Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

এ রকমও অর্থ হতে পারে যে, আলোচ্য বাক্যটিতে-__- দরিদ্র মুসলমানদেরকে কর্মের জবাবদিহির দায়িত্ব আপনার নয় এবং আপনার কোনো কর্মের জবাবদিহির দায়িত্ব তাদের নয়। সুতরাং আপনি আপনার একান্ত অনুগতদেরকে আপনার দরবার থেকে বহিষ্কার করবেন না। শেষে বলা হয়েছে ফাতাকুনা মিনাজ জলিমীন। এ কথার অর্থ__ আপনি ওই সকল দরিদ্র মুসলমানকে বিতাড়িত করলে জালেমদের অন্তর্ভূক্ত হবেন। আপনি রসুল। তাই আপনি জালেমদের অন্তর্তক্ত হতেই পারেন না। অতএব এমতো অশোভন কর্ম আপনি করবেন না। সুরা আন্আ'ম £ আয়াত ৫৩ পর ৩৪০৩০ ডিস্ত ০৪৪৬ ০৩৫৪9৬৩৫৮০ (7 এইভাবে তাহাদিগের এক দলকে অন্য দল দ্বারা পরীক্ষা করিয়াছি যেন তাহারা বলে, “আমাদিগের মধ্যে কি ইহাদিগের প্রতিই আল্লাহ্‌ অনুগ্রহ করিলেন? আল্লাহ্‌ কি কৃতজ্ঞ লোকদিগের সম্বন্ধে সবিশেষ অবহিত নহেন? _-ন্ওয়া কাজালিকা ফাতান্না বাদ্ছাহুম বিবাদদ্বনদ (এভাবে তাদের একদলকে অন্যদল দ্বারা পরীক্ষা করেছি)। এখানে “কাজালিকা' শব্দের 'কাফ' অক্ষরটি একটি অতিরিক্ত সংযোজন অন্য একটি আয়াতেও এ রকম “কাফ' সংযোজনের দৃষ্টাত্ত রয়েছে। যেমন লাইসা কা মিসলিহি শাইউন__ এখানেও “কাফ' অক্ষরটি অতিরিক্ত অক্ষর হিসেবে সন্নিবেশিত হয়েছে। আলোচ্য বাক্যের 'জালিকা শব্দের মাধ্যমে কুরায়েশ নেতাদের পৎত্রষ্টতার প্রতি ইঙ্গিত করা হয়েছে এবং “ফাতান্না" শব্দটি এখানে সাধারণ কর্ম (মাফউলে মতলক)। 'বা'দ্বাহম (এক দলকে) শব্দটির উদ্দেশ্য কুরায়েশ নেতৃবৃন্দ । আর 'বিবা"দ্বিন' (অন্য দল) শব্দটির উদ্দেশ্য দরিদ্র মুসলমানগণ__ যাদের উপস্থিতি কুরায়েশ নেতৃবৃন্দের উ্মার কারণ হয়েছিলো । আল্লামা তাফতাজানী বলেছেন, এখানে “কাজালিকা ফাতান্না' এবং অন্য সকল স্থানে ব্যবহৃত “কাজালিকা" শব্দটি সাদৃশ্য বুঝানোর জন্য ব্যবহৃত হয়েছে। কিন্তু সাদৃশ্য বুঝানোটা এখানে আসল উদ্দেশ্য নয়। অথবা আলোচ্য বাক্যটির মর্মার্থ এ রকমও হতে পারে যে, কুরায়েশ নেতাদেরকে যেমন আমি পরীক্ষা করেছি, তেমনি পরীক্ষা করেছিলাম হজরত নূহের সম্প্রদায়ের নেতৃবর্গকে। এভাবে এ সকল নেতাদেরকে আমি পৎত্রষ্ট করেছি। হজরত নূহের সময়ের নেতাদের বক্তব্য অন্য আয়াতে উল্লেখিত হয়েছে এভাবে___ অবিশ্বাসীরা (হজরত নৃহকে) বললো, আমরা তো দেখছি তুমি আমাদের মতোই মানুষ । আরো দেখছি, একদল অবিবেচক লোক তোমার অনুসারী হয়েছে-_ যারা আমাদের মধ্যে অধম। হজরত নূহ তাফসীরে মাযহারী/১৯৬ ॥||.011100119,.001

— পৃষ্ঠা ১৯৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।