নিকট থেকে অন্যত্র চলে যেতেন। আমাদেরকে চলে যেতে বলতেন না। এরপর অবতীর্ণ হলো-__ওয়াস্বির নাফ্সাকা মায়াল্লাজিনা ইয়াদ্উ'না রব্বাহুম বিলগাদাতি ওয়াল আ'শিয়্যি ইউরিদুনা ওয়াজ্হাহু (আপনি ওই লোকদের সঙ্গে নিজেকে আবদ্ধ রাখুন যারা আল্লাহ্র সান্নিধ্য কামনায় প্রাতে ও সায়াহ্নে তাদের প্রতিপালককে ডাকে)। এরপর থেকে নেতৃস্থানীয় কেউ এলেও রসুল স. আমাদেরকে সঙ্গে নিয়েই বসে থাকতেন। আমরা তার এতো ঘনিষ্ঠ হয়ে বসতাম যে, তার হাটুর সঙ্গে আমাদের হাটু লেগে থাকতো । তার উঠার সময় হলে আমরা উঠতাম । তিনি যখন চলে যেতেন, আমরাও তখন সেখান থেকে চলে আসতাম। রসুল স. বলেছেন, আমি আল্লাহ্পাকের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ এ কারণে যে অন্তিম সময় পর্যন্ত আমি আমার উম্মতের সঙ্গে যুথবদ্ধভাবে বসে থাকবো । জীবনে ও মৃত্যুতে আমি তোমাদের সঙ্গী । কালাবীর বর্ণনায় রয়েছে, আকরা, উয়াইনা এবং অন্যান্য বিত্তশালীরা একবার রসুল স. এর নিকট আবেদন জানালো, আপনি ওদের জন্য একদিন এবং আমাদের জন্য একদিন নির্ধারণ করুন। তিনি স. বললেন, আমি এরূপ করতে পারি না। তারা বললো, ঠিক আছে। মজলিশ একই হোক কিন্তু আপনি আমাদের দিকে মুখ করে বসবেন এবং তাদেরকে রাখবেন আপনার পশ্চাতে । তখন এই আয়াত অবতীর্ণ হয়। হজরত খাব্বাৰ এবং হজরত সালমান থেকে বাগবী যে বর্ণনাটি এনেছেন, সেই বর্ণনাটি ইবনে জারীর, ইবনে আবী হাতেম এবং আরো অনেকে কেবল হজরত খাব্বাব থেকে বর্ণনা করেছেন। বর্ণনাটিতে অতিরিক্ত এ কথাটি রয়েছে যে-_ তারপর আল্লাহতায়ালা আকরা এবং তার সাথী সম্পর্কে আয়াত অবতীর্ণ করেছেন। বলেছেন__ ওয়া কাজালিকা ফাতান্না বা'দুহুম বিবা"দ্বিন (এভাবেই আমি এক দলকে অন্য দল দ্বারা পরীক্ষা করেছি)। শায়েখ ইবনে কাসির লিখেছেন, বর্ণনাটি দুর্বল। কেননা আয়াতটি অবতীর্ণ হয়েছে মক্কায় । আর আকরা ও উয়াইনা ইসলাম গ্রহণ করেছিলেন হিজরতের অনেক পরে-_ মদীনায় । স্বসূত্রে বাগবী লিখেছেন, হজরত আবু সাঈদ খুদরী বলেছেন, আমি কয়েকজন মুহাজিরের সঙ্গে বসেছিলাম তারা সকলেই ছিলেন ছিন্নবন্ত্র পরিহিত । মাঝে মাঝে তারা একে অপরের প্রায় বিবস্ত্র অবস্থা অবলোকন করছিলেন। একজন কোরআন মজীদ পাঠ করতে শুরু করলেন । আমরা মনোযোগের সঙ্গে তা শ্রবণ করছিলাম । এমন সময় রসুল স. আমাদের নিকটে এসে দীড়ালেন। তাকে দেখে কোরআন পাঠকারী নীরব হয়ে গেলেন । রসুল স. আমাদেরকে সালাম দিলেন এবং আমাকে লক্ষ্য করে বললেন, তুমি কি করছিলে? আমি বললাম, আমরা আল্লাহ্র কালাম শুনছিলাম । তিনি স. বললেন, আল্লাহ্র শোকর । তিনি আমার উম্মতের মধ্যে এমন লোক সৃষ্টি করেছেন, যাদের সঙ্গে উপবেশনের জন্য আমাকেও হুকুম দেয়া হয়েছে। এরপর তিনি আমাদের সঙ্গে বসে পড়লেন। আমরাও তখন গোল হয়ে তার মুখোমুখি বসলাম ৷ আমার মনে হলো, তিনি স. আমাকে ছাড়া অন্য কাউকে . তাফসীরে মাযহারী/১৯৯ ॥||.011100119,.001
— পৃষ্ঠা ১৯৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।