Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

উপরে আরোহী ছিলে। আজ তোমার উপরে আরোহী হবো আমি। এরপর বর্ণনাকারী পাঠ করলেন__ ওয়াহুম ইয়াহ্মিলুনা আওযারাহুম আ'লা জুহুরিহিম (তারা তাদের পৃষ্ঠদেশে নিজেদের পাপ বহন করবে)। হজরত আবু হোরায়রা বর্ণনা করেছেন, একবার রসুল স. ভাষণদানের জন্য দণ্ডায়মান হলেন। বললেন, গনিমতের সম্পদ অপহরণ করা একটি মারাত্মক অপরাধ । এরপর তিনি স. যারা চতুষ্পদ জন্ত্র, সোনা, রূপা ইত্যাদির জাকাত দেয় না, তাদেরকে ভয় প্রদর্শনের নিমিত্তে বললেন, সাবধান! কিয়ামতের দিন আমি যেনো তোমাদেরকে চিৎকাররত উট ঘাড়ে নিয়ে আমার সামনে আসতে না দেখি। এমতাবস্থায় যেনো বলতে না শুনি, ইয়া রসুলাল্ুহ! আমাদের পরিত্রাণের ব্যবস্থা করুন। তখন এ রকম করে কেউ বললে আমি বলবো, এখন আল্লাহতায়ালার সম্মুখে আমার করণীয় কিছু নেই । আমি তো পৃথিবীতে তোমাদের কাছে ইসলামের দাওয়াত পৌছে দিয়েছিলাম । হাদিসটি দীর্ঘ । এর মধ্যে ক্ষুধার্ত ঘোড়া এবং ছাগলের সামনে খাদ্য আনা হলে ওই ঘোড়া ও ছাগলের কি অবস্থা হবে, সোনা, রূপার জাকাত না দিলে কি অবস্থা হবে___ ইত্যাদি সম্পর্কে বিশদ আলোচনা রয়েছে। বোখারী, মুসলিম । আবু ইয়ালী এবং বায্যার এ রকম হাদিস বর্ণনা করেছেন হজরত ওমর বিন খাত্তাব থেকে! হজরত ইবনে মাসউদ থেকে তিব্রানীর মারফু বর্ণনায় এসেছে, যে ব্যক্তি তার প্রয়োজনের অতিরিক্ত কোনো গৃহ বা সম্পদ অধিকার করে, কিয়ামতের দিন ওই অতিরিক্ত ঘর বা সম্পদ ঘাড়ে নিতে তাকে বাধ্য হতে হবে। জননী আয়েশা থেকে বোখারী ও মুসলিমের মারফু বর্ণনায় এসেছে, যে লোক কণিষ্ঠাঙ্গুলী পরিমাণ জমি অন্যায়ভাবে দখলে রাখবে, কিয়ামতের দিন তাকে পরিয়ে দেয়া হবে পৃথিবীর সাতটি স্তরের মালা । এ বিষয়ে হজরত হাকাম বিন হারেস এবং হজরত আনাস থেকে তিবরানী কর্তৃক আরেকটি হাদিস বর্ণিত হয়েছে। আবার তিবরানী ও আহমদ কর্তৃক হজরত ইয়ালী বিন মুর্রাহ্‌ এবং হজরত আবু মালেক আশ্য়ারী থেকেও এ রকম বর্ণনা এসেছে। এরপর পরের আয়াতে (৩২) বলা হয়েছে ___ “ওয়ামাল হায়াতুত্‌ দুন্ইয়া ইল্লা লাইবু ওয়া লাহ্‌উন' (পার্থিব জীবন তো ত্রীড়া-কৌতুক বই আর কিছুই নয়)। এখানে লাইবু শব্দটির অর্থ উপকারবিহীন এবং উদ্দেশ্যহীন কর্ম । আর লাহউন শব্দটির অর্থ ওই অনর্থক কাজ যা উপকারপ্রদায়ক কাজের অন্তরায়। বাক্যটির মর্মার্থ এ রকম__আল্লাহ্‌্পাকের সন্তোষলাভের উদ্দেশ্য ছাড়া কেবল পার্থিব সুখ শান্তির জন্য যে কর্ম করা হয় তা ত্রীড়া-কৌতুকতুল্য। কারণ এই পার্থিবতা অবশ্যই বিনাশপ্রাপ্ত হবে। সুতরাং পৃথিবীর মোহ অনন্ত জীবনের সাফল্যের অন্তরায়। এরপর বলা হয়েছে__ “ওয়লাদ্দারুল আখিরাত খইরুল্লিল্লাজিনা ইয়াস্তাকুন' (এবং যারা সাবধানতা অবলম্বন করে তাদের জন্য পরকালের আবাসই শ্রেয়)। তাফসীরে ১৭৪ র্ সন্ত ||॥.81100118.00

— পৃষ্ঠা ১৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।