Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

ভালোভাবে জানতো । এই জ্ঞানের কারণে তারা তাদের সম্তানদেরকে যে রকম চিনে সেরকম স্পষ্টভাবে চিনে রসুল স.কে। কিন্ত এই জ্ঞানকে তারা গোপন করতো । মিন্কাবলু কথাটির উদ্দেশ্য এখানে হতে পারে আখেরাতের ওই সময়, যে সময়ে অবিশ্বাসীরা তাদের অবিশ্বাসকে গোপন করতে চেষ্টা করবে এবং বলবে-__ ওয়াল্লাহু রব্বিনা মাকুন্না মুশরিকিন। নজর বিন শুমাইল বলেছেন, এখানে 'বাদালাহুম' কথাটির অর্থ হবে বাদাআনহম-_ অর্থাৎ ওই সকল কথা যা তারা গোপন করতে চেষ্টা করতো। সেই গোপনতা সেদিন প্রকাশ হয়ে পড়বে । মুবাররাদ মাকানু ইউখফুনা কথাটিকে উদ্দেশ্য বলেছেন এবং বাদালাহুম কথাটিকে বলেছেন বিধেয়। এরপর বলা হয়েছে___ ওয়ালাও রুদ্দ্ু লা আ"দু লিমানুহু আ'নহু ওয়াইন্নাহুম লাকাজিবুন (এবং তারা প্রত্যাবর্তিত হলেও যা করতে তাদেরকে নিষেধ করা হয়েছিলো পুনরায় তারা তাই করতো এবং তারাই মিথ্যাবাদী)। এ কথার অর্থ__ যারা অবিশ্বাসী হয়ে পৃথিবী পরিত্যাগ করেছে (মৃত্যুবরণ করেছে), তারা চির অবিশ্বাসী । পৃথিবীতে তাদেরকে পুনঃপ্রেরণ করা হলেও পূর্ব জীবনের মতো তারা আল্লাহপাকের অবাধ্য হবে। চিরত্রষ্ট তারা । তাদের সত্তার সূচনায় রয়েছে আল্লাহ্তায়ালার 'আল্মুদিনু' (পৎত্রষ্টকারী) নামের প্রতিফলন । সুতরাং পৃথিবীতে পুনরায় প্রেরণ করলে “আমরা বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হতাম'__ কাফেরদের এ রকম কথা কিছুতেই বিশ্বাসযোগ্য নয়। কারণ জানা ও মানা কখনও এক কথা নয়। যেমন, এখন ইহুদী ও স্বীষ্টানেরা রসুল স. এর গুণাবলী সম্পর্কে ভালোভাবে জানে । তাকে চেনে এমনভাবে, যেমনভাবে তারা চেনে তাদের আপন সন্তানকে । তারা তাদের কিতাবে রসুল স. সম্পর্কিত বিবরণাদি পাঠ করেছে, শুনেছে, জেনেছে এবং এখন স্বচক্ষে তাকে দেখতে পাচ্ছে__ অথচ ইমান খ্রহণ করছে না। অতএব এটা নিশ্চিত যে, নরকের ওই কিনার থেকে পুনরায় পৃথিবীতে নামালেও তারা ইমান আনবে না। তিবরানী প্রণীত আওসাত গ্রন্থে বর্ণিত হয়েছে, হজরত আবু হোরায়রা বলেন, আমি রসুল স.কে বলতে শুনেছি__ কিয়ামতের দিন আল্লাহপাক হজরত আদমের নিকট তার অবাধ্য বংশধরগণের দোজখে নিক্ষেপের তিনটি কারণ বর্ণনা করবেন। আল্লাহতায়ালা বলবেন, হে আদম! আমি সত্য প্রত্যাখ্যানকারীদেরকে রহমত থেকে দূরে রেখেছিলাম । কারণ আমি এ কথা বলে দিয়েছিলাম যে, মিথ্যাচার ও প্রতিশ্রুতি ভঙ্গ করার প্রতি রয়েছে আমার চরম ঘৃণা । যদি আমি এ রকম না বলতাম, তবে আজ তোমার সকল সন্তান সন্ততির উপর আমি রহমত বর্ষণ করতাম । কাউকে দোজখে নিক্ষেপ করতাম না। কিন্তু আমার ওই নির্দেশ লঙ্ঘিত তাফসীরে মাযহারী/১৬৮ : ॥|.1110011 9,001

— পৃষ্ঠা ১৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।