সত্য গ্রহণে বিরত থাকতেন তিনি। হাকেম ও অন্যান্য আলেমও এ রকম বলেছেন। এমতাবস্থায় এখানে উল্লেখিত “তারা' সর্বনামটির লক্ষ্য আবু তালেব ও তার বন্ধুবর্গ ৷ সাঈদ বিন আবী হেলালের মাধ্যমে ইবনে আবী হাতেম উল্লেখ করেছেন, আয়াতটি অবতীর্ণ হয়েছে রসুল স. এর পিতৃব্যপুত্রদেরকে লক্ষ্য করে। তারা ছিলো দশজন । প্রকাশ্যতঃ তারা ছিলো রসুল স. এর ঘনিষ্ঠজন। কিন্তু অন্তরে অন্তরে ছিলো ঘোর বিরোধী । অন্যের আক্রমণ থেকে রসুল স.কে রক্ষা করতো । কিন্তু রসুল স. এর ধর্মাদর্শ তারা মানতো না। বাগবী লিখেছেন, কয়েকজন নেতৃস্থানীয় অংশীবাদী আবু তালেব সকাশে উপস্থিত হয়ে বললো, মোহাম্মদকে আমাদের হাওয়ালা করে দিন। আর তার পরিবর্তে আমাদের নিকট থেকে কতিপয় সুদর্শন যুবককে গ্রহণ করুন। আবু তালেব বললেন, তোমাদের প্রস্তাব ন্যায়ানুগ নয়। এ কথা তোমরা কীভাবে বলো যে, আমি আমার সন্তানকে তোমাদের অধীন করে দিবো। তোমরা তাকে হত্যা করবে । আর তোমাদের সন্তানদেরকে আমি সযত্তে প্রতিপালন করবো! এক বর্ণনায় এসেছে, রসুল স. তার প্রিয় পিতৃব্য আবু তালেবকে ইসলামের প্রতি আহ্বান জানালেন । আবু তালেব বললেন, যদি কুরায়েশ জনতার নিকট আমার লজ্জিত হওয়ার সম্ভাবনা না থাকতো, তবে আমি েঁসলাম গ্রহণ করে) তোমার আঁখিযুগলকে শীতল করে দিতাম। তবে জেনে রেখো, যতদিন আমি জীবিত থাকবো, ততদিন পর্যন্ত আমি তোমার শক্রদেরকে আক্রমণ থেকে বিরত রাখবো । রসুল স. এর আহ্বানের প্রেক্ষিতে একটি কবিতা আবৃত্তি করেছিলেন আবু তালেব, যার মর্মার্থ এ রকম__ আমাকে সমাহিত করার পূর্ব পর্যন্ত তোমার শত্রুরা তোমার নিকটবর্তী হতে পারবে না। তুমি প্রকাশ্যে তোমার আহ্বানকর্ম চালিয়ে যাও। এ কাজে বাধা দেয়ার শক্তি কারো নেই। তুমি আপন কাজে প্রসন্নচিত্ত থাকো। জুড়িয়ে যাক তোমার নেত্রযু্গল। তুমি আমাকে সঠিক আহ্বান জানিয়েছো। আমি জানি তুমি আমার কল্যাণাকাজ্বী। তুমি সত্যবাদী, আমানতদার। তুমি যে ধর্মের দিকে আমাকে ডাক দিয়েছো, সে ধর্মটি সকল ধর্মের সেরা । কিন্তু আমার রয়েছে তিরস্কারের আশংকা । নিকটজনের নিকট থেকে তিরস্কৃত হওয়ার ভয় যদি আমার না থাকতো তবে তুমি দেখতে আমি কত সহজে ইসলামকে কবুল করেছি। শেষে বলা হয়েছে__ ওয়া ই'ইয়ুহ লিকুনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউ'রুন (আর তারা নিজেরাই শুধু নিজেদেরকে ধ্বংস করে, অথচ তারা উপলব্ধি করে না)! এ কথার অর্থ বিদ্বেষ ও শক্রতা করে তারা নিজেরাই নিজেদেরকে ধ্বংস করে চলেছে । এতে করে রসুল স. মোটেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন না। অথচ এই ক্রমাগত ক্ষতি সম্পর্কে তাদের উপলব্ধি মাত্র নেই। তাফসীরে মাযহারী/১৬৬ ৫ ॥11.011100119.00
— পৃষ্ঠা ১৬৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।