সুপারিশকারী । কিয়ামতের দিন আবার তাদের স্বরচিত এই মিথ্যাচারকেই তারা মিথ্যা প্রতিপন্ন করবে । তখনকার অবস্থাই বিবৃত হয়েছে এভাকে__ দেখো, তারা নিজেরাই নিজেদেরকে কিরূপ মিথ্যা প্রতিপন্ন করে । আরও দেখো, তাদের রচিত মিথ্যা আজ কিভাবে তাদের জন্য নিক্ষল হলো। কালাবী বর্ণনা করেছেন, একবার আবু সুফিয়ান বিন হারব, আবু জেহেল বিন হিশাম, ওলিদ বিন মুগীরা, নজর বিন হারেস, উতবা বিন রবিআ, শাইবা বিন রবিআ, উমাইয়া বিন খালফ্, উবাই বিন খল্ফ এবং হারেস বিন আমের একত্র হয়ে রসুল স. এর পবিত্র কোরআন পাঠ শুনতে লাগলো, তারা নজরকে বললো, আবু কুতায়লা! মোহাম্মদ কি বলছে? নজর বললো আমি জানি না। জিহ্বা সঞ্চালন করছে মাত্র । আর পুরনো জামানার লোকদের সম্পর্কে এমন কিছু কথা বলছে, যে সকল কথা আমি তোমাদেরকে মাঝে মাঝে শুনিয়ে থাকি। উল্লেখ্য যে, নজর অতীত সম্প্রদায়ের কাহিনী মাঝে মাঝে বর্ণনা করতো। আবু সুফিয়ান বললো, মনে হয় সে কিছু কিছু সত্য কথাও বলছে। আবু জেহেল বললো, কখনোই নয়। এ রকম কথা তুমি বোলো না। অন্য বর্ণনায় এসেছে, এ রকম বলার চেয়ে আমাদের জন্য মৃত্যুই শ্রেয়। তাদের এ রকম কথোপকথনের প্রেক্ষিতে অবতীর্ণ হলো নিম্নের আয়াত__ সুরা আন্আ'ম $ আয়াত ২৫ 45839550155 চা 20257595৩ 25943 23) 1; 2 559 ৭%9054$1$5104৩505 0) তাহাদিগের মধ্যে কতক তোমার দিকে কান পাতিয়া রাখে, কিন্ত আমি তাহাদিগের অন্তরের উপর আবরণ দিয়াছি যেন তাহারা তাহা উপলব্ধি করিতে না পারে; তাহাদিগকে বধির করিয়াছি, এবং সমস্ত নিদর্শন প্রত্যক্ষ করিলেও তাহারা উহাতে বিশ্বাস করিবে না; এমন কি তাহারা যখন তোমার নিকট উপস্থিত হইয়া বিতর্কে লিপ্ত হয় তখন সত্য প্রত্যাখ্যানকারিগণ বলে “ইহা তো সেকালের উপকথা ব্যতীত আর কিছুই নহে।” “ওয়ামিনহুম মাই ইয়াস্তামিউ' ইলাইকা' (তাদের মধ্যে কতক তোমার দিকে কান পেতে রাখে)। -__এ কথার অর্থ, হে আমার প্রিয় রসুল! আপনি যখন কোরআন আবৃত্তি করতে থাকেন, তখন তারা তা কান পেতে শোনে। ডং পা রা ২৪৪৪৮৪তা তাফসীরে মাযহারী/১৬৩ ॥|.1110011 9,001
— পৃষ্ঠা ১৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।