সুরা আন্আ*ম £ আয়াত ৪৬, ৪৭ 2)0695855৩54448355৩৮5 2৮১৯৫ ৩১৭০১০৩৪১০০ ৩৫০৮০৫৩৩% পি 5 ৫$পা পাশা $81/518,584058752944126 (0) বল, “তোমরা আমাকে বল, আল্লাহ্ যদি তোমাদিগের শ্রবণ শক্তি ও দৃষ্টিশক্তি কাড়িয়া লন এবং তোমাদিগের হৃদয় মোহর করিয়া দেন তবে আল্লাহ্ ব্যতীত কোন ইলাহ্ আছে যে তোমাদিগকে এইগুলি ফিরাইয়া দিবে? দেখ, কিরূপে আয়াত বিশদভাবে বর্ণনা করি; এতদৃসন্তেও তাহারা মুখ ফিরাইয়া লয়। 77 বল, “তোমরা আমাকে বল, আল্লাহের শাস্তি অকস্মাৎ অথবা প্রকাশ্যে তোমাদিগের উপর আপতিত হইলে সীমালংঘনকারী সম্প্রদায় ব্যতীত আর কে ধ্বংস হইবে? আলোচ্য আয়াতদ্বয়ের প্রথমটিতে বলা হয়েছে__-কুল আরায়াইতুম ইন আখজাল্পহু সাময়াকৃম ওয়া আবৃছরাকুম ওয়াখতামা আ'লা কুলু বি কুম মান ইলাহুন গইরুল্লহি ইয়াতিকৃূম বিহি। কথাটির অর্থ__ হে আমার প্রিয় রসুল! আপনি বলুন, হে মুশরিকের দল! তোমরা আমাকে বলো-_ _ জাল্লাহ্পাক যদি তোমাদের শ্রুতি ও দৃষ্টি কেড়ে নেন এবং তোমাদের হৃদয় মোহর করে দেন, তবে আল্লাহ্ ছাড়া কোন্ উপাস্য রয়েছে, যে তোমাদেরকে এগুলো ফিরিয়ে দিবে? এই প্রশ্রটি এখানে ইসতেফ্হামে তাকরীরী (স্বীকৃতিমূলক প্রশ্নু)। এ রকম প্রশ্রের মাধ্যমে এখানে এ কথাটিই বুঝিয়ে দেয়া হয়েছে যে, হে অংশীবাদী সম্প্রদায়, তোমরা তো এ কথা ভালো করেই জানো যে__ শ্রুতি, দৃষ্টি এবং বোধসম্পন্ন হৃদয় আল্লাহ্ ব্যতীত অন্য কেউ দিতে সক্ষম নয়। এখানে হৃদয় মোহর করার অর্থ হৃদয়ের সংবেদনশীলতা ও বোধকে অকেজো করে দেয়া। এরপর বলা হয়েছে__ 'উনজুর কাইফা নুসর্রিফুল্ আয়াতি ছুম্মাহুম ইয়াস্দিফুন' (দেখো, কিরূপে আয়াত বিশদভাবে বর্ণনা করি; এতদৃসত্তেও তারা মুখ ফিরিয়ে নেয়)। এ কথার অথ__ হে আমার প্রিয় রসুল! আপনি দেখুন, আমি প্রকাশ্য প্রমাণ পঞ্জিসমূহ বিভিন্ন পন্থায় প্রকাশ করি। এরপরেও তারা বিমুখ হয়। কামুস গ্রহে রয়েছে, 'আয়াত' শব্দের অর্থ দলিল প্রমাণকে বিস্তারিতরূপে প্রকাশ করা। বাগবী লিখেছেন, এখানে “আয়াত' শব্দটির উদ্দেশ্য আমি আমার অবিভাজ্য এককত্ের প্রমাণাদি কেমন বিস্তারিতভাবে বর্ণনা করেছি। বায়যাবী নুসররিফুল আয়াতি কথাটির ব্যাখ্যা দিয়েছেন এভাকে__ আমি বারংবার প্রমাণসমূহ প্রকাশ করেছি। কখনো প্রকাশ করেছি জ্ঞানগত প্রমাণ। কখনো তাফসীরে মাযহারী/১৮৮ ॥||.11100119,.00
— পৃষ্ঠা ১৮৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।