জবাবে বলেছিলেন-_ মাআনা লি তারিদিল্লাজিনা আমানু (যারা বিশ্বাসী তাদেরকে আমি বিতাড়িত করতে পারি না)। আলোচ্য বাক্যটির মধ্যে কুরায়েশ নেতাদেরকে হজরত নৃহের সম্প্রদায়ের নেতাদের সমান্তরাল করা হয়েছে। এ কথা প্রমাণ করা হয়েছে যে__- সকল যুগের গর্বিত নেতাদের দৃষ্টান্ত একই রকম। পথত্রষ্টরা সকল যুগে একইভাবে সত্যকে প্রত্যাখ্যান করে থাকে। আল্লামা বায়যাবী বলেছেন, এখানে “জালিকা' শব্দটির মাধ্যমে পার্থিব পরীক্ষার দিকে ইঙ্গিত দেয়া হয়েছে এবং “ফাতান্না' শব্দটির মাধ্যমে ইঙ্গিত করা হয়েছে ধর্মীয় পরীক্ষার ৷ এভাবে বাক্যটির মর্মার্থ দাড়িয়েছে এ রকম-_ বিভিন্নভাবে আমি মানুষকে পরীক্ষা করি। কাউকে করি দরিদ্র । কাউকে বিস্তশালী ৷ এভাবে ধর্মীয় ৮৩4৮155 দরিদ্র বিশ্বাসীদেরকে বিত্তশালী অবিশ্বাসীদের উপরে প্রাধান্য দান করেছি। আর এই প্রাধান্য দানই হয়ে দাড়িয়েছে কুরায়েশ নেতৃবৃন্দের পথভ্রষ্টতার কারণ । এরপর বলা হয়েছে__ লিইয়াকুলু আ হাউলায়ি মান্াল্লহু আলাইহিম মিম বাইনিনা (যেনো তারা বলে “আমাদের মধ্যে কি এদের প্রতিই আল্লাহ্ অনুগহ করলেন?) ৷ এখানে “তারা বলে' অর্থ__ ওই বিত্তশালী নেতারা বলে । আর 'এদের প্রতিই অর্থ দরিদ্র মুসলিমবৃন্দের প্রতি। আল্লাহ্ অনুগ্রহ করলেন'__ অর্থ (আমাদেরকে বাদ দিয়ে) এদেরকেই কি আল্লাহতায়ালা ইমান ও হেদায়েত দান করলেন? এখানকার এই প্রশ্রটি একটি নেতিবাচক জবাব বিশিষ্ট প্রশ্ন (ইস্তিফহামে ইনকারী)। অর্থাৎ বিত্তশালী নেতারা এমতো প্রশ্ন উ্থাপনের মাধ্যমে বলতে চেয়েছিলো যে__ উত্তম কর্মে দরিদ্ররা অগ্রগামী হবে কেনো? ইসলাম যদি কিভাবে? (সুতরাং ইসলাম সত্যধর্ম নয়)। এ রকম মনোভাবের কারণেই শেষে বলা হয়েছে__ আলাইসাল্পহু বিআ'লামা বিশৃশাকিরীন (আল্লাহ্ কি কৃতজ্ঞ লোকদের সম্বন্ধে সবিশেষ অবহিত নন?)। এ কথার অর্থ__- যারা কৃতজ্ঞভাজন হতে চায়, আল্লাহপাক তাদেরকে কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ ও যোগ্যতা দান করেন । আর যারা চায় না, তাদেরকে তিনি ইমানের মতো সম্পদ দান করেন না। ওই বিপরীতমুখী দু'টি দল সম্পর্কে আল্লাহপাক কি সবিশেষ অবহিত নন? এই ব্যাখ্যাটির মাধ্যমে প্রমাণিত হয় যে, ইমান গ্রহণের যোগ্যতা পূর্ব নির্ধারিত। হজরত মোজাদ্দেদে আলফেসানী রহ. বলেছেন, বিশ্বাসের সম্পর্ক আল্লাহতায়ালার “আলহাদী' নামের সঙ্গে। আর অবিশ্বাসের সম্পর্ক তার “আলমুদিবু' নামের সঙ্গে । 'আলহাদী' অর্থ পথপ্রদর্শনকারী এবং 'আলমুদিন্বু' অর্থ পথত্রষ্টকারী ৷ সুতরাং হেদায়েত ও দ্বালালাত আল্লাহ্পাকের দু'টি বিশেষ গুণ। যে ব্যক্তি হেদায়েতের বৃত্তভূত সেই কেবল লাত করে হেদায়েত। আর যে দবালালাতের সীমানাভূত সে হয় পথত্রষ্ট । সুতরাং যার জন্য যে সীমানা নির্ধারণ করা হয়েছে, নামান অতি জাম। |||. 2|100119,00 * সী ম্য/১৯৭
— Page 197 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.