Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

এরপর বলা হয়েছে__“ওয়াজায়াল্না আ'লা কুলুবিহিম আকিন্নাতান আই ইয়াফকৃহুহু' (কিন্তু আমি তাদের অন্তরের উপর আবরণ দিয়েছি যেনো তারা তা উপলব্ধি করতে না পারে)। এখানে “আকিন্নাতুন' শব্দটি একবচন। এর বহুবচন হচ্ছে 'কিনান' ৷ আকিন্নাতুন অর্থ আবরণ, পর্দা বা অন্তরায় । এই শব্দটি ব্যবহারের মাধ্যমে এখানে বলা হয়েছে, আমি ওই সকল সত্যপ্রত্যাখ্যানকারীদের অন্তরে আবরণ সৃষ্টি করে দিয়েছি এজন্য যে, তারা যেনো কোরআনের মর্ম উপলব্ধি করতে না পারে। এরপর বলা হয়েছে__“ওয়াফি আজানিহি ওয়াক্রা' (তাদেরকে বধির করেছি)। তারপর উল্লেখ করা হয়েছে__ওয়া ইয়ারাও কুল্লা আয়াতিল্লা ইউ'মিনুবিহা (এবং সমস্ত নিদর্শন প্রত্যক্ষ করলেও তারা ওতে বিশ্বাস করবে না)। এখানে আয়াত বা নিদর্শন অর্থ মোজেজাসমূহ। আল্লাহপাক তাদের চোখ ও অন্তরে অন্তরায় সৃষ্টি করে দিয়েছেন। ওই অন্তরায়ের কারণে তারা রসুল স. এর সঙ্গে শক্রতা করে চলেছে। এভাবে ভ্রমাগত শক্রতার কারণে তাদের অবস্থা এমতোপর্যায়ে পৌছেছে যে, তারা হয়ে পড়েছে বিবেচনাহীন ও বিবেকহীন । তারা আর সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা বলে বুঝতে পারে না। তাই বলা হয়েছে, তারা ওতে বিশ্বাস করবে না। শেষে বলা হয়েছে_+হাত্তা ইজাজাউকা ইউজাদিলুনাকা ইয়াকুলুল্লাজিনা কাফারু ইন্হাজা ইল্লা আসাত্বিরল আউওয়ালিন' (এমনকি তারা যখন তোমার নিকট উপস্থিত হয়ে বিতর্কে লিপ্ত হয়, তখন সত্য প্রত্যাখ্যানকারীগণ বলে, এটাতো সেকালের উপকথা ব্যতীত আর কিছুই নয়)। এখানে হাত্তা শব্দটি ংযোজক অব্যয়। এর সংযোগ রয়েছে আগের বাক্যের লা ইউ'মিনুনা (তারা ওতে বিশ্বাস করবে না) কথাটির সঙ্গে। আর “ইজা' শব্দটি ক্রিয়ার আধার, শর্তের অর্থপ্রকাশক। এই শর্তের প্রতিফলন ঘটেছে “ইউজাদিলুনাকা' (আপনার সাথে বিতর্কে লিপ্ত হয়) এর ব্যাখ্যারূপে “তখন সত্য প্রত্যাখ্যানকারীগণ বলে" কথাটিতে। এ রকমও বলা যেতে পারে যে 'জা-উ' (তারা যখন আসে) ক্রিয়ার কর্তা থেকে ইউজাদিলুনাকা (আপনার সাথে বিতর্কে লিপ্ত হয়)) হচ্ছে অবস্থা বা হাল যার শর্তপ্রকাশক প্রতিফলন ঘটেছে ইয়াকুলু (সত্যপ্রত্যাখ্যানকারীগণ বলে) কথাটিতে ৷ এভাবে বুঝিয়ে দেয়া হয়েছে যে, অবিশ্বাস ও সত্য প্রত্যাখ্যানের চরম সীমায় পৌছে গিয়েছে তারা । তাই তারা কোরআনকে বলছে সেকালের উপকথা । কারণ বিতর্ক করাই ছিলো তাদের উদ্দেশ্য । সত্যানুসন্ধান নয় । এ রকম হওয়াও সম্ভব যে, “হাত্া' শব্দটি এখানে হরফে যর বা অব্যয় এবং ইজা অব্যয়টি এখানে লা ইউ'মিনুনা (ওতে বিশ্বাস করবে না) কথাটির সঙ্গে সম্পর্কিত। কেননা, প্রখ্যাত ব্যাকরণ বিশেষজ্ঞ সিবওয়াইহ এর নিকটে “ইজা' শব্দটির শর্ত হওয়াই অধিকতর শুদ্ধ। এমতাবস্থায় ইউজাদিলুনাকা (আপনার সাথে তাফসীরে মাযহারী/১৩৪ ॥||.011100119,.001

— পৃষ্ঠা ১৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।