Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

7 অদৃশ্যের কুঞ্জি তাহারই নিকট রহিয়াছে, তিনি ব্যতীত অন্য কেহ তাহা জানে না। জলে ও স্থলে যাহা কিছু আছে তাহা তিনিই অবগত; তীহার অজ্ঞাতসারে একটি পাতাও পড়ে না; মৃত্তিকার অন্ধকারে এমন কোন শস্যকণাও অস্কুরিত হয় না অথবা রসযুক্ত কিংবা শুষ্ক এমন কোন বস্ত নাই যাহা সুস্পষ্ট কিতাবে নাই। 0 তিনিই রাত্রিকালে তোমাদিগের সুমুত্তি আনয়ন করেন এবং দিবসে তোমরা যাহা কর তাহা তিনি জানেন; অতঃপর দিবসে তোমাদিগকে তিনি পুনর্জাগরিত করেন যাহাতে নির্ধারিত কাল পূর্ণ হয়। অতঃপর তাহার দিকেই তোমাদিগের প্রত্যাবর্তন; অনন্তর তোমরা যাহা কর সে সম্বন্ধে তোমাদিগকে তিনি অবহিত করিবেন। __ আলোচ্য আয়াতত্রয়ের প্রথমটিতে বলা হয়েছে, কুল্লাউ আন্না ইন্নদিমা তাস্তাফিলুনা বিহি লাকুদিইয়াল আমরু বাইনি ওয়া বায়না কুম (বলো, তোমরা যা সত্বর চাইছো তা যদি আমার নিকট থাকতো তবে আমার ও তোমাদের মধ্যেকার ব্যাপারে তো ফয়সালাই হয়ে যেতো)। এ কথার অর্থ__ হে আমার রসুল! আপনি বলে দিন, হে মুর্খ জনতা, তোমরা যে আযাব অথবা কিয়ামত কামনা করছো, তার কর্তৃত্ব সম্পূর্ণতই আল্লাহ্র । যদি এ বিষয়ে আমার কর্তৃত্ব থাকতো, তবে আমার ইচ্ছায় এখনই শাস্তি অবতীর্ণ হতো। আর এতে করে তোমাদের ও আমার মধ্যের বচসা এখনই মিটে যেতো । আর আমার ইচ্ছায় যদি কিয়ামত সংঘটিত হতো, তবে সত্য মিথ্যার মীমাংসাও হয়ে যেতো এখনই। তোমাদের ও আমার পারস্পরিক বাদানুবাদের যে ফয়সালা কিয়ামতের দিন হবার কথা তাও হয়ে যেতো এই মুহূর্তে! উল্লেখ্য যে, বিশ্বাসী ও অবিশ্বাসীদের পারস্পরিক বিতপ্ডার মীমাংসা হবে কিয়ামতের দিন। অন্য এক আয়াতে এ কথা বলা হয়েছে। যেমন- -তারপর তার দিকে তোমরা প্রত্যাবর্তন করবে । তারপর যে বিষয়ে তোমাদের পরস্পরের মধ্যে কলহ ছিলো সে বিষয়ে ফয়সালা করা হবে ।' আলোচ্য বাক্যটিতে পারস্পরিক বচসার মীমাংসার কথা সুস্পষ্টরূপে বলা হয়েছে। কিন্ত এ কথা বলা হয়নি যে, কোন দলের উপর সেদিন আযাব আপতিত হবে। বিষয়টি স্পষ্ট করে দেয়া হয়েছে পরের বাক্যে এভাবে__ ওয়াল্পহু আ'লামু বিজ্জলিমীন (এবং আল্লাহ্‌ সীমালংঘনকারীদের সম্বন্ধে সবিশেষ অবহিত)। অর্থাৎ তিনি ভালো করেই জানেন যে, সত্যপ্রত্যাখ্যানকারীরাই শাস্তির উপযুক্ত এবং তাদেরকেই তিনি সেদিন যন্ত্রণাদায়ক শাস্তি দান করবেন। পরের আয়াতে (৫৯) বলা হয়েছে__ ওয়া ই'ন্দাহু মাফাতিহুল গইব (অদৃশ্যের কুঞ্জি তারই নিকটে রয়েছে)। এখানে “ইন্দা' শব্দটি প্রথমেই ব্যবহার করে বুঝানো হয়েছে যে, আল্লাহ্‌র আয়ত্তেই রয়েছে অদৃশ্যের কুঞ্জি। অন্য কারো অধিকার এতে নেই। “মাফাতিহু' শব্দটি বহুবচন। এর অর্থ কুঞ্জিসমূহ। এর এক বচন হচ্ছে মিফৃতাহুন রর তাফসীরে মাযহারী/২০৫ ॥||.11100119,.001

— পৃষ্ঠা ২০৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।