হলো, তখন অকস্মাৎ তাদেরকে ধরলাম; ফলে, তখনই তারা নিরাশ হলো)! এ কথার অর্থ___ সাময়িক সুযোগরূপে অজস্র নেয়ামত পেয়ে ওই ভোগোম্মত্ত জনতা যখন উল্লসিত, তখন হঠাৎ এক সময় আমি তাদেরকে পাকড়াও করলাম । তখনই তাদের উপর নেমে এলো নৈরাশ্যের ঘোর অন্ধকার ৷ কৃওমিল্লাজিনা জলামু' (অতঃপর সীমালংঘনকারী সম্প্রদায়ের মূলোচ্ছেদ করা হলো)। কামুস গ্রন্থে রয়েছে 'দাবির' অর্থ মূল অংশ বা শিকড়। এই শব্দটি প্রয়োগের মাধ্যমে বুঝিয়ে দেয়া হয়েছে__ ওই অবিশ্বাসী সম্প্রদায়ের সকলকেই ধ্বংস করে দেয়া হয়েছিলো। তাদের বংশধারাও হয়েছিলো সমূলে উৎপাটিত। এখানে “তাদের মূলোচ্ছেদ করা হলো'__ এ রকম না বলে বলা হয়েছে “সীমালংঘনকারী সম্প্রদায়ের মূলোচ্ছেদ করা হলো'। এতে করে বুঝা যায় যে, তাদের মূলোচ্ছেদের মূল কারণ হচ্ছে সীমালংঘন বা জুলুম। তারা ছিলো আত্মঅত্যাচারী। ওই আত্মনিপীড়নই হয়েছিলো তাদের মূলোচ্ছেদের কারণ । আল্লাহপাক তাদের প্রতি কোনো জুলুম করেননি । যথাবিনিময় দিয়েছেন মাত্র। শেষে বলা হয়েছে 'ওয়ালহামদু লিল্লাহি রব্বিল আ'লামীন' (এবং প্রশংসা আল্লাহরই ধিনি বিশ্ব জগতের প্রতিপালক)। এ কথার মাধ্যমে প্রতীয়মান হয় যে, সীমালংঘনকারী সম্প্রদায়কে ধ্বংস করা একটি প্রশংসনীয় কাজ। কারণ, এতে করে বিশ্বাসী ও সৎ মানুষেরা সীমালংঘনকারীদের অত্যাচার থেকে রক্ষা পান। তাদের ভ্রান্ত ধারণা এবং অশান্তি উদ্রেককারী কর্ম থেকে পৃথিবী পবিত্র হয়। নিরবচ্ছিন্ন পাপাচরণ আল্লাহতায়ালার শাস্তিকে অবধারিত করে। তাই ওই পাপিষ্ঠদেরকে ধ্বংস করে শান্তিকামী পৃথিবীবাসীকে আল্লাহ্র আযাব থেকে পরিত্রাণ দেয়া হয়। এখানে আল্লাহ্ অভিহিত হয়েছেন “বিশ্বজগতের প্রতিপালক' রূপে । এতে করে বুঝা যায়, অত্যাচারীদেরকে ধ্বংস করা বিশ্বলগত প্রতিপালনের একটি অত্যাবশ্যক দায়িতৃ ৷ সংক্রামক ব্যাধির সংক্রমণ থেকে মুক্তি পেতে হলে ব্যাধির মূলোৎপাটন যেমন অবশ্যন্তাবী, তেমনি বিশ্বমানবতাকে রক্ষা করতে হলে অত্যাচারীর মূলোৎপাটনও অনিবার্ধ। আলোচ্য বাক্যটির মাধ্যমে এ দায়িত্টি সম্পর্কেও সচেতন করা হয়েছে যে, বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ্র প্রশংসা করা অত্যাবশ্যক । কারণ তিনিই অত্যাচারীকে ধ্বংস করে দিয়ে নিশ্চিত করেন মানবতার স্বাভাবিক অগ্রযাত্রা । পরবর্তী আয়াতে, বিবরণ দেয়া হয়েছে আল্লাহতায়ালার অপ্রতিদবন্্ী শক্তিমত্তার এবং অতুলনীয় এককত্ের ৷ বলা হয়েছে__ তাফসীরে মাযহারী/১৮৭ ॥|.011100119,.001
— পৃষ্ঠা ১৮৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।