Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

[07 যাহারা সত্য-প্রত্যাখ্যান করিয়াছে ও আমার আয়াতকে অগ্রাহ্য করিয়াছে তাহারাই অগ্নিবাসী পূর্ববর্তী আয়াতে উল্লেখিত বিশুদ্ধ বিশ্বাস সম্বলিত বক্তব্যটি যাদের, তাদেরকে লক্ষ্য করে আল্লাহপাক এখানে জানিয়ে দিচ্ছেন__ এবং তাদের এই কথার জন্য আল্লাহ্‌ তাদের পুরস্কার নির্দিষ্ট করেছেন জান্নাত, যার পাদদেশে নদী প্রবাহিত; তারা সেখানে স্থায়ী হবে। আল্লাহ্পাকের কালাম শুনে তারা অশ্রপাত করেছিলেন। ওই অঝোর অশ্রুপাত ছিলো বিশুদ্ধ বিশ্বাসের প্রকাশ । তাদের ওই হৃদয়োৎসারিত রোদন এবং বিশ্বাসের অকুষ্ঠ ঘোষণার কারণে তাদেরকে প্রবেশ করানো হবে জান্নাতে ৷ কথার মাধ্যমে মানুষ তার বিশ্বাসকে প্রকাশ করে । যেমন বলা হয় যে, এটাই অমুক ব্যক্তির অভিমত । অর্থাৎ তিনি এই অভিমতে বিশ্বাসী ৷ সুতরাং, কোরআন শ্রবণ করে অশ্রুপাতকারীরা বিশ্বাস প্রকাশার্থে যে অভিমতটি প্রকাশ করেছেন, তার জন্য পুরস্কার হিসেবে আল্লাহপাক তাদেরকে সেই জান্নাত দান করবেন যার পাদদেশে রয়েছে নদী। আর সেই জান্নাতই হবে তাদের চিরকালীন আবাস। এরপর বলা হয়েছে, ওয়া জালিকা জাজাউল মুহ্সিনীন (এটা সংকর্মপরায়ণদের পুরস্কার)। এ কথার অর্থ__ যে সকল সকর্মপরায়ণ ব্যক্তি একাগচিত্তে (হুজুরী কলবে) ভয় ও আশা বুকে নিয়ে আল্লাহ্‌পাকের ইবাদত করবে, তাদের জন্যই রয়েছে আল্লাহপাকের চিরস্থায়ী পুরস্কার__ জান্নাত। রসুল স. এরশাদ করেছেন, ইহ্‌সান (ইবাদতের পূর্ণ সৌন্দর্য) এই__তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করবে এভাবে যেনো তোমরা তাকে দেখছো, এ রকম না হলে (বিশ্বাস রাখো যে) তিনি তো তোমাদেরকে দেখছেন! পবিত্র কোরআনের একটি সাধারণ বাকরীতি এই যে, তিরস্কারের পরে পুরস্কার অথবা পুরস্কারের পরে তিরস্কারের প্রসঙ্গ আলোচিত হয়। এখানেও তেমনি প্রদত্ত পুরস্কারের আলোচনা শেষে পরের আয়াতে (আয়াত ৮৬) বলা হয়েছে অবিশ্বাসীদের চিরস্থায়ী অগ্নিবাসের কথা। বলা হয়েছে, 'যারা সত্য প্রত্যাখ্যান করেছে এবং আমার আয়াতকে অগ্রাহ্য করেছে তারাই অগ্নিবাসী'। হজরত ইবনে আব্বাস থেকে তিরমিজি প্রমুখ বর্ণনা করেছেন, এক লোক রসুল স. এর নিকট উপস্থিত হয়ে বললো, হে আল্লাহ্‌র রসুল! গোশত ভক্ষণ করলে আমার প্রচণ্ড কামপ্রবণতা জেগে ওঠে । তাই আমি আমার নিজের উপরে গোশত হারাম করে নিয়েছি। তার এ কথার পরিপ্রেক্ষিতেই অবতীর্ণ হলো-_ ||. 1100118,00] অন্পীল ম্য১৯

— পৃষ্ঠা ১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।