Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

আনুগত্য করি কেবল আল্লাহ্র । অনুসরণও করি কেবল তার, তার প্রত্যাদেশের ৷ তাই আমার দাবি কেবল একটিই__ আমি রসুল। এ দাবি অযৌক্তিক নয়। অসম্ভবও নয় । ইতোপূর্বে প্রেরিত নবী-রসুলগণও এ রকমই ছিলেন। অংশীবাদীরা মনে করতো মানুষ কখনও নবী বা রসুল হতে পারে না। রসুল হতে পারে কেবল ফেরেশৃতা অথবা অতিমানবিক কোনো অস্তিত্ব। আলোচ্য আয়াতে তাদের এই অযথার্থ ধারণাকে প্রত্যাখ্যান করা হয়েছে। বাগবী বলেছেন, জ্ঞানান্ধ অংশীবাদীরা মোজেজা দেখতে চেয়েছিলো ৷ তখন এই আয়াতটি অবতীর্ণ হয়। এর মর্মার্থ হচ্ছে__ হে আমার রসুল! আপনি ওই অবিশ্বাসী জনতাকে বলে দিন__ আমি এ কথা বলি না যে, আমি আল্লাহ্‌র ধনভাণ্তারের অধিকারী । এই সাফা পর্বতকে সোনার পাহাড়ে পরিণত করবো এবং তোমাদের চাহিদা মতো তোমাদেরকে দান করবো-_ এ রকম কথা আমি কখনোই বলি না। এ রকম দাবিও আমি করি না যে, অদৃশ্য বিষয়ের পরিপূর্ণ জ্ঞান আমার রয়েছে। আর প্রত্যাদেশ ছাড়া আমি অতীত ভবিষ্যতের কোনো কথা তোমাদেরকে বলতে পারবো না। আমি ফেরেশৃতাও নই ৷ তাই ফেরেশৃতা হওয়ার দাবিও আমি জানাই নি। ফেরেশৃতারা আহার বিহার, প্রাকৃতিক প্রয়োজন এবং দাম্পত্য প্রয়োজন থেকে ুক্ত। কিন্ত আমি তো প্রত্যািষ্ট মানুষ__ রসুল। আমার দায়িত্ব কেবল প্রত্যাদেশানুসরণ ৷ পরের কথাটি হচ্ছে__ বলুন হে আমার রসুল! অন্ধ ও চক্ষুম্মান কি সমান? এ কথার অর্থ__ অবিশ্বাসীরা সত্য ও মিথ্যার পার্থক্য রেখা প্রত্যক্ষ করতে পারে না। তাই তারা অনস্বীকার্য বিষয়কে অস্বীকার করে। আর বিশ্বাস করে অবিশ্বাস্য বিষয়সমূহকে । ইমানদারগণ এর বিপরীত। তারা চক্ষুম্মান। তাই সত্য মিথ্যার বিভাজন চিহ্টি তাদের নিকট সুস্পষ্ট । ফলে স্বাভাবিকভাবেই তারা রসুলকে, তার মাধ্যমে প্রকাশিত মোজেজাসমূহকে এবং অবতারিত কোরআনকে সত্য বলে মেনে নেয়। অন্ধ অবিশ্বাসীরা বিগ্রহবন্দনা করে। মনে করে বিগ্রহগুলো তাদের পক্ষে আল্লাহ্র দরবারে সুপারিশ করবে! এ কথাও তারা বলে থাকে যে-_ ফেরেশ্তারা আল্লাহতায়ালার কন্যা । এ সকল জঘন্য বিশ্বাস ও আচরণ থেকে বিশ্বাসীরা সম্পূর্ণ মুক্ত। কারণ তারা সত্য দৃষ্টিসম্পন্ন_ চক্ষৃম্ঘান। শেষ কথাটি এই-_ আফালা তাতাফাক্কারুন (তোমরা কি অনুধাবন করো না?)। এ কথার অর্থ-_ যদি তোমরা অনুধাবন করতে সচেষ্ট হও যে, সত্য ও মিথ্যা কখনও সমান নয় । সত্য গ্রহণীয়। মিথ্যা বর্জনীয়__ তবে অবশ্যই তোমরা সংপথ প্রাপ্ত হবে। অতএব কেনো তোমরা বিষয়টি অনুধাবন করতে চেষ্টা করো না। তাফসীরে মাযহারী/১৯১ ॥||.011100119,.001

— পৃষ্ঠা ১৯১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।