দ্বিতীয় আয়াতে বলা হয়েছে__ “ফালাওলা ইজ্ জাআহুম বা*সুনা তাদ্ার্রাউ' (আমার শাস্তি যখন তাদের উপর আপতিত হলো তখন তারা কেনো বিনীত হলো না?)। এ কথার অর্থ আমার শাস্তি তাদের উপর পতিত হওয়া সত্তেও ওই উন্নাসিকেরা বিনয়াবনত হলো না কেনো? তওবা করলো না কেনো? এখানে না বোধক শব্দ “লা' ব্যবহারের কারণে এই অর্থটিই প্রকাশ পেয়েছে যে, বিনয়ন্ত্ হওয়ার কারণ সামনে উপস্থিত থাকা সত্তেও অবাধ্যরা সংযত হলো না কেনো? কেনো সাড়া দিলো না সত্যের আহ্বানে? এমতো প্রশ্রের প্রেক্ষিতে বলা হয়েছে___ “ওয়ালাকিন কৃসাত কুলুবুহুম' (অধিকন্তু তাদের হৃদয় হয়ে গিয়েছিলো কঠিন)। এরপর বলা হয়েছে ওয়া জাইয্যানা লাহুমুযুশাইতানু মা কানু ইয়া'মালুন (এবং তারা যা করছিলো শয়তান তা তাদের দৃষ্টিতে শোভন করেছিলো)। এ কথার উদ্দেশ্য-__ দুঃখ বিপদে পতিত হওয়া সত্তেও তাদের বোধোদয় হয়নি । শয়তান তাদের উপর প্রভাব বিস্তার করেছিলো বলে তারা তাদের আচরণকেই উত্তম মনে করছিলো । এটাই হচ্ছে তাদের তওবা না করার কারণ । অর্থাৎ তাদের কঠিন অন্তর এবং শয়তানের প্রতারণা ও প্রভাবেই তারা তওবার পথে অগ্রসর হতে পারেনি। তৃতীয় আয়াতে বলা হয়েছে__ “ফালাম্মা নাসু মা জুক্কিরু বিহি' (তাদেরকে যে উপদেশ দেয়া হয়েছিলো তারা যখন তা বিস্মৃত হলো)। এ কথার অর্থ__ আল্লাহ্তায়ালার পক্ষ থেকে তাদেরকে যে বিধান দেয়া হয়েছিলো, সেই বিধানসমূহ যখন তারা মানলো না, তখন তাদের উপর নেমে এলো অর্থ সংকট ও দুঃখ বিপদ । তবুও তারা সজাগ হলো না। এরপর বলা হয়েছে ফাতাহ্না আ'লাইহিম আব্ওয়াবা কুল্পি শাইয়িন (তখন তাদের জন্য সমস্ত কিছুর দ্বার উন্মোচন করে দিলাম)। এ কথার অর্থ__বিপদগ্রস্ত হওয়ার পর তওবা করলো না বলে অন্যভাবে আমি তাদেরকে পরীক্ষা শুরু করলাম। উন্মোচন করে দিলাম সকল নেয়ামতের দরজা । এটা হচ্ছে তাদের প্রতি প্রদত্ত সাময়িক অবকাশ । হজরত উকবা বিন আমেরের বর্ণনায় এসেছে, রসুল স. বলেছেন, যখন কেউ পাপকর্মের উপর অনড় অবস্থান গ্রহণ করে, তখন তাকে পৃথিবীতে দেয়া হয় তার পছন্দনীয় বস্তসমূহ। এর অর্থ, তাকে দেয়া হয়েছে কিছুদিনের অবকাশ। এরপর রসুল স. পাঠ করলেন___ “ফালাম্মা নাসু মা জুক্কিরু বিহি ফাতাহ্না আলাইহিম আবৃওয়াবা কুল্পি শাইয়িন।' এরপর বলা হয়েছে__ “হাত্তা ইজা ফারিহু বিমা উতু আখাজ্না হুম বাগ্তাতান ফা ইজাহুম মুব্লিসুন' (অবশেষে তাদেরকে যা দেয়া হলো, যখন তারা তাতে মস্ত তাফসীরে মাযহারী/১৮৬ ॥|.011100119,.001
— পৃষ্ঠা ১৮৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।