Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

বাক্যটির মর্মার্থ এই যে, অবিশ্বাসীরা কিয়ামত, পুনরুথান, জান্নাত, জাহান্নাম ইত্যাদি বিশ্বাস করে না। তাই তারা ক্ষতিগ্রস্ত, অকৃতকার্য । আখেরাতের চিরস্থায়ী জীবনকে অস্বীকার করার কারণে তাই তাদেরকে চিরশান্তিময় জান্নাত থেকে বঞ্চিত করা হবে। তাদের জন্য নির্ধারিত রয়েছে চরম যন্ত্রণাদায়ক চিরকালীন শান্তি। মোতাজিলারাও আল্লাহতায়ালার দীদার (আল্লাহ্‌ দর্শন), মাগফিরাত (ক্ষমা) এবং শাফায়াত (সুপারিশ) কে অস্বীকার করে । তাই তারাও দীদার, মাগফিরাত এবং শাফায়াত থেকে হবে চিরবঞ্ধিত। সুতরাং তারাও ক্ষতিগ্রস্তদের দলভূত । হাদিসে কুদসীর বর্ণনায় রয়েছে আমি আমার বান্দার ধারণার অনুকূল। বোখারী, মুসলিম । বিশুদ্ধসূত্রে ওয়াছেলাহ্‌র মাধ্যমে তিবরানী ও হাকেম কর্তৃক বর্ণিত হয়েছে__ ইব্রাহিম সায়েগ বলেছেন, দীদারে ইলাহীর পরিবর্তে যদি আমাকে অর্ধেক জান্নাতের অধিকার দেয়া হয়, তবু তা আমার মনঃপুত হবে না। এ কথা বলার পর তিনি পাঠ করলেন___কাল্লা ইন্্াছম আঁর্‌ রব্বিহিম ইয়াওমাইজন লামাহ্জুবুনা ছুম্মা ইন্নাহুম লাসালুল জাহিমু ছুম্মা ইউকূলু হাজাল্লাজি কুনতুম বিহি তুকাজ্জিবুন' (কখনই নয়, আজ তারা অবশ্যই তাদের প্রতিপালকের অন্তরালভূত। অতঃপর তারা অবশ্যই নরকে প্রবিষ্ট হবে। অনস্তর বলা হবে, এটা হচ্ছে তোমাদের মিথ্যা মগ্রতার প্রতিফল)। এরপর তিনি বললেন, এখানে 'হাজা' শব্দটিতে রয়েছে দীদারের ইঙ্গিত । হাজা অর্থাৎ বির রুইয়াত'__ এখানে “বিহি' শব্দটির মাধ্যমেও আল্লাহ্‌দর্শনকে নির্দেশ করা হয়েছে। এরপর বলা হয়েছে__ 'হাত্তা ইজা জায়াত্‌ হুমুস্‌ সায়াত।' এ কথার অর্থ, এমন কি অকম্মাৎ তাদের নিকট কিয়ামত উপস্থিত হবে। বায়যাবী বলেছেন, এখানে 'হাত্তা' শব্দটির সম্পর্ক রয়েছে “কাজ্জাবু' (মিথ্যা বলেছে) কথাটির সঙ্গে । অর্থাৎ যে সকল লোক জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মিথ্যা বলেছে, তারাই হবে হতাশ ও ক্ষতিগ্রস্ত । খসিরু শব্দটির সঙ্গে হাত্তা শব্দটির কোনো সম্পর্ক নেই। কেননা অবিশ্বাসীদের হতাশা অন্তহীন! এছাড়া এখানে এ রকম সন্দেহও সৃষ্টি হতে পারে যে, মৃত্যুর সঙ্গে সঙ্গে মিথ্যাচারিতারও তো অবসান ঘটে। যদি তাই হয়, তবে তা কিয়ামত পর্যন্ত উপনীত হবে কেনো? (আর সাআত শব্দটির উদ্দেশ্য এখানে কিয়ামত)! উত্থাপিত সন্দেহের নিরসনের নিমিত্তে আমি বলি, সাআত্‌ শব্দটির উদ্দেশ্য এখানে__ মৃত্যুলগ্ন। কেননা মৃত্যুই মুমূর্ষু ব্যক্তির কিয়ামত যে মৃত্যুবরণ করলো, তার কিয়ামত শুরু হয়ে গেলো । বোখারী, মুসলিম । হজরত আয়েশা বর্ণনা করেছেন, একবার কয়েকজন গ্রাম্য অশিক্ষিত লোক রসুল স. এর নিকটে এসে কিয়ামতের বিষয়ে বিভিন্ন প্রশ্ন করতে শুরু করলো । রসুল স. তাদের দলের সবচেয়ে কম বয়সী লোকটির দিকে ইঙ্গিত করে বললেন, এই কিশোরটি যদি পরিণত আয়ুসম্পন্ন হয়, তবে এর বার্ধক্য আসার পূর্বেই তাফসীরে মাযহারী/১৭২ ॥|.11100119,.001

— পৃষ্ঠা ১৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।