Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

এর পরের আয়াতে (৩৯) বলা হয়েছে, ওয়াল্লাজিনা কাজ্জাবু বি আয়াতিনা সুম্মন ওয়া বুকমুন ফি জুলমাত (যারা আমার আয়াতকে মিথ্যা বলে তারা বধির ও মক, অন্ধকারে রয়েছে)। এ কথার অর্থ__ যারা আমার নিদর্শনসমূহকে মিথ্যা মনে করে, তারা শ্রবণেন্দড্রিয় থাকা স্ত্েও বধির (সত্যের আওয়াজ তারা শুনতে পায় না) এবং মুখ থাকা সত্বেও বাকহীন (সত্য-সাক্ষ্য তাদের মুখে উচ্চারিত হয় না)। তারা রয়েছে অন্ধকারে । সে অন্ধকার অবিশ্বাসের, মূর্খতার, অবাধ্যতার এবং পূর্বপুরুষদের অন্ধ অনুকরণের। হেদায়েত সম্পূর্ণতই আল্লাহতায়ালার অভিপ্রায়নির্ভর ৷ তিনি চির স্বাধীন, চির মুক্ত। তিনি যা ইচ্ছা করেন তাই করেন। আয়াতের শেষাংশে এ কথাটিই বলে দেয়া হয়েছে এভাকে__ 'মাইয়্যাশাইল্লাহু ইউদ্বলিল্হু ওয়া মীইয়্যাশা' ইয়াজ্য়াল্হু আ'লা সিরাতিম্‌ মুসতাকিমি' (যাকে ইচ্ছা আল্লাহ্‌ বিপথগামী করেন এবং যাকে ইচ্ছা তিনি সরল পথে স্থাপন করেন)। সুরা আন্আ'ম £ আয়াত ৪০, ৪১ ২৫255017255 1 ১:০৩1৩৮৩৩৬৬৪৪৬৯১৩৪৪৬০০০০৬৮৪০৩! ১৪/৮৬৩০৮ন৪ [7] বল, “তোমরা ভাবিয়া দেখ যে, আল্লাহের শাস্তি তোমাদিগের উপর আপতিত হইলে অথবা তোমাদিগের নিকট কিয়ামত উপস্থিত হইলে তোমরা কি আল্লাহ্‌ ব্যতীত অন্য কাহাকেও ডাকিবে যদি তোমরা সত্যবাদী হও? 0) “না, শুধু তাহাকেই ডাকিবে? ইচ্ছা করিলে তিনি তোমাদিগের দুঃখ দূর করিবেন এবং যাহাকে তোমরা তাহার শরীক করিতে তাহা তোমরা বিস্মৃত হইবে । “কুল আরাআইতাকৃম'-_ এ কথার অর্থ, হে আমার রসুল আপনি বলুন । তোমরা ভেবে দেখো___ কথাটির মধ্যে রয়েছে বিস্ময়াবিষ্ট প্রশ্নবোধক হামযা (হামযায়ে ইন্তেফহাম)। এখানে “কাফ' অক্ষরটি সম্বোধনসূচক ৷ এর দ্বারা রআইতা (ভেবে দেখো) কথাটির কর্তাকে নির্দেশ করা হয়েছে। আরবী অভিধানানুযায়ী “কাফ' অক্ষরটি সম্পর্কে কিছু বলা নেই। অর্থাৎ অক্ষরটি কর্তাও নয় কর্মও নয়! এখানে বরং “রআইতা' শব্দটির দু'টি কর্মই অনুক্ত। আয়াতের বাকভঙ্গিতে এ কথার প্রমাণ রয়েছে। তাফসীরে মাযহারী/১৮৩ ॥11.011100119.00

— পৃষ্ঠা ১৮৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।