Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

যে পর্যন্ত না আমার সাহায্য তাহাদিগের নিকট আসিয়াছে । আল্লাহের আদেশ কেহ পরিবর্তন করিতে পারে না, প্রেরিত পুরুষদিগের সম্বন্ধে কিছু সংবাদ তো তোমার নিকট আসিয়াছে। নকৃদ না'লামু ইন্নাহু লা ইয়াহ্‌জুনুকাল্লাজী ইয়াকুলুনা ফাইন্রাছম লা ইউকাজ্জিবুনাকা ওয়ালাকিন্নাজ জলিমীনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন” (অবশ্য জানি যে, তারা যা বলে তা তোমাকে নিশ্চয়ই কষ্ট দেয়; কিন্তু তারা তো তোমাকে মিথ্যাবাদী বলে না, বরং সীমালংঘনকারীগণ আল্লাহ্র আয়াতকেই অস্বীকার করে)। এখানে কৃদ (অবশ্য) শব্দটি ক্রিয়াকে অধিকতর শক্তিশালী করার উদ্দেশ্যে ব্তবহৃত হয়েছে। এ রকম বলেছেন প্রখ্যাত তাফসীরবিদ ইমাম বায়যাবী। যেমন-_ ওয়ালা কিন্াহু কৃদ ইয়ামলিকুল মালা নাইলুহু (প্রাপক অবশ্যই তার প্রাপ্য সম্পদ পেয়ে থাকে)। এখানে “ইন্নাহ' শব্দটিতে ব্যবহৃত “হ' সর্বনামটি একটি অভিজাত সর্বনাম । এ রকম সর্বনাম মহামর্যাদামগ্তিত ব্যক্তিত্বের পূর্বোল্লেখ ব্যতিরেকেই সরাসরি ব্যবহৃত হয়ে থাকে । সুদ্দী বর্ণনা করেছেন, একবার আখনাশ বিন শারীক আবু জেহেল বিন হিশামকে একান্তে পেয়ে বললো, হে আবুল হাকাম! এখানে তো কেবল তুমি আর আমি । এবার তবে বলো, মোহাম্মদ বিন আবদুল্লাহ্‌ সত্যানুসারী, না মিথ্যাচারী? আবু জেহেল বললো, আল্লাহ্‌র শপথ । মোহাম্মদ নিঃসন্দেহে সত্যাশ্রয়ী। কিন্তু কুসাইয়ের সন্তানদের কাছে রয়েছে নেতৃত্বের পতাকা, হাজীদের পানি পান করানোর দায়িত্ব, কাবা গৃহের অভিভাবকতব ও পঞ্চায়েত ৷ এর সঙ্গে নবুয়তের সম্মানও যদি যুক্ত হয় তবে কুরায়েশদের জন্য আর রইলো কি নেবুয়তের বিরোধিতা করি আমি এ কারণেই)। আবু জেহেলের এ কথার প্রেক্ষিতে অবতীর্ণ হলো-__ কিন্তু তারা তো তোমাকে মিথ্যাবাদী বলে না, বরং সীমালংঘনকারীগণ আল্লাহ্র আয়াতকেই অস্বীকার করে। হজরত নাহিয়াহ্‌ বিন কা'ব বর্ণনা করেছেন, আবু জেহেল রসুল স.কে বলেছিলো, আমি তোমাকে সন্দেহ করি না, মিথ্যাবাদীও বলি না। কিন্তু যে কথা তুমি প্রকাশ করছো সেটাকে আমি মিথ্যা বলি। “জলিমীন' অর্থ সীমালংঘনকারীগণ। বলা বাহুল্য যে, রসুল স.কে অস্বীকার করার জন্যই আবু জেহেলকে ও তার অনুসারীদেরকে বলা হয়েছে সীমালংঘনকারী ৷ এ রকমও বলা যেতে পারে যে, অনাচার ও অবাধ্যতা ছিলো তাদের অভ্যাস। তাই তারা রসুল স.কে অস্বীকার করেছিলো। ওই অস্বীকৃতির মধ্যে ছিলো মিথ্যাচারীতাও । তারা রসুল স.কে মিথ্যাবাদী না বললেও তার নবুয়তকে মিথ্যা মনে করে । আর নবুয়তকে মিথ্যা বলার অর্থ যিনি নবুয়ত দান করেছেন তাকে মিথ্যা সাব্যস্ত করা। তাফসীরে মাযহারী/১৭৬ রঃ ॥|.011100119,.001

— পৃষ্ঠা ১৭৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।