বাধ্যতামূলকভাবে প্রেরণ করা হলেও তারা আগের মতই নিষিদ্ধ কাজে লিপ্ত থাকবে এবং মিথ্যা বলবে । “ক্ালু' শব্দটির সংযোগ আগের আয়াতের 'লাকাজিবুন' (তারাই মিথ্যাবাদী) কথাটির সঙ্গে হওয়াও সম্ভব। যদি তাই হয় তবে অর্থ দীড়াবে-_- অবিশ্বাসীদের বক্তব্যটি মিথ্যা এবং তারা এই মিথ্যা কথাটি বলেছিলো পৃথিবীতে । এ রকমও বলা যেতে পারে যে, এখানকার “কালু” শব্দটির সংযোগ রয়েছে পূর্বের আয়াতের 'নুহু' (নিষেধ করা হয়েছে) কথাটির সঙ্গে। এ রকম হলে অর্থ দীড়াবে-_ পুনরায় তাদেরকে পৃথিবীতে পাঠানো হলে তারা ওই কাজগুলোই করবে, যেগুলো নিষিদ্ধ। এ রকমও হতে পারে যে, আলোচ্য বাক্যটিতে নেতিবাচক পৃথক বাক্যে বক্তব্যকে প্রকাশ করা হয়েছে। অর্থাৎ পৃথিবীতে কাফেরেরা যে সকল অপবিত্র উক্তি করেছিলো, আল্লাহতায়ালা এখানে হুবহু সে কথাগুলোই উদ্ধৃত করেছেন। বলেছেন__ তারা বলে, আমাদের পার্থিব জীবনই একমাত্র জীবন; এছাড়া অন্য কোনো জীবন নেই (আমরা পুনরুখিতও হবো না)। আলোচ্য আয়াতদ্বয়ের শেষটিতে (৩০) এরশাদ হয়েছে__ “ওয়ালাও তারা ইজ্ উক্তি আ'লা রব্বিহিম (তুমি যদি দেখতে পেতে তাদেরকে যখন তাদের প্রতিপালকের সম্মুখে দাড় করানো হবে)। এ কথার অর্থ, হে আমার প্রিয় রসুল! যখন অবাধ্যদেরকে জবাবদিহির জন্য আল্লাহ্পাকের দরবারে দীড় করানো হবে, তখন ওই দৃশ্যটি আপনার নিকট হবে আশ্চর্যজনক। এখানে আল্লাহ্র দরবারে দীড় করানো হবে কথাটির অর্থ-__ তখন তাদেরকে অপদস্থ করার জন্য প্রস্তুত করা হবে৷ 'আলা রব্বিহিম' কথাটির অর্থ এখানে-_ তাদের বিষয়টি ফয়সালার জন্য তাদেরকে অভিযুক্ত হিসেবে আল্লাহ্র সমীপে উপনীত করা হবে। এ রকমও হতে পারে যে ওই সময় অবিশ্বাসীরা আল্লাহ্কে প্রকৃত প্রভু হিসেবে চিনতে পারবে । কৃলা আলাইসা হাজা বিল হাক্ (তিনি বলবেন, এটা কি প্রকৃত সত্য নয়?)। এ কথার অর্থ, আল্লাহতায়ালা অথবা আল্লাহ্র অনুমতিক্রমে নরকের প্রহরীরা তখন বলবে, এটা কি প্রকৃত সত্য নয়? আলোচ্য বাক্যটি যেনো একটি অনুক্ত প্রশ্নের বিপরীতে আরেকটি উত্তরসুলভ প্রশ্ন । ওই গোপন প্রশ্রের উত্তরে আল্লাহপাক এখানে এরশাদ করছেন__ তিনি বলবেন, এটা কি প্রকৃত সত্য নয়? অর্থাৎ এই সমাধি থেকে পুনরুখান, পাপপুণ্যের হিসাব, আমলনামা, শাস্তির আয়োজন__ এগুলো কি প্রকৃত সত্য নয়? এই প্রশ্রটি তাদেরকে করা হবে, তাদেরকে জ্ঞানদান কিংবা উত্তম কোনো উদ্দেশ্যে নয়। তাদেরকে লজ্জিত ও অপদস্থ করাই হবে এ রকম প্রশ্ববান নিক্ষেপের উদ্দেশ্য ৷ উপরে উদ্ধৃত আল্লাহ্পাকের অমোঘ প্রশ্নটির জবাবে সত্য প্রত্যাখ্যানকারীরা তখন বলবে, আমাদের প্রতিপালকের শপথ, নিশ্চয়ই সত্য (কালু বালা ওয়া রব্বিনা')। সত্য প্রত্যাখ্যানকারীরা সেদিন বাধ্য হয়ে এ রকম সত্য সাক্ষ্য দান তাফসীরে মাযহারী/১৭০ ॥||.011100119,.00
— পৃষ্ঠা ১৭০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।