Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

সুতরাং অর্থ হবে এ রকম-_ কেনো আমরা ইমান আনবো না এবং তা প্রত্যাশা করবো না। এ রকমও হতে পারে যে 'লা' এর সংযোগ কেবলই “নু'মিনু' শব্দটির সঙ্গে। যদি তাই হয় তবে অর্থ হবে এ রকম-__ কী কারণ থাকতে পারে যে, আমরা আল্লাহ্‌ এবং তার সত্যবাণীর উপর বিশ্বাসই করবো না, অথচ সত্কর্মপরায়ণদের অন্তর্ভুক্ত হওয়ার প্রত্যাশা করবো। বিশ্বাসই যদি না থাকে তবে প্রত্যাশা তো থাকতেই পারে না। এ রকমও অর্থ হওয়া সম্ভব যে-_ এখানে নু'মিনু আমরা বিশ্বাস করি) এর সর্বনাম ছারা নাত্মায়ু (আমরা প্রত্যাশা করি) এর অবস্থা বুঝানো হয়েছে। এভাবে আয়াতটির অর্থ দীড়াবে__এ রকম অবস্থায় কী কারণে আমরা ইমান আনবো না, যখন সৎকর্মপরায়ণদের অন্তর্তক্ত হওয়ার প্রত্যাশা আমাদের অন্তরে বিদ্যমান । এ রকমও উদ্দেশ্য হতে পারে যে-_ আমরা আল্লাহ্পাকের অনুগহের প্রত্যাশী । এই প্রত্যাশা পূর্ণ করতে হলে ইমান আনতে হবে। সুতরাং আমাদের যখন ইমান আছে, তখন প্রত্যাশিত বস্ত্র না পাওয়ার কোনো কারণই নেই। ইমাম বাগবী লিখেছেন, আলোচ্য আয়াতে উল্লেখিত নাজ্জাশীর প্রতিনিধি দলের বক্তব্যটি ইহুদীদের একটি প্রশ্নের প্রতিপ্রশ্ন । ইহুদীরা তাদেরকে লজ্জা দিয়ে বলেছিলো, তোমরা আবার ইমান আনলে কেনো? তাদের ওই প্রশ্নের বিপরীতে নাজ্জাশীর দল যে প্রশ্নটি ছুঁড়ে দিয়েছিলেন, সেই প্রশ্ন্টিই আলোচ্য আয়াতে উদ্ধৃত হয়েছে । এ রকমও বর্ণিত হয়েছে যে, ইসলামে দীক্ষিত নাজ্জাশীর প্রতিনিধিদল যখন আবিসিনিয়ায় ফিরে গেলেন, তখন তারা আলোচ্য আয়াতে উল্লেখিত কথাগুলো বলেছিলেন। যদি এ রকম ব্যাখ্যা মেনে নেয়া হয়, তবে আলোচ্য আয়াতটি আর পূর্ববর্তী আয়াতের সঙ্গে সম্পর্কিত থাকবে না। কিন্ত আলোচ্য আয়াতের শুরুতে হরফে 'আতফ' (সংযোজক অব্যয়) হিসেবে রয়েছে “ওয়া” (এবং) । সুতরাং বিষয়টির আরো কিছু ব্যাখ্যা প্রয়োজন । নতুবা এখানে সংযোজক অব্যয়টি অর্থগত দিক দিয়ে বিলুপ্ত হয়েছে বলে ধরে নিতে হবে। এ কথাও মেনে নিতে হবে যে, হয়তো এখানে কিছু কথা অনুক্ত রয়েছে। সুরা মায়িদা ঃ আয়াত ৮৫, ৮৬ 49৩৫৯০৩০৪৮৪ 35644848 ৪ এরসড৪৩৫০৬ ৩৮৮১ 8৫৯৬০ 2] এবং তাহাদের এই কথার জন্য আল্লাহ্‌ তাহাদের পুরস্কার নির্দি্ট করিয়াছেন জান্নাত, যাহার পাদদেশে নদী প্রবাহিত; তাহারা সেখানে স্থায়ী হইবে । ইহা সংকর্মপরায়ণদিগের পুরস্কার । তাফসীরে মাযহারী/১৮ ; ॥11.011100119.00

— পৃষ্ঠা ১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।