প্রতিপালকের সম্মুখীন হওয়ার জন্য নির্ধারিত পুনরুখান দিবসের কথা স্মরণ করে ভীত সন্ত্রস্ত হয়। এ রকমও বলা যেতে পারে যে, এখানে নির্দিষ্ট করে পুনরুথান দিবস সম্পর্কে ভীত ব্যক্তিদেরকে এ কারণেই উল্লেখ করা হয়েছে যে__ এই ভীতিপ্রদর্শন কেবল তাদেরই জন্য সর্বাধিক উপকারী । যেমন, 'হুদাল্লিল মুত্তাকীন” কথাটিতে কেবল মুত্তাকিদের কথা বিশেষভাবে এ কারণেই উল্লেখ করা হয়েছে যে, কোরআনের হেদায়েত দ্বারা তারাই সর্বাধিক উপকৃত হয়__ যদিও কোরআন অবতীর্ণ হয়েছে সকল মানুষের হেদায়েতের নিমিত্তে । এরপর বলা হয়েছে__ লাইসা লাহুম মিন্দুনিহি ওয়ালিউ ওয়ালা শাফিউন (এমন অবস্থায় যে, তিনি ব্যতীত তাদের কোনো অভিভাবক বা সুপারিশকারী থাকবে না)। এ কথাটি পূর্ববর্তী বাক্যের ধারাবাহিকতা । এ অবস্থায় বাক্যটির পূর্বাপর বক্তব্যের সম্মিলিত অর্থ হবে এ রকম-__ হে আমার রসুল! কোরআন দ্বারা হাশর দিবসের পুনরুখান অস্বীকারকারীকে এভাবে ভয় প্রদর্শন করুন-_ সেদিন আল্লাহ্ ব্যতীত কোনো অভিভাবক থাকবে না। কোনো সুপারিশকারীও থাকবে না। সুতরাং হে জনতা! তোমরা অন্য কারো ইবাদত কোরো না এবং অন্য কারো সাহায্যপ্রার্থী হয়ো না। এখানে অন্যের সুপারিশ বা শাফায়াতকে অস্বীকার করা হয়েছে। কিন্ত্ত অন্য আয়াতে আল্লাহতায়ালার অনুমতি সাপেক্ষে অন্যের শাফায়াতের প্রমাণ রয়েছে। আল্লাহতায়ালার অনুমতিত্রমে সেদিন কেবল রসুল স. নন, তার উম্মতের অনেকে সুপারিশ করতে পারবেন। শাফায়াত আহলে সুন্নত ওয়াল জামাতের একটি অকাট্য বিশ্বাস। এ সম্পর্কে এই জামাতের বক্তব্য হচ্ছে_ - আল্লাহতায়ালা ছাড়া সুপারিশ করার অধিকার কারো নেই৷ কিন্তু তিনি যাদেরকে অনুমতি দান করবেন, তারাও শাফায়াত করতে পারবেন। আর তাদের শাফায়াত তো প্রকৃতপক্ষে আল্লাহ্তায়ালারই শাফায়াত। কারণ তিনিই দিয়েছেন শাফায়াতের অধিকার । এখানে যে শাফায়াতকে অস্বীকার করা হয়েছে, সেই শাফায়াত হচ্ছে তার অনুমোদনহীন শাফায়াত । এ রকম শাফায়াতকারী সেদিন কেউই হবে না। শেষে বলা হয়েছে__ লায়াল্লাহুম ইয়াত্তাকুন (হয়তো তারা সাবধান হবে)। এখানে 'লায়াল্লা' শব্দটির অর্থ হয়তো অথবা সম্ভবত । কথাটির মর্ম হচ্ছে__ হে আমার প্রিয় রসুল! আপনি জনতাকে এ কোরআনের মাধ্যমে সতর্ক করতে থাকুন । সম্ভবতঃ এতে করে তারা সাবধান হবে। হজরত ইবনে মাসউদ থেকে আহমদ, তিবরানী ও ইবনে আবী হাতেম বর্ণনা করেছেন, একবার রসুল স. এক স্থানে হজরত খাব্বাব, হজরত সুহাইব, হজরত বেলাল এবং হজরত আম্মারকে নিয়ে উপবিষ্ট ছিলেন। কয়েকজন নেতৃস্থানীয় কুরায়েশ সেখানে এসে বললো, মোহাম্মদ! তুমি এ সকল ছন্রছাড়া লোকদেরকে তোমার দশবারে নিযুক্ত করেছো অথচ অর্থ ও আভিজাত্যের দিক থেকে আমরাই অগ্রগামী । তুমিও তো অভিজাত । তবু তুমি এদেরকে তাড়িয়ে দিচ্ছো না কেনো? ূ তাফসীরে মাযহারী/১৯৩ ০3 ॥|.01110011 9,001
— পৃষ্ঠা ১৯৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।