[00 বল, "আমি আমার প্রতিপালকের স্পষ্ট প্রমাণের উপর নির্ভরশীল; অথচ নিকট নাই; কর্তৃত্ব তো আল্লাহেরই, তিনি সত্য বিবৃত করেন এবং ফয়সালাকারীদিগের মধ্যে তিনিই শ্রেষ্ঠ ।” আলোচ্য আয়াতদ্বয়ের প্রথমটিতে বলা হয়েছে__ কুল ইন্নি নুহিত্ব আন আ'বুদাল্লাজিনা তাদ্উ'না মিন্দুনিল্লাহ্ (বলো, “তোমরা আল্লাহ্ ব্যতীত যাদেরকে আহ্বান করো তাদের ইবাদত করতে আমাকে নিষেধ করা হয়েছে')। এ কথার অর্থ__ হে রসুল! আপনি বলুন, তোমরা আল্লাহ্ ছাড়া অন্যের উপাসনা করো_ যা অযৌক্তিক ও প্রমাণহীন। আর আমি এক আল্লাহ্র উপাসনা করি। আমার পক্ষে রয়েছে কোরআন ও জ্ঞানের সন্দেহাতীত প্রমাণ ও যুক্তি। তাই আমাকে তোমাদের উপাস্যসমূহের উপাসনা করতে নিষেধ করা হয়েছে। এরপর এরশাদ হয়েছে__ “কুললা আত্তাবিউ' আহ্ওয়াআকুম কৃদ্ দ্বলালতু ইজাীও ওয়ামা আনা মিনাল মুহৃতাদিন' (বলো, 'আমি তোমাদের খেয়াল-খুশীর অনুসরণ করি না; করলে আমি বিপথগামী হবো এবং সংপথণ্রাপ্তদের অন্তর্ভুক্ত থাকবো না')। এই বাক্যটির মাধ্যমে অবিশ্বাসীদের আশা-আকাংখাকে দূর করে দেয়া হয়েছে। স্পষ্ট বলে দেয়া হয়েছে যে, তোমরা পুরোপুরি তোমাদের খেয়াল- খুশীর অনুগত । তোমাদের ধারণা যুক্তিহীন, ভিত্তিহীন। তোমরা তোমাদের কুপ্রবৃত্তির অনুসারী । আর এ রকম যুক্তিপ্রমাণহীন মতবাদের আনুগত্য নিষিদ্ধ । তোমরা সম্পূর্ণতই ্রষ্ট, বিনষ্ট । তাই তোমাদের অনুসরণ আমি করতে পারি না। করলে আমিও হয়ে যাবো তোমাদের মতো বিপথগামী এবং হয়ে পড়বো সৎপথপ্রাপ্তদের পথ থেকে বিচ্যুত পরের আয়াতে বলা হয়েছে__ কুল ইন্্নি আ'লা বাইয়্যিনাতিম মির্রব্বি (বলো, আমি আমার প্রতিপালকের স্পষ্ট প্রমাণের উপর নির্ভরশীল)। এ কথার অর্থ__ হে আমার রসুল! আপনি বলুন! আমি তো আমার প্রতুপ্রতিপালক প্রদত্ত সুস্পষ্ট প্রমাণ লাভ করেছি। আর ওই প্রমাণের উপরেই আমি সুপ্রতিষ্ঠিত। প্রতিপালকের স্পষ্ট প্রমাণ অর্থ এখানে প্রতিপালকের বা আল্লাহ্র পরিচিতিও হতে পারে। অর্থাৎ আমি পেয়েছি ওই জ্ঞান ও প্রমাণ যে__ আল্লাহ্ ব্যতীত অন্য কোনো উপাস্য নেই। আগের আয়াতে বলা হয়েছিলো__ তোমাদের খেয়াল-খুশীর অনুসরণ আমি করি না। আর এখানে বলা হয়েছে ওই কথা-_ যার অনুসরণ অত্যাবশ্যক । সেটি হচ্ছে__ স্পষ্ট প্রমাণ বা পরিচিতি । এরপর বলা হয়েছে__ ওয়া কাজ্জাবতুমবিহি (তোমরা যাকে প্রত্যাখ্যান করেছো)। এখানে “যাকে' €িহি) শব্দটি আগের বাক্যের স্পষ্ট প্রমাণ (বাইয়্েনাত) এর সর্বনাম ৷ সর্বনামটির শব্দরূপ স্ত্রী লিঙ্গ হলেও এর অর্থ পুং লিঙ্গের। অর্থাৎ শব্দটি স্পষ্ট প্রমাণ অথবা প্রতিপালকের সঙ্গে সম্পর্কিত । এভাবে অর্থ হবে তোমরা আমার প্রভুপ্রতিপালককে মিথ্যা বলো, তার উপাসনার ক্ষেত্রে অন্যকে অংশীদার সাব্যস্ত করো। ূ তাফসীরে মাযহারী/২০৩ ॥|.011100119,.001
— পৃষ্ঠা ২০৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।