বিতর্কে লিপ্ত হয়) কথাটি হচ্ছে তাদের অবস্থা এবং ইয়াকুলু (বলে) হচ্ছে তার ব্যাখ্যা । অর্থাৎ তারা আপনার সঙ্গে বাদানুবাদ করে, আপনাকে অবিশ্বাসী বলে। কামুস গ্রন্থে রয়েছে, “সতর' অর্থ ছত্র বা সারি__ যেমন, সারিবদ্ধ বৃক্ষ, ছন্দ বদ্ধ রচনা, সারিবদ্ধ গ্রন্থ ইত্যাদি । শব্দটির বহুবচন হচ্ছে সুতুর এবং আস্তার । এর বহুবচনের বহুবচন হচ্ছে আসাতীর। আসাতীরুল আহাদিস অর্থ বাজে কথা বা সৌন্দর্যহীন বচন। বায়যাবী বলেছেন, আসাতীর অর্থ আবাতীল (অনর্থক বা বাস্তব বিবর্জিত কথা)। আমি বলি, আসাতীর এর প্রকৃত অর্থ মিথ্যা কথা বা বাজে কথা হওয়াই সমীচীন। অতীত কাহিনীগুলো অতিরঞ্জিত, বাহ্ল্যদুষ্ট। ওই সকল উপকথায় সঠিক তথ্য সন্নিবেশিত নেই । কাহিনী রচয়িতারা সেগুলোর যথাসংরক্ষণে যত্ববান ছিলো না। তাই সেগুলোতে ধারাবাহিকতারও বালাই নেই। কিন্তু শুধুমাত্র আসাতীর শব্দটিই বহুল ব্যবহারের কারণে মিথ্যা কথা, উপকথা এবং কল্প কথার অর্থ প্রকাশ করে। অর্থাৎ আসাতীর শব্দটির অর্থগত দিক দিয়ে আবাতীলের (মিথ্যার) সঙ্গে মিলে মিশে একাকার হয়ে গেছে। সুরা আন্আ"মঃ আয়াত ২৬ 21০2৫4251০৮ 2৮5 ₹৮০১৮২০০৪:৬০:০৪ ৮১:৪০ 55555145458 4598%2 7 তাহারা অন্যকে উহা শ্রবণে বিরত রাখে এবং নিজেরাও উহা হইতে দূরে থাকে, আর তাহারা নিজেরাই শুধু নিজদিগকে ধ্বংস করে, অথচ তাহারা উপলব্ধি করে না। “ওয়াহুম ইয়ান হাওনা আনহু ওয়া ইয়ান আওনা আ'নহু' অর্থ-__ তারা অন্যকে উহা শ্রবণে বিরত রাখে এবং নিজেরাও উহা থেকে দূরে থাকে । মোহাম্মদ বিন হানাফিয়া এবং কাতাদাও উদ্ধৃত বাক্যটির অনুরূপ অনুবাদ করেছেন। তারা আরো বলেছেন, আলোচ্য আয়াতটি অবতীর্ণ হয়েছে মক্কার অবিশ্বাসীদেরকে লক্ষ্য করে। তারা রসুল স. এর আনুগত্য এবং পবিত্র কোরআনের অনুসরণ থেকে বিরত থাকতো এবং অন্য লোকদেরকেও বিরত থাকতে বলতো । কিন্ত হজরত ইবনে আব্বাস বলেছেন, আয়াতটি অবতীর্ণ হয়েছে রসুল স. এর পিতৃব্য আবু তালেবকে লক্ষ্য করে। তিনি রসুল স.কে শক্রর আক্রমণ থেকে রক্ষা করতেন। কিন্তু তিনি স. যে ধর্মাদর্শ ও মহাগ্রন্থ নিয়ে এসেছিলেন, তা মানতেন না। এতাবে |, 210018,00] আপার সাহা
— পৃষ্ঠা ১৬৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।