Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

রকম-_স্মরণ করো, যেদিন সকলকে একত্র করবো। নির্দিষ্ট কোনো ক্রিয়ার উল্লেখ এখানে না থাকার কারণ এ রকমও হতে পারে যে, কিয়ামতের দিবসে সকল গুরুতর পাপ ও ভয়ংকর বিপদসমূহের দিকে দৃষ্টি নিবদ্ধ থাকবে সকলের । হবে না। দৃষ্টি নিবদ্ধ থাকবে কেবল উল্লেখিত বিষয়টির দিকে। অথবা আল্লাহতায়ালার বক্তব্যটি হবে এখানে এ রকম__ কিয়ামত দিবসে যখন আমি সকলকে একত্রিত করবো, তখন এমন ভয়ংকর দৃশ্যাবলী দৃষ্টিগোচর হবে, যা বর্ণনাযোগ্য নয়। সূর্য হবে সন্নিকটবর্তী। স্বেদসমুদ্রে নিমজ্জিত হবে মানুষ । আরো অনেক কিছু হবে_যা ভাষার মাধ্যমে প্রকাশ করা সম্ভব নয়। যেমন বিশুদ্ধ হাদিসে এ রকম অনেক কিছু বর্ণিত হয়েছে। ছুম্মা নাকুলু লিল্লাজিনা আশরাকু। অর্থাৎ তখন (তিরস্কার করার জন্য) আমি মুশরিকদেরকে বলবো । এখানে “নাকুলু' শব্দটির সম্পর্ক ঘটেছে “নাহশুরু” শব্দটির সঙ্গে। ছুম্মা (অতঃপর) শব্দটি উল্লেখ করে বলা হয়েছে যে, মানুষ হাশর প্রান্তরে হিসাব নিকাশের অপেক্ষায় দীর্ঘক্ষণ দণ্ডায়মান থাকবে । রসুল স. বলেছেন, ওই দিন তোমাদের কি অবস্থা হবে, যে দিন আল্লাহপাক তোমাদেরকে পঞ্চাশ হাজার বছর ধরে দীড় করিয়ে রাখবেন___ যেমন তীরাধারের মধ্যে রাখা হয় তীর। ওই সময় তোমাদের দিকে আল্লাহপাক ভ্রুক্ষেপ করবেন না! হাকেম বলেছেন, হাদিসটি অত্যন্ত বিশুদ্ধ। বায়হাকী এই হাদিসটি বর্ণনা করেছেন হজরত ইবনে ওমর থেকে। রসুল স. আরো বলেছেন, কিয়ামতের দিন ঘোর অন্ধকারের মধ্যে নির্বাক অবস্থায় তোমাদেরকে এক হাজার বছর ধরে আটকে রাখা হবে। তখন সকলে থাকবে বাকরুদ্ধ। বায়হাকী শরীফে হাদিসটি বর্ণিত হয়েছে হজরত ইবনে ওমর থেকে। এরপর বলা হয়েছে, “আইনা শুরাকাউকুমুল্লাজিনা কুনতুম তাজ্উ"মুন' (যাদেরকে তোমরা আমার শরীক মনে করতে তারা আজ কোথায়?)। এ কথার অর্থ__ যিনি প্রকৃত উপাস্য, তার সঙ্গেই তোমরা শরীক করেছো । আর ওই শরীকগুলোকেই তোমরা আল্লাহ্র দরবারে তোমাদের পক্ষে সুপারিশকারী স্থির করে নিয়েছো। হে অবাধ্য, হে পাপিষ্ঠ! বলো, আজ তোমাদের মিথ্যা উপাস্যগুলো কোথায়? আলোচ্য আয়াতদ্বয়ের শেষটিতে (২৩) বলা হয়েছে__ “ছুম্মা লামতাকুন ফিত্নাতুহুম ইল্লা আন ক্লু ওয়াল্পহি রব্বিনা মাকুন্না মুশরিকীন' (অতঃপর তাদের এছাড়া বলবার অন্য কোনো অজুহাত থাকবে না যে, “আমাদের প্রতিপালক আল্লাহ্র শপথ! আমরা তো অংশীবাদী ছিলাম না)। এখানে “ছুম্মা" অতঃপর) শব্দটি উল্লেখ থাকার কারণে এ কথাই প্রতীয়মান হয় যে, কিয়ামতের দিন দীর্ঘ সময় ধরে দ্বিধাসংশয়ে থাকার পর অবিশ্বাসীরা এ রকম বলবে । এখানে ফিতনা শব্দটির অর্থ কৃফর বা অবিশ্বাস, অথবা দ্বিধাসংশয় । পু তাফসীরে মাযহারী/১৬১ ॥11.011100119.00

— পৃষ্ঠা ১৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।