Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

(ভূমি) এর বিশেষণ । অর্থাৎ বক্তব্য বিষয় হচ্ছে__ হে আমার রসুল! আপনি যদি ভূগর্ভে কোনো প্রবেশপথ সৃষ্টি করতে পারেন এবং ওই পথে প্রবেশ করে সেখান থেকে অবিশ্বাসীদের প্রস্তাবানৃসারে কোনো মোজেজা আনতে সক্ষম হন। “সুল্লামান ফিস্সামায়ি' শব্দটির অর্থ আকাশের ছাদে আরোহণের সিঁড়ি অর্থাৎ হে রসুল! আপনি যদি আকাশারোহণযোগ্য কোনো সিঁড়ি নির্মাণ করতে পারেন এবং সেই সিঁড়ি বেয়ে আকাশে উঠে সেখান থেকে কোনো মোজেজা নিয়ে আসতে পারেন । এভাবে পূর্ণ বাক্যটির মর্মার্থ হবে__ হে আমার প্রিয় রসুল, আপনিতো আপনার পক্ষ থেকে কোনো মোজেজা প্রকাশ করতে পারবেন না। ভূগর্ভে নামলেও না, আকাশে উঠলেও না। সুতরাং কেনো আপনি অবিশ্বাসীদের জন্য এতো চিন্তাযুক্ত? তাদের উপেক্ষাকে সহ্য করুন। ধৈর্য ধারণ করুন৷ এরপর বলা হয়েছে, ওয়ালাও শাআল্লাহু লা জামায়াহুম আ'লাল হুদা (আল্লাহ্‌ ইচ্ছা করলে তাদের সকলকে অবশ্য সৎপথে একত্র করতেন)। এ কথার অর্থ__ আল্লাহপাক সকল কিছুর স্রষ্টা বান্দার ইচ্ছাও আল্লাহ্‌র ইচ্ছার অধীন। কিন্তু এই অবিশ্বাসীদেরকে (যারা আপনাকে ও কোরআনকে উপেক্ষা করে) আল্লাহপাক পথপ্রদর্শন করতে চান না। আর পথ প্রদর্শন কেবল আল্লাহই করতে পারেন । আপনি হেদায়েতদানের মালিক নন__ মাধ্যম মাত্র। অতএব আপনি বিচলিত হবেন না৷ ধৈর্য ধারণ করুন। শেষে বলা হয়েছে, ফালা তা কুনান্না মিনাল জাহিলিন (সুতরাং তুমি মূর্থদের অন্তর্ভুক্ত হয়ো না)। এ কথার অর্থ__ হে আমার রসুল, যারা মূর্খ, তারাই আপাতঃঅসাফল্যে বিচলিত হয় । আপনি তো রসুল । সুতরাং আপনি চঞ্চলতাকে প্রশ্রয় দিবেন কেনো। এ রকমও অর্থ হতে পারে_ হেদায়েত যে সম্পূর্ণতই আল্লাহ্তায়ালার অভিপ্রায়নির্ভর, এ কথা যারা জানে না, আপনি তাদের মতো অজ্ঞ হবেন কেনো । আপনি তো আমার রসুল। সুরা আন্আ"ম $ আয়াত ৩৬, ৩৭ ৩৩১145234৩৬ 22৩৬৩ ৬105৮5558585085 ০৯৮৫৮৮৯7৯৮৫ এ ৩৩৮৪১ ১০25 "এ যাহারা শ্রবণ করে শুধু তাহারাই ডাকে সাড়া দেয় আর মৃতকে আল্লাহ্‌ পুনজীবিত করিবেন; অতঃপর তীহার দিকেই তাহারা প্রত্যানীত হইবে । তাফসীরে মাযহারী/১ ৭৯ ॥|.11100119,.00

— পৃষ্ঠা ১৭৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।