Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

আলোচ্য আয়াতে অস্বীকৃতিসূচক জিজ্ঞাসার মাধ্যমে স্পষ্ট করে বলে দেয়া হয়েছে যে, যে ব্যক্তি আল্লাহ্‌ সম্পর্কে মিথ্যা কথা বলে অথবা তার নিদর্শনকে প্রত্যাখ্যান করে, তার চেয়ে অধিক অত্যাচারী আর কেউ নয়। তারা মনগড়া ধর্ম প্রবর্তন করেছে। অথচ আল্লাহতায়ালা তাদেরকে কোনো প্রত্যাদেশ করেননি । আবার যা প্রত্যাদেশ করেছেন, সে প্রত্যারিষ্ট বিষয়কে তারা করেছে অস্বীকার ৷ অর্থাৎ তাদের জন্য অবতীর্ণ কোরআনকে তারা মিথ্যা প্রতিপন্ন করেছে। অবতীর্ণ কোরআনের বিভিন্ন আয়াতে রয়েছে আল্লাহ্তায়ালার নিরঙ্কুশ এককত্র প্রমাণ ৷ আরো রয়েছে তার প্রিয় রসুলের রেসালাতের সুস্পষ্ট সাক্ষ্য । এতদ্সর্তেও তারা এই অলৌকিক নিদর্শনকে করেছে প্রত্যাখ্যান । সুতরাং তাদের চেয়ে অধিক জালেম আর কে? এই বক্তব্যটিই এখানে অস্বীকৃতিসূচক জিজ্ঞাসার মাধ্যমে উপস্থাপন করা হয়েছে এভাবে__ “ওয়ামান আজলামু মিমূমা নিফৃতারা আ'লাল্লাহি কাজিবান আও কাজ্জাবা বিআয়াতিহি' (যে ব্যক্তি আল্লাহ্‌র সম্বন্ধে মিথ্যা রটনা করে অথবা তার নিদর্শনকে প্রত্যাখ্যান করে তার চেয়ে অধিক জালেম আর কে?)। কথাটির উদ্দেশ্য এ রকমও হতে পারে যে, ওই অবিশ্বাসীদের চেয়ে অধিক অবিবেচক আর কে হতে পারে- _যারা আল্লাহ্‌ সম্পর্কে মিথ্যা কথা বলে । অথবা এ রকম কথা বলে যা আল্লাহতায়ালার জন্য অত্যন্ত অশোভন, অসুন্দর । এভাবে তারা বিভিন্নরূপে আল্লাহতায়ালার অংশী সাব্যস্ত করে। কেউ তার বান্দা ও রসুলকে বলে আল্লাহ্‌র পুত্র । আবার কেউ আল্লাহ্‌র দরবারে সুপারিশকারী মনে করে উপাসনা করে পাথরের । অথবা আল্লাহ্‌র নিদর্শনকে তারা মিথ্যা প্রতিপন্ন করে। এখানে 'আও' (অথবা) না বলে “ওয়াও' (এবং) উল্লেখ করলে বক্তব্যটি হতো অধিকতর সামঞ্জস্যপূর্ণ । কেননা কেবল মন্কাবাসীরাই ছিলো এই আয়াতের লক্ষ্য বিন্দু। আল্লাহ্‌ সম্বন্ধে মিথ্যা রটনা করা এবং তার নিদর্শনকে প্রত্যাখ্যান করা _ এ দু'টো অপরাধই তাদের মধ্যে ছিলো সমভাবে বিদ্যমান । কিন্তু এ দু'টো অপরাধকে 'এবং' (ওয়াও) দ্বারা সংযোজন করা হয়নি । “এবং এর স্থলে বসানো হয়েছে “অথবা' (আও)। এ রকম বাকভঙ্গির মাধ্যমে এ কথাটিই বুঝিয়ে দেয়া হয়েছে যে, বর্ণিত অপরাধ দুটোর যে কোনো একটিকে যে গ্রহণ করবে, সেই হবে অত্যাচারী । অথচ মন্কাবাসীরা দু'টো অপরাধেই অপরাধী । অবলীলাক্রমে তারা আল্লাহ্‌ সম্বন্ধে মিথ্যা কথা বলে । আর তার নিদর্শনকেও প্রত্যাখ্যান করে। সুতরাং তারা যে প্রকৃতই অত্যাচারী___ সে বিষয়ে সন্দেহ মাত্র নেই। এখানে “আও শব্দটি উল্লেখ করার আরেকটি কারণ এও হতে পারে যে, আল্লাহ্‌ সম্পর্কে মিথ্যা বলা এবং আল্লাহ্‌র নিদর্শনকে অস্বীকার করা__ অপরাধ দু'টো পরস্পরবিরোধী । সুতরাং ও দু'টো একত্র হওয়া অনুচিত। কিন্তু কাফেরদের নির্বদ্ধিতা তখন এমন পর্যায়ে পৌছেছিলো যে, বিপরীতধর্মী দু'টো গুরুতর অপরাধকে একত্র করার ব্যাপারে তারা ছিলো নির্দিধ। আল্লাহ্‌ সম্পর্কে তারা মিথ্যা রটনা করতো । বিনা প্রত্যাদেশে ও বিনা বিবেচনায় তারা বলে যেতো, আল্লাহ্‌ ৫ তাফসীরে মাযহারী/১৫৯ ॥11.011100119.00

— পৃষ্ঠা ১৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।