তোমরা শ্রেষ্ঠ। কিন্ত অস্তিতু ও স্থায়িত্ রক্ষার সকল নিয়ম কানুনে তোমরাও অন্যান্য সৃষ্টির সমান্তরাল । মা ফার্রাতনা ফিল কিতাবি মিনশাইয়িন (কিতাবে কোনো কিছু লিপিবদ্ধ করতে ক্রটি করিনি)। এখানে “মিন শাইয়িন' বাক্যাংশটির “মিন' শব্দটি অতিরিক্ত এবং 'শাইযিন' শব্দটি এখানে মাফউলে মুতলাক (সাধারণ কর্ম পদ) __ মাফউলে বিহি (সহ কর্মপদ) নয়। কারণ “ফার্রাতা" শব্দটির পরে “বা' অক্ষর ব্যতীত মাফউলে বিহি হয় না। এখানে “আল কিতাব' অর্থ লাওহে মাহফুজ । আল্লাহপাক আদি অন্তের প্রকাশ্য ও গোপন সকল কিছুই জানেন । তাই সকল কিছুর বিবরণ তিনি লিপিবদ্ধ করে রেখেছেন লাওহে মাহফুজে। সুতরাং জড় অজড় সকল সৃষ্টির বিবরণ রয়েছে সেখানে । “আল কিতাব" অর্থ এখানে কোরআন মজীদও হতে পারে । যদি তাই হয় তবে “মিন শাইয়িন' (সকল কিছু) কথাটির অর্থ হবে ধর্মীয় বিধানাবলী । আর তখন বক্তব্যটি দীড়াবে এ রকম-_ আমি কিতাবে (কোরআন মজীদে) সকল প্রকার ধর্মীয় বিধান বিস্তারিত ও সংক্ষিপ্তবূপে লিপিবদ্ধ করতে ক্রটি করিনি। “ছুম্মা ইলা রব্বিহিম ইউহ্শারুন' (অতঃপর স্থীয় প্রতিপালকের দিকে তারা সকলে একত্র হবে)। এখানে “হুম' (তাদের) সর্বনামটির সংযোগ রয়েছে 'একত্র হবে' কথাটির সঙ্গে । অর্থাৎ আগের বাক্যে উল্লেখিত ভূ-পৃষ্ঠে বিচরণশীল প্রাণী, ডানা বিশিষ্ট উড়ন্ত পাখি__ সকলকে সেদিন কিয়ামতের দিন একত্র করা হবে। অবশ্য হজরত ইবনে আব্বাস এবং জুহাক বলেছেন, মৃত্যুই অন্যান্য সৃষ্টির হাশর (কিয়ামতের দিন তারা পুনরুখিত হবে না)। কিস্ত ইবনে আবী হাতেম, ইবনে জারীর এবং বায়হাকীর বর্ণনায় রয়েছে, হজরত আবু হোরায়রা বলেছেন, কিয়ামতের দিন সকল প্রাণী, পাখি ও কীটপতঙ্গকে পুনরুখিত করে সকলের জন্য ন্যায়বিচার নিশ্চিত করা হবে । এমন কি সেদিন অত্যাচারিত শিংবিহীন ছাগলকেও শিংবিশিষ্ট ছাগলের বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণের সুযোগ দেয়া হবে। তারপর তাদের উদ্দেশ্যে বলা হবে তোমরা মাটি হয়ে যাও। তখন অবিশ্বাসীরা আক্ষেপ করে বলতে থাকবে হায়! আমরা যদি এখন মাটি হয়ে যেতাম (তবে চিরস্থায়ী শাস্তি থেকে পরিত্রাণ পেতাম)। হজরত আবু হোরায়রা থেকে বাগবী বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, কিয়ামতের দিন প্রত্যেককে তাদের প্রাপ্য অধিকার দিয়ে দেয়া হবে। এমন কি যে নিরীহ ছাগল শিংবিশিষ্ট ছাগলের দ্বারা অত্যাচারিত হয়েছিলো, সেও সেদিন বদলা নিতে পারবে । তিবরানী তার আওসাত পুস্তকে লিখেছেন, হজরত আবু হোরায়রার বর্ণনায় রয়েছে, রসুল স. বলেছেন, পুনরুথান দিবসে সর্বপ্রথম উত্থাপিত হবে একটি শিং বিশিষ্ট ছাগল এবং একটি শিংবিহীন ছাগলের মোকদ্দমা । হজরত আবু জর গিফারী থেকেও এ রকম আরেকটি হাদিস বর্ণনা করেছেন আহমদ, বায্যার এবং তিবরানী। হজরত ইবনে ওমর থেকে হাকেমও অনুরূপ বর্ণনা করেছেন। তাফসীরে মাযহারী/১৮২ ॥|.011100119,.001
— পৃষ্ঠা ১৮২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।