চিনতে পারেননি । এরপর তিনি স. বললেন, হে নিঃস্ব মুহাজিরের দল! শুভ সমাচার শ্রবণ করো । কিয়ামত দিবসে তোমরা হবে পরিপূর্ণ নূরের অধিকারী । ধনীদের অর্ধ দিবস পূর্বে তোমরা বেহেশৃতে প্রবেশ করবে । ওই অর্ধ দিবস অর্থ পাচ শত বৎসর । হজরত ইকরামা থেকে ইবনে জারীর বর্ণনা করেছেন, একবার উতবা বিন রবীয়া, শাইবা বিন রবীয়া, মুতইম বিন আদী এবং হারেস বিন নওফেল-মান্নাফ গোত্রের কতিপয় নেতার সঙ্গে রসুল স. এর পিতৃব্য আবু তালেবের কাছে গিয়ে বললো, যদি আপনার ত্রাতুষ্পুত্র ওই সকল ক্রীতদাসকে তার সাহচর্যচ্যত করে, তবে তার প্রতি শ্রদ্ধা বৃদ্ধি পাবে আমাদের অন্তরে এবং আমাদের দৃষ্টিতে সে হবে অধিক অনুসরণীয় । তার আনুগত্যের প্রতি ধাবিত হওয়া তখন আমাদের পক্ষে হবে অধিকতর সহজ। আবু তালেব তাদের কথা রসুল স.কে জানালে হজরত ওমর বিন খাত্তাব বললেন, হে আল্লাহ্র রসুল! আপনি এ রকম করে দেখতে পারেন। আমরাও দেখবো, এতে তাদের উদ্দেশ্য কী। তখন অবতীর্ণ হয়েছে__ ওয়া আনজির বিহিল্লাজিনা থেকে বিশৃশাকিরিন (৫১ থেকে ৫৩ আয়াত) পর্যন্ত । কুরায়েশ নেতারা রসুল স. এর পবিত্র দরবার থেকে যাদেরকে দূর করে দিতে চাইতো, তারা হচ্ছেন__ হজরত বেলাল, হজরত আম্মার বিন ইয়াসার, হজরত দাস হজরত সাবিহ্ এবং হজরত আবদুল্লাহ বিন মাসউদ | এছাড়াও তাদের মধ্যে এবং আরো অনেকে । এঁদের প্রসঙ্গে আয়াত অবতীর্ণ হওয়ার পর হজরত ওমর রসুল স. এর দরবারে উপস্থিত হলেন এবং পূর্বে প্রদত্ত তার পরামর্শের ব্যাপারে অনুযোগ উত্থাপন করলেন । তখন অবতীর্ণ হলো নিম্নের আয়াত। সুরা আন্আ"ম ঃ আয়াত ৫৪, ৫৫ ১০৫০ ৩৫৫45১539৬০৮৮5এ৪৪৪ 2০ ০ 20501445054 ্ -গু ? ঠে? ৫ %22 € পুরো বা ৩ 9 ১৩-9৩|৬৫ ০2৮৫৮ 4৬০ঠি ১৩৭1৩2৯5 7 যাহারা আমার নিদর্শনে বিশ্বাস করে তাহারা যখন তোমার নিকট আসে তখন তাহাদিগকে তুমি বলিও “তোমাদিগের প্রতি শান্তি বর্ষিত হউক, তোমাদিগের প্রতিপালক দয়া করা তাহার কর্তব্য বলিয়া স্থির করিয়াছেন । তাফসীরে মাযহারী/২০০ ॥||.011100119,.001
— পৃষ্ঠা ২০০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।