Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

পূর্বের আয়াতে বলা হয়েছে, “ওয়া আন্নাহুম লা ইয়াসতাক্বিরূন (আর তারা অহংকারও করে না)। এ আয়াতেও ওই নিরহংকার ব্যক্তিদের সম্পর্কে বলা হয়েছে, 'রসুলের প্রতি যা অবতীর্ণ হয়েছে তা যখন তারা শ্রবণ করে', তখন তারা ষে সত্য উপলব্ধি করে, তার জন্য তুমি তাদের চক্ষু অশ্রুবিগলিত দেখবে ।" অশ্রুবিগলিত হওয়ার কথা উল্লেখ করে এখানে বলা হয়েছে__ওই অশ্রপাতকারীদের অন্তরে রয়েছে সত্যের প্রতি অনাবিল আকুতি, নম্রতা এবং আল্লাহ্‌র প্রতি ভয় ও ভালোবাসা । ফয়েজ অর্থ কোনো পাত্র পরিপূর্ণ হওয়ার পর তা উপচে পড়া । তাদের চোখের অশ্রু উপচে পড়েছিলো__ এ কথা বুঝাতেই এখানে “তাফিদু' (অশ্রুবিগলিত) বলা হয়েছে। এভাবে এ কথাটি বুঝিয়ে দেয়া হয়েছে যে, পবিত্র কোরআনের সুললিত আবৃত্তি শুনে তারা অঝোর ধারায় অশ্রুপাত করেছিলেন । “মিম্মা আ'রাফু মিনাল হাকৃ' __ এ কথার অর্থ তারা যে সত্য উপলব্ধি করে। “মিম্া আ'রাফু'__ এর প্রকৃত রূপ হচেছ_ 'মিন মা আ'রাফু”। __ এখানে “মিন' শব্দটি ব্যবহৃত হয়েছে সূচনা বা কারণ প্রকাশার্থে। অর্থাৎ সত্য জেনেছে ৰলে অথবা সত্য জানার কারণে তারা কেঁদেছিলো । “মা' শব্দটি এখানে সংযোজক অব্যয়। এর পরে 'মিনাল হাকৃ'__ এর 'মিন'__ শব্দটি হচ্ছে বায়ানিয়াহ্‌ বা বর্ণনামূলক। অর্থাৎ তারা যে সত্যের বিবরণ বা পরিচিতি লাভ করেছিলো, তার কারণেই তাদের চক্ষু থেকে নির্গত হয়েছিলো অশ্রু । এ রকমও হতে পারে যে, “মিনাল হাক্‌'__ এর “মিন আংশিক অর্থ প্রকাশক (তাবইজিয়াহ)। এভাবে অর্থ দীড়াবে__ তারা সত্যকে অংশতঃ উপলব্ধি করেছিলো বলে কেঁদেছিলো । সুতরাং 59854 রূপ? আতা খোরাসানীর বর্ণনায় রয়েছে, হজরত ইবনে আব্বাস বলেছেন, এখানে “তারা শ্রবণ করে' বলে বুঝানো হয়েছে নাজ্জাশী ও তার দরবারিগণকে। স্ম্রাট নাজ্জাশীর দরবারে ইসলামের প্রথম হিজরতকারী দলের নেতা “কাফ, হা, ইয়া, আইন, সোয়াদ' (সুরা মারইয়াম) পাঠ করে শুনিয়েছিলেন। ওই পাঠ যতক্ষণ চলেছিলো ততক্ষণ নীরবে অশ্রুপাত করে যাচ্ছিলেন নাজ্জাশী ও তার সভাসদবৃন্দ। তারপর তারা বলেছিলেন, “হে আমাদের প্রতিপালক! আমরা বিশ্বাস করেছি; সুতরাং তুমি আমাদেরকে সাক্ষ্যবাহীদের তালিকাতুক্ত করো।' এ কথার অর্থ, হে আমাদের আল্লাহ্‌! তুমি তোমার রসুল মোহাম্মদ স. এর প্রতি যে বাণী অবতীর্ণ করেছো, আমরা তার উপর ইমান এনেছি। সুতরাং আমাদেরকেও বিশ্বাসীদের তালিকাভুক্ত করো । এভাবে তারা সর্বশেষ রসুল ও সর্বশেষ কিতাব সম্পর্কে তাদের বিশ্বাসকে প্রকাশ করেছিলেন । তাদের বাক্যের প্রথমে তারা উল্লেখ করেছিলেন 'রব্বানা' (হে আমাদের প্রতিপালক)। এ কথাতেই প্রমাণিত হয় যে__ তাদের বিশ্বাস ছিলো বিশুদ্ধ, মুনাফিকদের মতো মৌখিক নয়। যারা কপট, তারা কখনো আল্লাহ্‌্পাককে এ রকম সরাসরি সম্বোধন করতে পারে না। তাফসীরে মাযহারী/১৬ ॥||.011100119,.001

— পৃষ্ঠা ১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।