অমুক কাজকে হালাল করেছেন এবং অমুক কাজকে করেছেন হারাম । কখনও আবার বলতো, আল্লাহতায়ালার স্ত্রী ও সন্তান সন্ততি রয়েছে। আবার বলতো, আল্লাহপাক কিয়ামতের দিন আমাদের পৃজনীয় প্রতিমাগুলোর সুপারিশ গ্রহণ করবেন। তারা এ কথাও জানে যে, ধর্মাদর্শ প্রচারিত হয় নবী রসুলের মাধ্যমে ৷ আবার প্রেরিত রসুল মোহাম্মদ মোস্তফা স.কে এবং তার মাধ্যমে প্রকাশিত মোজেজাসমূহকে তারা করে অস্বীকার । বলে, মানুষ আবার কখনো রসুল হয় নাকি। রসুল তো হওয়া উচিত ফেরেশতাদের । তাদের এহেন বক্তব্যের অর্থ দীড়ায়_মানুষ কখনো রসুল হতে পারে না। রসুল হওয়া সম্ভব__ আবার মানুষ কখনো রসুল হতে পারে না, এ রকম অসংলগ্ন ও পরস্পরবিরোধী কথা তারা অবলীলাক্রমে বলে যায়। সুতরাং তাদের চেয়ে অধিক অত্যাচারী আর কে? শেষে বলা হয়েছে _-ইন্নাহু লা ইউফলিহুজ জলিমীন'। এ কথার অর্থ, অত্যাচারীরা সফলকাম হয় না। সত্য প্রত্যাখ্যানকারীদের অসংলগ্ন ও অশোভন আচরণ সম্পর্কে জনৈক কবি বলেছেন__ওই সম্প্রদায়ের জন্য আক্ষেপ, যারা বিনা প্রমাণে বিগ্রহবন্দনা করে অথচ প্রেরিত পুরুষদেরকে বলে, তোমরা প্রমাণ নিয়ে এসো। সুরা আন্আ+মঃ আয়াত ২২, ২৩, ২৪ 21484578454: 5 ্ৈ ৩ ০85 ৮০৮ ৮% পট গসনন কানন এত 5৩-০/%১০০৯১৫০ 769৩: 00 স্মরণ কর, যেদিন তাহাদিগের সকলকে একত্র করিব, অতঃপর অংশীবাদীদিগকে বলিব 'যাহাদিগকে তোমরা আমার শরীক মনে করিতে তাহারা আজ কোথায়? 0) অতঃপর তাহাদিগের ইহা ভিন্ন বলিবার অন্য কোন অজুহাত থাকিবে না যে, 'আমাদিগের প্রতিপালক আল্লাহের শপথ, আমরা তো অংশীবাদী ছিলাম না।" 0 দেখ, তাহারা নিজেরাই নিজদিগকে কিরূপ মিথ্যাবাদী প্রতিপন্ন করে এবং যে-মিথ্যা তাহারা রটনা করিত উহা কিভাবে তাহাদিগের জন্য নিষ্ষল হইল। “ওয়া ইয়াওমা নাহ্শুরুহুম জামিয়া'__অর্থ, যেদিন তাদের সকলকে একত্র করবো। অর্থাৎ যেদিন আমি সত্যপ্রত্যাখ্যানকারীদেরকে এবং তাদের পূজিত প্রতিমাগুলোকে একত্র করবো । এখানে ইয়াওমা (যেদিন) শব্দটি মাফউলেফিহি। এর ক্রিয়া এখানে অনুক্ত রয়েছে। অনুক্ত ক্রিয়াটিসহ বাক্যটির অর্থ দীড়াবে এ তাফসীরে মাযহারী/১৬০ ॥||.01110011 9,001
— পৃষ্ঠা ১৬০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।