পরের আয়াতে (৩৪) বলা হয়েছে, ওয়া লাকৃদ কুজ্জিবাত রসুলুম মিন কৃবলিক (তোমার পূর্বেও অনেক রসুলকে অবশ্যই মিথ্যাবাদী বলা হয়েছিলো)। এ কথার মাধ্যমে আল্লাহপাক তার প্রিয়তম রসুলকে সান্ত্বনা প্রদান করেছেন। এই মর্মে প্রচ্ছন্ন নির্দেশনা দিয়েছেন যে, হে আমার প্রিয় রসুল! অবিশ্বাসীদের অস্বীকৃতি কোনো নতুন বিষয় নয়, পূর্বের নবী রসুলগণকেও তাদের সম্প্রদায়ের অবিশ্বাসীরা প্রত্যাখ্যান করেছিলো । সুতরাং আপনি মনংক্ষুণ্নর ও নিরুৎসাহিত হবেন না। ওয়ালাকৃদ কুজ্জিবাত কথাটির দ্বারা “তারা তো আপনাকে মিথ্যাবাদী বলে না" এ রকম বলা হয়নি। বরং কথাটির মাধ্যমে এটাই বুঝিয়ে দেয়া হয়েছে যে, রসুলকে মিথ্যাবাদী বলা অর্থ আল্লাহকে মিথ্যাবাদী বলা, কেননা রসুল নির্বাচন করেন স্বয়ং আল্লাহ্। রসুল স. নিজেও বলেছেন, যে আমাকে কষ্ট দিলো, সে (প্রকৃতপক্ষে) আল্লাহ্কে কষ্ট দিলো । এরপর বলা হয়েছে___ “ফাসাবারু আ'লা মা কুজ্জিবু ওয়া উজু হাত্তা আতাহুম নাস্রুনা' (কিন্ত তাদেরকে মিথ্যাবাদী বলা ও ক্রেশ দেয়া সতেও তারা ধৈর্য ধারণ করেছিলো, যে পর্যন্ত না আমার সাহায্য তাদের নিকট এসেছে)। এ কথার অর্থ, পূর্ববর্তী নবীগণকে অবিশ্বাসীরা মিথ্যা প্রতিপন্ন করা সত্তেও তারা যেমন ধৈর্যধারণ করেছিলেন, আপনিও অতদ্রপ ধৈর্যধারণ করুন। ধৈর্যধারণের পরিণামে আল্লাহ্্পাকের অভিপ্রায় ও বিধানানুসারে তাদের নিকট যেমন সাহায্য এসেছিলো, তেমনি আপনার নিকটেও আল্লাহ্র সাহায্য আসবে। এর পরের কথাটি হচ্ছে__ “ওয়ালা মুবাদ্দিলা লি কালিমাতিল্লাহ্' (আল্লাহ্র আদেশ কেউ পরিবর্তন করতে পারে না)। এখানে “কালিমাতিল্লাহ্' কথাটির অর্থ নবীগণকে প্রদত্ত আল্লাহ্্পাকের সাহায্যের অঙ্গীকার । অন্য আয়াতেও এ রকম বলা হয়েছে। যেমন ১. ওয়ালা কৃদ সাবাকৃত কালিমাতুনা লি ইবাদিনাল মুরসালিনা ইন্্াহছুম লাহুমুল মানযুরুন (আমার দাস রসুলদের প্রতি পৃবাহ্নে অঙ্গীকার করা হয়েছে যে আমি তাদের সাহায্য করবো)। ২. ইন্ত্রা লানানসুরু রসুলানা (আমিই রসুলদেরকে সাহায্য করে থাকি)। ৩. ওয়া ইন্না জুনাদানা লাহুমুল গলিবুন (আমার সৈন্যরাই বিজয়ী)। কালিমাতুল্লাহ্ কথাটির অর্থ চুড়ান্ত সিদ্ধান্তও হতে পারে । যদি তাই হয় তবে বাক্যটির অর্থ হবে এ রকম__ অযথা বিতর্কে লিপ্ত হওয়ার মধ্যে কিংবা চাঞ্চল্য প্রকাশ করার মধ্যে কোনো উপকার নেই। ধৈর্য ধারণই শোতনীয়। সময় মতো চূড়ান্ত সিদ্ধান্তরূপে আল্লাহ্পাকের সাহায্য অবশ্যই অবতীর্ণ হবে। আর আল্লাহ্পাকের সেই বিধান কেউ পরিবর্তন করতে পারবে না। ||. 01100]1 800] কী সন ১৭+
— পৃষ্ঠা ১৭৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।