[0] তাহারা বলে, “তাহার প্রতিপালকের নিকট হইতে তাহার নিকট কোন নিদর্শন অবতীর্ণ হয় না কেন?' বল, “নিদর্শন অবতারণ করিতে আল্লাহ্ সক্ষম, কিন্ত তাহাদিগের অধিকাংশই জানে না।" __ হুন্নামা ইয়াস্তাজিবুল্লাজিনা ইয়াসমাউ-ন (যারা শ্রবণ করে শুধু তারাই ডাকে সাড়া দেয়)। কথাটির অর্থ__ হে আমার প্রিয় রসুল! আপনার আহ্বান তো ওই সকল লোকই শুনবে (গ্রহণ করবে), যাদেরকে আল্লাহ্পাক প্রকৃত শ্রবণেন্দ্িয দিয়েছেন। এখানে শ্রবণ করার অর্থ শোনা ও উপলদ্ধি করা । শোনার পরেই আসে উপলব্ধি ও মান্যতা । তাই বলা হয়েছে যারা শ্রবণ করে, তারাই ডাকে সাড়া দেয়৷ “ওয়াল মাউতা ইযাব্য়াছুহমুল্হু ছুম্মা ইলাইহি তুরজাউন' (আর মৃতকে আল্লাহ্ পুনজীবিত করবেন; অতঃপর তার দিকেই তারা প্রত্যানীত হবে)। এ কথার অর্থ__ অবিশ্বাসীরা শুনবে কীভাবে? তাদের অন্তর তো মৃত। আল্লাহপাক তাদের কান, চোখ ও মন আচ্ছাদিত করেছেন । তাই সত্যের আহবান, সত্যদর্শন এবং সত্য উপলব্ধি তাদের ভাগ্যে ঘটে না। তারা বুঝতে পারে না, কোনটা সত্য__ কোনটা মিথ্যা । তাই তারা মৃততুল্য। কিয়ামতের দিন আল্লাহপাক তাদেরকে পুনজীবিত করবেন । কেবল তখনই তারা হবে সত্যের মুখোমুখি । কিন্তু তখন তো ভুল শোধরানোর সময় নয়। প্রতিফল লাভের সময় । তাই তখন তাদেরকে দেয়া হবে চরমতম শাস্তি । আলোচ্য বাক্যটির অর্থ এ রকমও হতে পারে যে__ বিশ্বাসী অবিশ্বাসী নির্বিশেষে সকলকে আল্লাহতায়ালা কিয়ামত দিবসে পুনরুখিত করবেন। তার দিকেই সকলের অবশেষ প্রত্যাগমন ৷ সেখানে বিশ্বাসীরা হবে পুরস্কৃত এবং অবিশ্বাসীরা লাঞ্থিত। পরের আয়াতে বলা হয়েছে-__ “ওয়া কালু লাওলা নুযৃযিলা আ'লাইহি আয়াতুম মির রব্বিহি' (তারা বলে, তার প্রতিপালকের নিকট থেকে তার নিকট কোনো নিদর্শন অবতীর্ণ হয় না কেনো?)। এ কথার অর্থ__ অবিশ্বাসী কুরায়েশ নেতারা বলে, আল্লাহ্র নিকট থেকে মোহাম্মদের উপর কোনো মোজেজা অবতীর্ণ হয় না কেনো? উল্লেখ্য যে, অনেক অলৌকিক নিদর্শন রসুল স. এর মাধ্যমে প্রকাশিত হচ্ছিলো । কিন্তু চিরঅবিশ্বাসীরা চাচ্ছিলো, তাদের ইচ্ছামতো আরো অধিক নিদর্শন । তাই বলেছিলো, তার নিকট কোনো নিদর্শন অবতীর্ণ হয় না কেনো? এরপর বলা হয়েছে-__ কুল ইন্নাল্পহা কৃদিরুন আলা আইইউনায্যিলা আয়াতান (বলো, “নিদর্শন অবতারণ করতে আল্লাহ্ সক্ষম')। এখানে “নিদর্শন অবতারণ করতে আল্লাহ্ সক্ষম" কথাটির অর্থ_-__ অবিশ্বাসীরা বিশ্বাস করতে বাধ্য হয়, এমন মোজেজা আল্লাহপাক অবশ্যই অবতীর্ণ করতে সক্ষম। যেমন বনী ইসরাইলের মাথার উপর তুলে ধরা হয়েছিলো তুর পর্বত। পর্বতের নিচে পিষ্ট হওয়ার ভয়ে অবাধ্য বনী ইসরাইলেরা তখন বিশ্বাস করতে বাধ্য হয়েছিলো । অথবা ওইরূপ নিদর্শন, যা অস্বীকার করলে ধ্বংস অপরিহার্য । তাফসীরে মাযহারী/১৮০ ॥|.11100119,.001
— صفحة ١٨٠ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.