Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

করে। হজরত ইবনে আব্বাস বলেছেন, এখানে সকাল সন্ধ্যায় আল্লাহ্‌কে ডাকার উদ্দেশ্য ফজর ও আসর নামাজ পাঠ করা । আরেক বর্ণনায় এসেছে হজরত ইবনে আব্বাস বলেছেন, এখানে ডাকার অর্থ পাচ ওয়াক্ত নামাজ পাঠ করা । এ রকম অর্থ করার কারণ এই যে__ একবার কিছু সম্পদশালী মুসলমান রসুল স.কে বললেন, হে আল্লাহ্‌র রসুল! নামাজের সময় দরিদ্রদেরকে আমাদের পশ্চাতের সারিতে দীড়ানোর নির্দেশ দিন। অথবা আমাদের নামাজ শেষ হওয়ার পর তাদেরকে নামাজ পড়তে বলুন। তখন এই আয়াত অবতীর্ণ হয়েছে। “ইউরিদুনা ওয়াজহাহু' কথাটির অর্থ__ আল্লাহতায়ালার সক্তষ্টি অর্জনার্থে। অর্থাৎ যারা বিশুদ্ধ অন্তরে আল্লাহতায়ালার ইবাদত করে। এই বিশুদ্ধতাই সকল আমলের ভিত্তি। তাই এখানে এরশাদ হয়েছে__ হে আল্লাহ্র রসুল! কেবল আল্লাহ্‌র সন্তোষ লাভার্থে (বিশুদ্ধ অন্তরে) যারা ইবাদতে মগ্ন হয়, আপনি এ সার আবদুল কাহের তীর গ্রন্থে এ বিষয়টির বিবরণ দিয়েছেন বিষয়টি “মাতৃল' নামক গ্রন্থের রচয়িতাও সংকলন করেছেন। সেখানে বলা হয়েছে, নির্দেশের সঙ্গে সম্পৃক্ত বৈশিষ্ট্যই ওই নির্দেশদানের কারণ। যেমন__ তোমার সত্যবাদী বন্ধু জায়েদের সঙ্গে সুন্দর আচরণ করো । এখানে সুন্দর আচরণের নির্দেশের কারণ হচ্ছে বন্ধ জায়েদের সত্যবাদীতা । এই নিয়মটির দিকে লক্ষ্য রেখেই গ্রন্থকার রহ. বলেছেন_ -_ এখানে যাদেরকে তাড়িয়ে দিতে নিষেধ করা হয়েছে, নিষেধাজ্ঞার সঙ্গে তাদের বৈশিষ্ট্যও উল্লেখ করা হয়েছে। সেই বৈশিষ্ট্যটি হচ্ছে__ তারা বিশুদ্ধ অন্তরে আল্লাহতায়ালার ইবাদত করে। যারা এ রকম করে, তারা সম্মানের পাত্র । তাই তাদেরকে তাড়িয়ে দেয়া সমীচীন নয়। এরপর বলা হয়েছে__ “মা আলাইকা মিন হিসাবিহিম মিন শাইনইউ ওয়ামা মিন হিসাবিকা আ'লাইহিম মিন শাইইন ফা তাত্রুদাহুম' (তাদের কর্মের জবাবদিহির দায়িত্ব তোমার নয় এবং তোমার কোনো কর্মের জবাবদিহির দায়িত্ব তাদের নয় যে, তৃমি তাদেরকে বিতাড়িত করবে)। এ কথার অর্থ-_ হে আমার রসুল! মুশরিকদের কথায় আপনার একান্ত অনুচর ওই সকল দরিদ্র মুসলমানকে বিতাড়ন করা বৈধ হতো-__ যদি তারা আপনার জন্য ক্ষতির কারণ হতো । অথবা আপনি হতেন তাদের ক্ষতির কারণ। কিন্তু এখানে ব্যাপারটি সে রকম নয়। তারা আপনার সংস্পর্শে থাকলে সকলেরই লাভ। তারা আপনার সংসর্গের বরকতে অনেক পুণ্য অর্জন করতে পারবে এবং তাদের রসুল হিসেবে আপনিও তাদের পুণ্যের সমান পুণ্যের অধিকারী হবেন। আপনি বরং আপনার সংসর্গ লাভের সুযোগ দিয়ে তাদেরকে পরিপূর্ণরূপে সত্যানুসারী করুন৷ সঠিক দিকনির্দেশনা দিন। ||, 2|100119,00 পা মযণ/১৯৫

— পৃষ্ঠা ১৯৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।