সুরা মায়িদা আয়াত ৮৭, ৮৮ পৃ১৯৮ ০1 ৮ ৩583242৩6-5752544 5 ০৩৪১১5142 ০৬১৪৭।৬%১৭৬ পাঠ টে %2 2 রন ৮25 2৬ ০৩১৭৯১১৩088 77] হে বিশ্বাসীগণ! আল্লাহ তোমাদের জন্য উৎকৃষ্ট যে-সব বস্ত্র বৈধ করিয়াছেন সেই সমুদয়কে তোমরা অবৈধ করিও না এবং সীমালংঘন করিও না। আল্লাহ্ সীমালংঘনকারীকে ভালবাসেন না। 0] আল্লাহ্ তোমাদিগকে যে বৈধ ও উৎকৃষ্ট জীবিকা দিয়াছেন তাহা হইতে ভক্ষণ কর এবং ভয় কর আল্লাহকে, যাহার প্রতি তোমরা বিশ্বাসী । উৎকৃষ্ট ও বৈধ বন্তুসমূৃহকে এখানে বলা হয়েছে তৈয়্যেবাত। আয়াতের ধারাক্রমানুসারে এখানে একটি বিশেষ সৌন্দর্য প্রতিভাত হয়েছে। প্রথমে নাসারাদের প্রশংসা করা হয়েছে। তাদের বৈরাগ্যকেও প্রশংসনীয় বলা হয়েছে। প্রবৃত্িপরায়ণতাকে দূর করার উৎসাহ দেয়া হয়েছে। তারপরে দেয়া হয়েছে হালাল হারামের যথাসংরক্ষণের নির্দেশনা । বলা হয়েছে, ওই সকল বস্তুকে তোমরা অবৈধ কোরো না। এরপর বলা হয়েছে, “ওয়ালা তা'তাদু-_ ইন্নাল্পহা লা ইউহিব্লুল মু'তাদীন'__এ কথার অর্থ, “এবং সীমালংঘন কোরো না। আল্লাহ্ সীমালংঘনকারীকে ভালোবাসেন না।' __ কথাটির মাধ্যমে বলা হয়েছে, তোমরা হালালের সীমানা অতিক্রম করে হারামের সীমানায় প্রবেশ কোরো না। হালালকে হারাম এবং হারামকে হালাল বানিও না। জটিলতা পরিহার করো-_ সহজ-সরল পথে অগ্রসর হও । এ রকমও অর্থ হতে পারে যে__ বৈধ ও পবিত্র বস্তু ব্যবহারের ক্ষেত্রে অপচয়কে প্রশ্রয় দিও না। ইবনে জারীর সূত্রে আউফী বলেছেন, হজরত ওসমান ইবনে মাজউন এবং কতিপয় সাহাবী একবার ঠিক করলেন, তীরা স্ত্রী সম্তোগ করবেন না, গোশত ভক্ষণ করবেন না এবং নিবীর্য হবেন এই উদ্দেশ্যে, যাতে কুপ্রবৃত্তির মূলোৎপাটন হয় এবং ইবাদত বন্দেগী হয় অধিকতর একনিষ্ঠ । তাদের এমতো সিদ্ধান্তের প্রেক্ষিতে এই আয়াতটি অবতীর্ণ হয়। ইবনে জারীর এ রকম আরেকটি বিশ্বস্ত ঘটনা বর্ণনা করেছেন ইকরামা, আবু কেলাবা, মুজাহিদ, আবু মালেক নাখয়ী এবং সুদ্দীর সৃত্রে। সুদ্দীর বর্ণনায় আরো রয়েছে, ওই সাহাবীগণের সংখ্যা ছিলো দশজন | হজরত ওসমান বিন মাজউন এবং হজরত আলী বিন আবু তালেবও ছিলেন ওই দলে। ইকরামার বর্ণনায় রয়েছে, তাদের সংখ্যা ছিলো সাত জন। তাফসীরে মাযহারী/২০ ॥||.011100119,.001
— পৃষ্ঠা ২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।