Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

আলোচ্য বাক্যটির উদ্দেশ্য এ রকমও হতে পারে যে-__ অবিশ্বাসীরা ভাবতো দরিদ্বরা রসুল স. এর সংসর্গধন্য হবে কেনো? আমরা নেতৃত্বের পদে আসীন এবং বিত্তশালী। সুতরাং আমরাই আল্লাহ্র রসুলের সান্নিধ্যে উপবেশন করার যোগ্যতাধারী। আল্লাহতায়ালা তাদের এই ধারণাকে প্রতিহত করার নিমিত্তে বলেছেন__ আল্লাহ্‌ কি কৃতজ্ঞ লোকদের সম্বন্ধে সবিশেষ অবহিত নন? এ কথার অর্থ, আল্লাহ্‌ ভালো করেই জানেন, কে কৃতজ্ঞ এবং কে কৃতজ্ঞ নয়। দরিদ্র মুসলমানেরা কৃতজ্ঞ। অবিশ্বাসী নেতারা অকৃতজ্ঞ । আর অকৃতজ্ঞরা রসুল সান্নিধ্য লাভের অনুপযুক্ত । বাগবীর বর্ণনায় রয়েছে, হজরত সালমান ফারসী এবং হজরত খাব্বাব বিন আরত্‌ বলেছেন, এই আয়াত অবতীর্ণ হয়েছে আমাদের কয়েকজনকে লক্ষ্য করে। আকরা বিন হাবেস তামীমী, উয়াইনিয়াহ্‌ বিন হাসান ফাজারী এবং আরো কয়েকজন নতুন মুসলমান রসুল স. এর দরবারে উপস্থিত হয়ে দেখলো সেখানে বসে রয়েছেন বেলাল, সুহায়েব, আম্মার, খাব্বাব এবং আরো কয়েকজন দরিদ্র ও নিরীহ মুসলমান। আগন্তকেরা তাদের প্রতি দৃষ্টিপাত করলো ঘৃণার সঙ্গে। বললো, ইয়া রসুলাল্লাহ্‌! আপনি যদি উচ্চ মর্যাদাসহ সভাপতির পদমর্যাদা লাভ করতে চান তবে এই অধমদেরকে আপনার দরবার থেকে তাড়িয়ে দিন। এদেরকে তাড়িয়ে দিলে আমরা আপনার নিকট উপবেশন করবো এবং আপনার নিকট থেকে কিছু গ্রহণ করবো। ওই দরিদ্র মুসলমানেরা ছিলেন ছিত্রবস্ত্র পরিহিত ঘামে ভেজা সেই পরিচ্ছদ থেকে দুর্পন্ধ নির্গত হচ্ছিলো । রসুল স. তাদেরকে লক্ষ্য করে বললেন__ এরা ইমানদার। কোনো ইমানদারকে আমি বিতাড়ন করতে পারি না। তারা বললো, তবে আমাদের জন্য পৃথক একটি স্থান নির্ধারণ করুন__ যাতে আরববাসীরা আমাদেরকে অভিজাত বলে চিনে নিতে পারে । এ রকম সাধারণ দরবারে তুচ্ছ মানুষদের সঙ্গে বসতে আমরা লজ্জা করি। অতি উত্তম হয় যদি আমরা এলে আপনি এদেরকে চলে যেতে বলেন। আমরা চলে গেলে আপনি এদেরকে পুনরায় আপনার কাছে এনে বসাতেও পারেন। রসুল স. বললেন, হা এটা হতে পারে। তারা বললো, আমাদেরকে এ কথাটি একটি ছোট্ট চিরকৃটে লিখে দিন। রসুল স. কাগজ আনতে বললেন এবং হজরত আলীকে কাছে ডাকলেন। বর্ণনাকারী বলেছেন, আমরা তখন এক কোনায় বসেছিলাম । তখনো চিরকুট লেখা শুরু হয়নি। এমন সময় হজরত জিবরাইল নিয়ে এলেন এই আয়াত (ওয়ালা তাত্রুদিল্লাজিনা থেকে বিশৃশাকিরিন পর্যস্ত)। রসুল স. তখন আনীত কাগজটি ফেলে দিলেন। আমাকে কাছে ডাকলেন । আমি নিকটে গেলে তিনি পাঠ করলেন-_ সালামুন আলাইকুম কাতাবা রব্বাকুম আ'লা নাফ্সিহির্রহমা (আপনাদের উপর শান্তি বর্ধিত হোক। আপনাদের প্রতিপালক করুণা বর্ষণ করা তার নিজের কর্তব্য নির্ধারণ করেছেন)। এরপর থেকে আমরা রসুল স. এর একান্ত সান্নিধ্যে উপবেশন করতাম । তিনি যখন ইচ্ছা করতেন তখন আমাদের তাফসীরে মাযহারী/১৯৮ ॥|.011100119,.001

— পৃষ্ঠা ১৯৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।