Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

তোমাদের কিয়ামত এসে যাবে । সুতরাং সাআত শব্দটির অর্থ যদি কিয়ামত ধরা হয়, তবে তা দৃষণীয় হবে না! কেননা মৃত্যুই হচ্ছে কিয়ামতের প্রারস্তিকা, পদধ্বনি বা যাত্রার । মৃত্যুর আগমন অর্থই কিয়ামতের আগমন। মৃত্যুকে কিয়ামত বলার আরেকটি কারণ এও হতে পারে যে, মৃত্যুর পর কিয়ামতের আগমন হবে দ্রুততর । তাই মৃত্যুলগ্রকেই কিয়ামত বলা হয়েছে। 'আস্সাআত্‌' অর্থ “মৃত্যু হলে “হাত্তা' শব্দটির সংযোগ “খসিরু' শব্দটির সঙ্গেও হতে পারে। কেননা খুস্রান অর্থ আসল পুঁজি বিনষ্ট হওয়া। মৃত্যুলগ্নে অবিশ্বাসীদের আসল জীবন শেষ হয়ে যায়। শুরু হয় অনন্ত জীবনের অনিশ্চিত যাত্রা। ৰাগ্তাতান্‌ অর্থ অকম্মাৎ। শব্দটি অবস্থা প্রকাশক । অথবা সাধারণ কর্ম। কেননা অকস্মাৎ আগমন__ আগমনেরই একটি প্রকাশ “কালু ইয়া হাস্রাতানা আ'লা মা ফার্রাত্বনা ফিহা' অর্থ_ তখন তারা বলবে, “হায়! একে আমরা যে অবহেলা করেছি সে জন্যে আক্ষেপ।' এখানে “ফিহা" শব্দটির “হা” সর্বনামটি পার্থিব জীবনের দিকে প্রত্যাবর্তিত। আর অবহেলা করার অর্থ পুণ্যকর্মে অবহেলা করা। তাদেরকে তখন এ কথা জানানো হয়েছিলো যে, কিয়ামত সুনিশ্চিত । সেই সত্যজ্ঞানের কথা স্মরণ করে তারা কিয়ামতের দিবসে বলবে, আমরা তো এ কথা শুনেছি অথচ হায়! এই কিয়ামতকে আমরা তখন অবহেলা করেছি। কিয়ামতের উপর আমরা তখন ইমান আনিনি। *ওয়াহুম ইয়াহ্মিলুনা আওযারাহুম আ'লা জুহুরিহিম আলা সাআ মা ইয়াজিরুন' কথাটির অর্থ __ তারা তাদের পৃষ্ঠটদেশে তাদের নিজেদের পাপ বহন করবে, দেখো, তারা যা বহন করবে তা অতি নিকৃষ্ট । উমরা বিন কায়েস মালায়ীর বর্ণনাসূত্রে ইবনে আবী হাতেম বলেছেন, বিশ্বাসী বান্দা কবরে পুনজীবিত হওয়ার পর তার সম্মুখে উপস্থিত হবে তার পুণ্যকর্মের একটি সুন্দর, পবিত্র ও সুবাসিত আকৃতি । আকৃতিটি বলবে, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? বিশ্বাসী ব্যক্তিটি বলবে, না। তবে তুমি অতিসুন্দর, সুবাসিত এবং পবিত্র। আকৃতিটি বলবে, আমি পৃথিবীতেও এ রকম ছিলাম । আমি আপনার পুণ্যকর্ম। দীর্ঘদিন ধরে আমি আপনার উপর আরোহণ করেছিলাম । আজ আপনি আমার উপর আরোহণ করুন। এরপর বর্ণনাকারী পাঠ করলেন__ “ইয়াওমা নাহ্শুরুল মুত্তাকিনা ইলার্রহমানি ওয়াফ্দা' (সেদিন মুস্তাকীগণকে রহমানের (আল্লাহ্র) নিকটে দূত হিসেবে উপস্থিত করবেন)। অবিশ্বাসীদের পাপসমূহও তখন তাদের সম্মুখে হাজির হবে অত্যন্ত কুৎসিত আকারে ৷ কুৎসিত আকারটি তাকে বলবে, তুমি কি আমাকে চিনতে পেরেছোঃ অবিশ্বাসীরা বলবে, না। তবে তুমি অত্যন্ত কুৎসিতদর্শন ও দুর্গন্ধময়। আকারটি বলবে, আমি পৃথিবীতেও এ রকম ছিলাম। আমি তোমার অসতকর্ম। পৃথিবীতে দীর্ঘদিন ধরে তুমি আমার ূ তাফসীরে মাযহারী/১৭৩ ॥|.011100119,.001

— পৃষ্ঠা ১৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।