Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

হজরত ইবনে আব্বাস এবং হজরত কাতাদা ফিতনা শব্দটির অর্থ করেছেন অজুহাত । অর্থাৎ অজুহাতই তাদের জন্য ফিতনা বা অশান্তি। ওই অজুহাতকেই তারা তখন পরিত্রাণের উপায় বলে ধারণা করবে। কিন্তু তাদের ধারণা হবে নিক্ষল। যেমন “ফিতনা তুজ্‌ জাহাবী' একটি আরবী প্রবচন। এর অর্থ, আমি স্বর্ণ থেকে খাদকে পৃথক করে দিয়েছি। এ রকমও হতে পারে যে, ওই অজুহাতটি হবে তাদের জবাব । তাদের ওই জবাব যেহেতু মিথ্যা, তাই সেটাকে এখানে ফিতনা বলা হয়েছে। কোনো কোনো আলেম বলেছেন, ফিতনা অর্থ তাজারবাহ (অভিজ্ঞতা)। জুজায বলেছেন, শব্দটি এখানে সমবেদনাসুলভ অর্থ প্রকাশক । বিপদ উপস্থিত হলে কোনো কোনো প্রেমিক তার প্রেমাস্পদের উপর অত্যন্ত অপ্রসন্ন হয়। বলে, তোমার জন্যই আজ আমার এই দুর্দশা । দেবদেবীর প্রতি প্রণয়াসক্ত অবিশ্বাসীরাও তেমনি কিয়ামতের ভয়ঙ্কর বিপদ দেখে তাদের পূজিত দেবদেবীর উপর রাগান্বিত হয়ে আলোচ্য আয়াতে উল্লেখিত কথাগুলো বলবে। আমি বলি, শুধু দেবদেবী নয়__সেদিন তারা তাদের নেতৃবৃন্দের উপরেও প্রকাশ করবে চরম ঘৃণা । তারপর নিরুপায় হয়ে বলবে, “আমাদের প্রতিপালক আল্লাহর শপথ, আমরা তো অংশীবাদী ছিলাম না। এক আয়াতে বলা হয়েছে__ “ওয়লা ইয়াকতুমুনাল্লাহা হাদিসা' (আল্লাহ্‌ থেকে তারা কোনো কথা গোপন করবে না)। আর এখানে বলা হচ্ছে__ “ওয়াল্লহি রব্বিনা মাকুন্না মুশরিকিন' (আমাদের প্রতিপালক আল্লাহ্র শপথ, আমরা তো অংশীবাদী ছিলাম না)। এই বৈসাদৃশ্য সম্পর্কে বোখারী শরীফের বর্ণনা অনুসারে হজরত ইবনে আব্বাস থেকে বর্ণিত হয়েছে, কিয়ামতের দিবসে অবিশ্বাসীরা দেখবে, আল্লাহপাক বিশ্বাসীদের অপরাধ ক্ষমা করে দিচ্ছেন। কিন্তু মুশরিকদেরকে ক্ষমা করছেন না। তখন তারা ক্ষমাপ্রাপ্তির আশায় তাদের মুশরিক হওয়াকে অস্বীকার করবে। বলবে, আমরা তো মুশরিক ছিলাম না। তখন আল্লাহপাক তাদেরকে বাকরুদ্ধ করে দিবেন। তাদের কৃতকর্মের সাক্ষ্য তখন দিতে থাকবে তাদের অন্প্রত্যঙ্গাদি। মনে মনে তারা এই আক্ষেপ করতে থাকবে যে, হায়! আমরা যদি মাটি হতাম (মাটির সঙ্গে মিশে যেতে পারতাম)। এ রকম উপায়বিহীন অবস্থায় তারা আর কোনো কিছুই গোপন রাখতে পারবে না। হজরত ইবনে আব্বাস প্রদত্ত এই ব্যাখ্যাটির মূল কথা হচ্ছে, প্রাথমিক অবস্থায় তারা তাদের অংশীবাদীতাকে অস্বীকার করে বসবে। এরপর বাকরুদ্ধ হলে অঙ্গপ্রত্যঙ্গাদির সাক্ষ্যের পর তারা আর কিছুই গোপন করতে পারবে না। এরপরের আয়াতে বলা হয়েছে___উনজুর কাইফা কাজাবু আলা আংফুসিহিম ওয়া ছ্ল্লা আনম মাকানু ইয়াফতারুন* (দেখো, তারা নিজেরাই নিজেদেরকে কিরূপ মিথ্যাবাদী প্রতিপন্ন করে এবং যে মিথ্যা তারা রটনা করতো তা কিভাবে তাদের জন্য নিশ্ষল হলো)। এ কথার অর্থ, পৃথিবীতে অবিশ্বাসীরা নিজেরাই হারাম হালাল নির্ধারিত করে বলতো, এই নির্ধারণ আল্লাহ্র পক্ষ থেকে হয়েছে। আরও তাফসীরে মাযহারী/১৬২ . ॥||.01110011 9,001

— পৃষ্ঠা ১৬২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।