Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

সুরা আন্আস'ম £ আয়াত ৫১ 25 ১৮58৫ পাঠিত ৬ টি শত 5 প%ঠ ১৭ র্ ০০5 52৯ 2িশ 495১524978৩ ৬৮০ ৮৮৮25 56৫১ £ ২6) ০৩১৪১455555 0] যাহারা ভয় করে যে, তাহাদিগকে তাহাদিগের প্রতিপালকের নিকট সমবেত করা হইবে এমন অবস্থায় যে তিনি ব্যতীত তাহাদিগের কোন অভিভাবক ৰা সুপারিশকারী থাকিবে না। তুমি তাহাদিগকে ইহা দ্বারা সতর্ক কর; হয়ত তাহারা সাবধান হইবে৷ __ ওয়া আনজির বিইিরাজিলা ইয়াবাফুনা জাই ইউহ্শার ইলা রব্িহিম যোরা ভব করে যে, তাদেরকে তাদের প্রতিপালকের নিকট সমবেত করা হবে)। এখানে 'আল্লাজিনা' শব্দটির পরে এসেছে “ইয়াখাফুনা আইইউহ্শারু' ৷ এতে করে বুঝা যায় যারা পুনরুথানের বিষয়টিতে সন্দিহান__ আলোচ্য বাক্যটির মাধ্যমে তাদেরকে সতর্ক করা হয়েছে। বায়যাবী লিখেছেন, “আল্লাজিনা' (যারা) শব্দটির উদ্দেশ্য হচ্ছে__ ওই সকল বিশ্বাসী, যাদের আমল কিছুটা শিথিল। অথবা পুনরুথান দিবসে বিশ্বাস করে__ এ রকম বিশ্বাসী অথবা দোদুল্যচিত্ত অবিশ্বাসী কিংবা স্রীষ্টান। অথবা পুনরুথান বিষয়ে সন্দেহবাদী দল । মোটকথা পুনরুথান দিবসে যারা অদৌ বিশ্বাসী নয়__ তারা এই আল্লাজিনা (যারা) শব্দটির অন্তর্ভুক্ত নয়। কেননা শেষোক্ত দলটিকে সতর্ক করা নিরর্থক বায়যাবী প্রদত্ত ব্যাখ্যাটি ভুল। এখানে বিশ্বাসী অবিশ্বাসী, বিকৃত বিশ্বাসী__ সকলকেই সতর্ক করা হয়েছে। এখানকার নির্দেশনা একটি সাধারণ নির্দেশনা । অন্য আয়াতেও এর দৃষ্টান্ত রয়েছে। যেমন___ উহিয়্যা ইলাইয়্যা হাজাল কোরআনু লিউনজিরাকুম বিহি ওয়ামান বালাগা (এই কোরআন আমার উপর অবতীর্ণ হয়েছে প্রত্যাদেশরূপে, যাতে করে আমি এর দ্বারা তোমাদেরকে এবং যাদের নিকট এই কোরআনের আহবান পৌছেছে তাদেরকে ভীতি প্রদর্শন করতে পারি)। এই আয়াতটিতে কেবল আমল সম্পর্কে উদাসীন বিশ্বাসীদেরকে ভয় দেখানোর কথা নেই। এখানে ভীতিপ্রদর্শন করা হয়েছে আপামর জনসাধারণকে । তবে এ কথা ঠিক যে, যথার্থ বিশ্বাসী এবং যথাযথ আমলকারীদের জন্যই ভীতিপ্রদর্শন অধিক ফলদায়ক। এরূপ একনিষ্ঠ বিশ্বাসীদেরকে ভীতিপ্রদর্শনের উদ্দেশ্য হচ্ছে__ তারা যেনো কোনক্রমেই সাধনার পথে ওঁদাসীন্যকে প্রশ্রয় না দেয়। লক্ষণীয় যে, রসুল স. এর যুগে প্রতিটি বিশ্বাসী সুদৃঢ় আমলে অভ্যস্থ ছিলেন। আলস্যের উপস্থিতি তাদের আমলে ছিলোই না। সুতরাং আলোচ্য আয়াতের “আল্লাজিনা” শব্দটির লক্ষ্য নিখিল জনতা । এখানকার নির্দেশনাটি হচ্ছে__ সকলেই যেনো তাদের তাফসীরে মাযহারী/১৯২ . ॥|.011100119,.00

— পৃষ্ঠা ১৯২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।