Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

ফাররা বলেছেন, আরববাসীরা “'আরাআইতুকা' (তুমি কি দেখেছো) কথাটির অর্থ করে__ আমাদেরকে বলো। তাফতাজানী বলেছেন, “আরাআইতা' শব্দটির মাধ্যমে জ্ঞানের দেখা, না চোখের দেখা বুঝানো হয়__ সেটাই প্রথমে নিশ্চিত করতে হবে। এখানে কিন্ত শব্দটির দ্বারা “অনুসন্ধান করে দেখো'__ এ রকম বুঝানো হয়েছে। কেননা চোখের দেখা জ্ঞানার্জনের উপলক্ষ এবং জ্ঞান সংবাদ দানের উৎস বা কারণ। এখানে কারণকে কারণ বিষয়কের স্থলাভিষিক্ত করা হয়েছে। ইন আতাকুম আজাবুল্পহি আওআতাত্‌ কুমুস্সায়াতু আগইরল্লাহি তাদ্উ*ন ইনকুন্তুম সদিকীন' (আল্লাহ্‌র শাস্তি তোমাদের উপর আপতিত হলে অথবা তোমাদের নিকট কিয়ামত উপস্থিত হলে তোমরা কি আল্লাহ্‌ ব্যতীত অন্য কাউকে ডাকবে, যদি তোমরা সত্যবাদী হও?)। এ কথার অর্থ__ হে মূর্খ অবিশ্বাসীরা! বিগত যুগের অবিশ্বাসীদের উপর যেভাবে আযাব নেমে এসেছিলো, সেভাবে যদি এখন তোমাদের উপর আযাব আপতিত হয়, কিংবা এই মুহূর্তে যদি ভয়াবহ কিয়ামত সংঘটিত হয়, তবে কি তোমরা আল্লাহ্‌ ব্যতীত অন্য কারো নিকট আশ্রয়ার্থী হবে? যদি তোমরা সত্যবাদী হও তবে কি তোমরা তোমাদের পৃজ্য প্রতিমাগুলোকে পরিত্রাণদাতা বা পরিভ্রাণদাত্রী হিসেবে আহবান জানাবে? এই প্রশ্নটির অস্বীকৃতি জ্ঞাপক প্রশ্ন পরবর্তী আয়াতে (৪১) প্রতিধ্বনিত হয়েছে এভাবে__ “বাল ইয়্যাহু তাদ্উ"ন' (না, শুধু তাকেই ডাকবে?)। এরপর বলা হয়েছে__ “ফা ইয়াকশিফু মা তাদ্‌্উ*না ইলাইহি ইন্শায়া' (ইচ্ছে করলেই তিনি তোমাদের দুঃখ দূর করবেন)। এ কথার অর্থ, দুনিয়ায় যে বিপদ থেকে তোমরা পরিত্রাণ প্রার্থী, সেই বিপদকে তিনি ইচ্ছে করলে দূর করে দিতে পারেন। আবার ইচ্ছে করলে পরকালের আযাব দূর করবেন না। সকল বিষয়ে স্বাধীন ইচ্ছার অধিকারী তিনি। শেষে বলা হয়েছে___ “ওয়া তানসাওনা মা তুশ্রিকুন' (এবং যাকে তোমরা তার শরীক করতে, তা তোমরা বিস্মৃত হবে)। এ কথার অর্থ বিপদগ্রস্ত হলে তোমরা তোমাদের প্রতিমাগুলোকে ভুলে যাবে। এখানে ভুলে যাবে অর্থ ত্যাগ করবে। প্রকৃত কথা এই যে, আল্লাহ্পাক সকল বিপদের একমাত্র পরিত্রাতা__ এ কথা জন্মগতভাবে সকল মানুষের অন্তরে বদ্ধমূল । তাই চরম মুসিবতের সময় অংশীবাদীরাও এক আল্লাহ্‌র শরণাপগ্ন হতে বাধ্য হয়। তাফসীরে মাযহারী/১৮৪ রর ॥||.01110011 9,001

— পৃষ্ঠা ১৮৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।