Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

তোমাদিগের মধ্যে কেহ অজ্ঞানতা বশতঃ যদি মন্দ কার্য করে অতঃপর তওবা করে এবং সংশোধন করে তবে তো আল্লাহ্‌ ক্ষমাশীল, পরম দয়ালু । 7 এইভাবে আয়াত বিশদভাবে বর্ণনা করি যাহাতে অপরাধীদের পথ প্রকাশিত হয়। ওয়া ইজাজায়াকাল্লাজিনা ইউ'মিনুনা বিআয়াতিনা ফাকুল সালামুন আ'লাইকুম (যারা আমার নিদর্শনে বিশ্বাস করে তারা যখন তোমার নিকটে আসে তখন তাদেরকে তুমি বোলো “তোমাদের প্রতি শান্তি বর্ধিত হোক')। হজরত ইকরামা বলেছেন, ওই সকল লোককে উপলক্ষ করে এই আয়াতটি অবতীর্ণ হয়েছে, যারা রসুল স. এর পবিত্র দরবার থেকে নিঃস্ব মুসলমানদেরকে বের করে দেয়ার পক্ষপাতি ছিলেন না। রসুল স, তাদেরকে দেখলে সালাম প্রদান করতেন। আতা খোরাসানী বলেছেন, যাদের প্রসঙ্গে এই আয়াত অবতীর্ণ হয়েছে তারা হচ্ছেন হজরত আবু বকর, হজরত ওমর, হজরত ওসমান, হজরত আলী, হজরত হজরত হামযা, হজরত জাফর, হজরত ওসমান বিন মাজউন, হজরত আম্মার বিন ইয়াসার, হজরত আরকাম বিন আরকাম এবং হজরত আবু সালমা বিন আবদুল আসাদ। রদ্বিআল্লাহু আনহুম । হজরত মাহান থেকে ফারইয়ানী এবং ইবনে আবী হাতেম বর্ণনা করেছেন, একবার কয়েকজন লোক রসুল স. এর দরবারে উপস্থিত হয়ে বললো, আমরা অনেক বড় বড় পাপ করেছি। রসুল স. নিঃশ্ুপ রইলেন। তখন অবতীর্ণ হলো-_ যারা আমার নিদর্শনে বিশ্বাস করে, তারা যখন তোমার নিকট আসে তখন তাদেরকে তুমি বোলো “তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক, তোমাদের প্রতিপালক দয়া করা তার কর্তব্য বলে স্থির করেছেন। এই আয়াতে আল্লাহপাক তার রসুলকে এই মর্মে নির্দেশনা দিয়েছেন যে, হে আমার প্রিয় রসুল! আপনি ওই সকল অনুতাপ জর্জরিত মানুষকে অগ্রে সালাম প্রদান করুন৷ অথবা আল্লাহ্র পক্ষ থেকে তাদের প্রতি সালাম পৌছে দিন। ফাকুল সালামুন আলাইকুম (বলুন, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক) কথাটির মধ্যে শুধু শান্তির সুসংবাদ দেয়া হয়নি। পরক্ষণেই এই শুভ সমাচারটিও জানিয়ে দিতে বলা হয়েছে যে-_ আল্লাহপাক অনুগহ করা তার কর্তব্য বলে স্থির করেছেন। এরপর বলা হয়েছে-__ আন্নাহু মান আ'মিলা মিনকুম সুআম বিজাহালাতিন ছুম্মা তাবা মিম্বা'দিহি ওয়া আস্লাহা ফাআন্নাহু গফুরুর্রহীম (তোমাদের মধ্যে কেউ অজ্ঞানতা বশতঃ যদি মন্দ কাজ করে অতঃপর তওবা করে এবং সংশোধন করে, তবে তো আল্লাহ্‌ ক্ষমাশীল, পরম দয়ালু)। এখানে “আন্নাহ' শব্দের হু (কেউ) সর্বনামটি একটি অনড় সর্বনাম (যো এদিক ওদিক হবার নয়)। আর সম্পূর্ণ বাক্যটিই এখানে “আর রহমাত' কথাটি থেকে উৎসারিত হয়েছে। অথবা “বা' অক্ষরটি এখানে প্রচ্ছন্ন । এ ভাফসীরে মাযহারী/২০১ ॥|.011100119,.001

— পৃষ্ঠা ২০১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।