছাড়া অন্য কারো নিকটে নেই। ওই বিষয়সমূহই গায়েব বা অদৃশ্য যা এখন পর্যন্ত অস্তিত্বশীল হয়নি। যেমন, কিয়ামত, কখন বৃষ্টি হবে না হবে, আগামীকাল মানুষ কি করবে, কোথায় থাকবে অর্থাৎ সে বেঁচে থাকবে না মৃত্যুবরণ করবে ইত্যাদি। ওই বিষয়সমূহকেও গায়েব বা অদৃশ্য বলা যায়, যা বাস্তব জগতে অস্তিত্বশীল-_ কিন্তু আল্লাহপাক সে সম্পর্কে কাউকে জ্ঞান দান করেননি। যেমন মাতৃগর্ভের শিশু । কেউ জানেনা সে শিশু পুত্র না কন্যা। এখানে আলোচিত অদৃশ্যের কুঞ্জির মধ্যে এই দুই ধরনের অদৃশ্য জ্ঞানের কথাই রয়েছে। হজরত ইবনে ওমর থেকে বাগবী বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, পাচটি বিষয় মাফাতিহুল গইব বা অদৃশ্য জ্ঞানের অন্তর্ভুক্ত । সেই পাচটি বিষয় হচ্ছে_- ১. কেউ জানেনা মাতৃউদরে কি রয়েছে___ ছেলে না মেয়ে। ২. আল্লাহ্‌ ছাড়া কেউ জানে না যে, আগামীকাল তার কি অবস্থা হবে। ৩. বৃষ্টিপাত কখন হবে__ সে কথাও আল্লাহ্‌ ছাড়া কেউ জানে না। ৪. কোন ব্যক্তি কোন স্থানে সমাহিত হবে সে কথাও আল্লাহ্‌ ছাড়া আর কারো জানা নেই। ৫. কেবল আল্লাহই জানেন, কখন অনুষ্ঠিত হবে কিয়ামত। অন্য কারো এই জ্ঞান নেই। আহমদ ও বোখারীও এ রকম বর্ণনা এনেছেন। বোখারী ও মুসলিমে রয়েছে, হজরত আবু হোরায়রা বর্ণনা করেছেন, হজরত জিব্রাইলের এক প্রশ্নের প্রেক্ষিতে রসুল স. জানিয়েছেন, পাচ বিষয় আল্লাহ্‌ ছাড়া আর কেউ জানে না। ওই পীচটি বিষয়ের একটি হচ্ছে কিয়ামত | এরপর তিনি স. আবৃত্তি করলেন__ হন্রার্সহা ই'নদাহু ইলমুস্সায়াতি ওয়া ইউনায্যিলু গইছা (নিশ্চয়ই আল্লাহ্‌ কিয়ামতের সময় সম্পর্কে অধিক জ্ঞাত এবং তিনিই মেঘ থেকে বৃষ্টি বর্ষণ করেন)। আমি বলি, অদৃশ্য জ্ঞান বর্ণিত পীচটি বিষয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। ওই পাচ বিষয় ছাড়াও আরো অনেক অজানিত বিষয় রয়েছে। সেগুলোও গায়েবের (অদৃশ্যের) অন্তর্ভূত। জুহাক বলেছেন, অদৃশ্যের কুঞ্জি অর্থ পৃথিবীর কুঞ্জি এবং আয়াত অবতীর্ণ হওয়ার জ্ঞান। আতা বলেছেন, অদৃশ্যের কুঞ্জি হচ্ছে ওই সকল সওয়াব ও আযাব-_ যা তোমাদের নিকট গোপন রাখা হয়েছে। অদৃশ্যের কুঞ্জি সম্পর্কে তাফসীরে মাযহারী/২০৬ ॥||.11100119,.00

— পৃষ্ঠা ২০৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।