0 যাহারা আমার নিদর্শনকে মিথ্যা বলিয়াছে সত্য ত্যাগের জন্য তাহাদিগের উপর শাস্তি আপতিত হইবে। [00 বল, 'আমি তোমাদিগকে ইহা বলি না যে আমার নিকট আল্লাহের ধনভাণ্তার আছে, অদৃশ্য সম্বন্ধেও আমি অবগত নহি, এবং তোমাদিগকে ইহাও বলি না যে আমি ফেরেশতা, আমার প্রতি যাহা প্রত্যাদেশ হয় আমি শুধু তাহারই অনুসরণ করি'; বল, “অন্ধ ও চক্ষৃম্মান কি সমান?' তোমরা কি অনুধাবন কর না? আলোচ্য আয়াতত্রয়ের প্রথমটিতে বলা হয়েছে__ রসুলগণকে তো শুধু সুসংবাদবাহী ও সতর্ককারীরূপেই প্রেরণ করি। এ কথার অর্থ__ আমি আমার রসুলগণকে প্রেরণ করি ইমানদারদের নিকট জান্নাতের সুসংবাদদানের জন্য এবং কাফেরদের নিকট জাহান্নামের ভয় প্রদর্শনের জন্য । সুতরাং কাফেরেরা যে রকম চায়, সে রকম অলৌকিক নিদর্শন প্রদর্শন করা তাদের কাজ নয়। আর তারা আল্লাহ্ যাকে চান না তাকে হেদায়েত করার ক্ষমতাও রাখেন না। রসুল হতে গেলে যে সকল গুণ অত্যাবশ্যক বলে কাফেরেরা মনে করে, রসুলগণ সে সকল গুণে গুণান্বিত নন। কাফেরেরা চায়__ রসুলকে ফেরেশতা হতে হবে, পানাহার থেকে মুক্ত থাকতে হবে, আধিভৌতিক বৈশিষ্ট্যের অধিকারী হতে হবে ইত্যাদি । কিন্তু তারা জানে না, রসুলগণ এ রকম কোনো কিছু নন। সুসংবাদ প্রদান করা এবং সতর্ক করাই তাদের প্রধান দায়িত্ব । পরের বাক্যে বলা হয়েছে__ কেউ বিশ্বাস করলে ও নিজকে সংশোধন করলে তার কোনো ভয় নেই এবং সে দুঃখিতও হবে না। এ কথার অর্থ_- রসুলের ডাকে যারা সাড়া দিয়েছে, ইমান এনেছে এবং অবাধ্যতা পরিত্যাগ করে নিজেকে সংশোধন করেছে, তাদের জন্য শাস্তির আশংকা নেই। আর তারা পুণ্য থেকে বঞ্চিত হবে না বলে দুঃখিতও হবে না। দ্বিতীয় আয়াতে (৪৯) বলা হয়েছে__ যারা আমার নিদর্শনকে মিথ্যা বলেছে, সত্যত্যাগের জন্য তাদের উপর শাস্তি আপতিত হবে। অর্থাৎ কাফেরেরা সত্যচ্যুত। আল্লাহ্র নিদর্শনকে মিথ্যা বলেছে তারা । তাদের এই সত্যবিচ্যুতির কারণেই তাদের উপর নেমে আসবে আযাব। শেষ আয়াতে (৫০) বলা হয়েছে__ হে রসুল! আপনি বলুন, হে অবিশ্বাসীরা আমি তোমাদেরকে এ কথা বলিনা যে আমার নিকটে আল্লাহ্র ধনভাণ্ডার (রিজিকের ভাণ্তার) আছে। অদৃশ্য সম্বন্ধে আমি অবগত সে কথাও আমি বলি না। আদি অন্তের পরিপূর্ণ জ্ঞান আমাকে জানানো হয় নি। আর এটাও আমার বক্তব্য বিষয় নয় যে-_ আমি ফেরেশতা । ফেরেশৃতারা পানাহার, বিবাহ ইত্যাদি প্রয়োজন থেকে মুক্ত । আমি তো সে রকম নই । আমি কেবল সত্যধর্ম প্রচার করি। তাফসীরে মাযহারী/১৯০ ॥|.011100119,.001
— পৃষ্ঠা ১৯০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।